infixnatural.com/

ক্যালরী বার্ন জন্য কার্যকরী ব্যায়ামগুলি

ক্যালরী বার্ন

এই লেখাটিতে ক্যালরী বার্ন করার জন্য সবচেয়ে কাযকারী ব্যায়ামগুলি সম্পর্কে আলোচনা করা হবে।বর্তমান সময়ে প্রায় সকলের ক্ষেত্রে একটি কমন সমস্যা হল মেদ ভুড়ি বৃদ্ধি পাওয়া। পর্যাপ্ত পরিশ্রম না করার ফলে শরীরে ক্যালরী বৃদ্ধি পেয়ে এই সমস্যাটি বেশি দেখা দিচ্ছে।

বর্তমানে তথ্য ও প্রযুক্তির বিপ্লবের ফলে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে গিয়েছে। বেশিরভাগ কষ্টের কাজগুলো এখন মানুষের পরিবর্তে রোবট ও মেশিন দ্বারা করানো হচ্ছে। যার কারণে আমাদের কষ্টের কাজগুলো করার প্রয়োজন হয় না এবং অবসর সময় গুলো আমরা বসে কাটিয়ে দিতে পারি।

কিন্তু এই প্রযুক্তি বিপ্লবের ফলে আমাদের কিছুটা ক্ষতিও হয়েছে। আমাদের কাজগুলো রোবট বা মেশিন দ্বারা করানোর ফলে আমরা ঘরে বসে অবসর সময় কাটিয়ে দেই। কিন্তু অযথা ঘরে বসে থেকে, শরীরের কোন পরিশ্রম না হওয়ার ফলে আমাদের শরীরে ক্যালরী বৃদ্ধি পেয়ে মেদ ভুড়ি বৃদ্ধি পাচ্ছে।

ক্যালরী বার্ন জন্য আমরা প্রতিনিয়ত কিছু কার্যকরী ব্যায়াম করতে পারি। ব্যায়ামের মাধ্যমে আমাদের শরীর ও মন সুস্থ থাকবে এবং আমাদের সুস্বাস্থ্য বজায় থাকবে। এছাড়াও শরীরে ক্যালরী বৃদ্ধির ফলে বিভিন্ন ধরনের অসুখ দেখা দিতে পারে। তাই ক্যালরী বান করার জন্য সবচেয়ে কাযকারী ব্যায়ামগুলি সম্পর্কে আপনার জানা প্রয়োজন।

ক্যালরী বৃদ্ধি পাওয়ার অপকারিতা

এছাড়া ক্যালরী বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতিসাধন হতে পারে। তার মধ্যে সবথেকে বেশি ক্ষতি হয় শরীরে মেদ ভুড়ি জমে, শরীরের বিভিন্ন জায়গায় মেদ জমে। অতিরিক্ত মাত্রায় ওজন বৃদ্ধি পায়।

অতিরিক্ত মেদ ভুড়ি হওয়ার কারণে আমাদের দেহের সেফ নষ্ট হয়, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, হৃদরোগ ও ডায়াবেটিক্সের সম্ভাবনা বাড়ে, উচ্চ রক্তচাপ বৃদ্ধি পায়। শরীরের মেদ ভুড়ি কমানোর অনেক ঔষধ বাজারে পাওয়া যায়।

তবে বেশিরভাগ ক্ষেত্রে এই সকল ঔষধ গুলোতে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যা আমাদের শরীরের জন্য আরো ক্ষতিকর। পুষ্টিবিদদের মতে আমাদের শরীর যত বেশি সক্রিয় থাকবে তত বেশি ক্যালরী বান হবে। শরীর সক্রিয় রাখার সবথেকে মোক্ষম উপায় হল নিয়মিত ব্যায়াম করা।

ক্যালরী বার্ন করার জন্য সবচেয়ে কাযকারী ব্যায়ামগুলি

শরীরে অতিরিক্ত ক্যালরী বৃদ্ধি পাওয়ার ফলে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। বিশেষ করে শরীরের মেদ ভুঁড়ি বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের স্মার্টনেস নষ্ট হয়, এবং শরীরের বিভিন্ন ধরনের অচেনা রোগ বাসা বাঁধে। চলুন জেনে নেই ক্যালরী বান করার কয়েকটি সেরা ব্যায়াম সম্পর্কে। আপনি মাত্র ৩০ মিনিট এই ব্যায়ামগুলো করলে শরীর থেকে কমপক্ষে ৫০০ ক্যালরী বান হবে।

১.হাই ইন্টেন্সিটি ইন্টার্ভাল ট্রেনিং

যারা খুব দ্রুত শরীরের ক্যালরী দূর করতে চান তারা হাই ইন্টেন্সিটি ইন্টার্ভাল ট্রেনিং ব্যায়ামটি করতে পারেন। হাই ইন্টেন্সিটি ইন্টার্ভাল ট্রেনিং সম্পর্কে জানতে আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, এই ব্যায়াম সম্পর্কে হাজার টিউটোরিয়াল ইউটিউবে পেয়ে যাবেন।

অথবা কোন ফিটনেস এক্সপার্ট এর পরামর্শ নিতে পারেন। যুক্তরাষ্ট্রের উইসকনসিন-লা ক্রোসে বিশ্ববিদ্যালয়ের হিউম্যান পারফরম্যান্স ল্যাবরেটরির ২০১৫ সালে প্রকাশিত এক তথ্য অনুসারে, HIIT (হাই ইন্টেন্সিটি ইন্টার্ভাল ট্রেনিং) আপনাকে প্রতি মিনিটে গড়ে ১৫ ক্যালরী বান করতে সাহায্য করবে।

২.জাম্পিং জ্যাক

নিয়মিত এই ব্যায়ামটি করলে দ্রুত আপনার শরীরের ক্যালরী বান করবে। ২০ মিনিট জাম্পিং জ্যাক ব্যায়াম করলে আপনার শরীর থেকে ৩০০ ক্যালরী বান হতে পারে।

এই ব্যায়াম শুরু করার পূর্বে প্রথমে আমাদের ওয়ার্ম আপ করে নেয়া প্রয়োজন।

ক্যালরী বার্ন

এই ব্যায়ামটি আমাদের হৃদয়ের স্পন্দন বাড়ায়, পেশির খিঁচুনির ঝুঁকি কমায় ও রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে।

নিয়মিত অন্যান্য ব্যায়ামের সাথে জাম্পিং জ্যাক ব্যায়ামটি কন্টিনিউ করলে আমরা মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে পারি।

৩.দৌড়ানো

শরীরের ওজন কমানো এবং কার্যক্ষমতা বৃদ্ধির সব থেকে ভালো উপায় হলো দৌড়ানো। প্রতিদিন নিয়ম করে সকাল বেলা ৩০ মিনিট দৌড়ালে শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালরী বান হয়। এছাড়াও প্রতিদিন দৌড়ানোর ফলে আমাদের মন ও শরীর সুস্থ থাকে।

একটি গবেষণায় দেখা গিয়েছে একজন ব্যক্তি গড়ে ১ মাইল দৌড়ালে তার শরীর থেকে ১০০ ক্যালরী বান হয়। এভাবে করে যদি সেই ব্যক্তি প্রতিদিন ৫ মাইল পথ দৌড়ে অতিক্রম করে তাহলে তার শরীর থেকে ৫০০ ক্যালরী বান হবে। একজন ব্যক্তি স্বাভাবিকভাবে দৌড়ালে ৩০ মিনিটের মধ্যে ৫ মাইল পথ অনায়াসে দৌড়াতে পারবে।

৪.স্কিপিং বা দড়ি লাফ

স্কিপিং বা দড়ি লাফ একটি খেলা হিসেবে পরিচিত। তবে এই খেলাটি আমাদের শরীরে বয়ে আনতে পারে বিভিন্ন ধরনের উপকার। কেননা স্কিপিং বা দড়ি লাফ শুধুমাত্র একটি খেলা নয়, এটি একটি ব্যায়াম।

ক্যালরী বার্ন

এই ব্যায়ামের ফলে আমাদের শরীরের ক্যালরী বান হয়।

নিয়মিত স্কিপিং বা দড়ি লাফ চর্চা করলে দেহের অতিরিক্ত ওজন ও পেট কমাতে সাহায্য করে, হার্ট ও ফুসফুস সুস্থ সবল রাখে, মাংসপেশির গঠন সুন্দর ও দৃঢ় করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কাজে মনোযোগ বাড়াতে সাহায্য করে।

ক্যালরী বান করার জন্য প্রতিদিন অন্তত ২০ মিনিট এটি করা দরকার।

৫.পুশ আপ

ওজন কমানোর একটি কার্যকারী উপায় হল পুশ আপ। এই ব্যায়ামটি ছোট বড় সকলের কাছেই পরিচিত। পুশ আপ আমাদের শরীর থেকে ক্যালরী বান করতে সহায়তা করে।

কোন ধরনের যন্ত্রপাতি ব্যতীত সমতল মেঝেতে এই ব্যায়ামটি করতে পারবেন।

নিয়মিত পুশ আপ ব্যায়াম করার ফলে আমাদের শরীরের মাংসপেশির ঘনত্ব বজায় থাকে, শরীরের উপরিভাগের ক্ষমতা বাড়ে, শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ইত্যাদি।

শরীরের ক্যালরী ঠিক রাখতে নিয়মিত ২০ থেকে ৪৫ বার পুশ আপ করা দরকার।

আমাদের শেষকথা

সম্মানিত পাঠক বৃন্দ আশা করি ক্যালরী বান করার জন্য সবচেয়ে কাযকারী ব্যায়ামগুলি সম্পর্কে জানতে পেরেছেন। নিজেদের দেহ ও মনকে সুস্থ রাখতে শরীর থেকে অতিরিক্ত ক্যালরী বান করা প্রয়োজন। ব্যায়ামের মাধ্যমে শরীরের ক্যালরী ঠিক রাখুন এবং সুস্থ থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment

Name

Home Shop Cart Account
Shopping Cart (0)

No products in the cart. No products in the cart.