ইসুবগুলের ভুসির পুষ্টিগত উপকারিতা বলে শেষ করা যাবে না। নিচে এর চারটি উপকারিতা সম্পর্কে লিখা হলো।এই ইসুবগুলের ভুসির পুষ্টিগত উপকারিতা অনেক রয়েছে।
আমি আজকে আপনাদের ইসুবগুলের ভুসির কয়েকটি উপকারিতা সম্পর্কে জানাবো।
উপকারিতা গুলো সম্পর্কে ভালোভাবে জানতে হলে অবশ্যই আপনাদের সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে।
ইসুবগুলের ভুসির অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে তা আমরা অনেক আগে থেকেই জানি।
আয়ুর্বেদিক খাদ্যের একটি মূল উপাদান হচ্ছে ইসবগুলের ভুসি। এ কারণেই ইসুবগুলের ভুসিকে অর্গানিক ফুড হিসেবে বিবেচনা করা হয়।
ইসুবগুলের ভুসির প্রাচুর্যতা সহজলভ্যতা এবং স্বাদের কারণে অর্গানিক স্বাস্থ্যসম্মত খাদ্যের শীর্ষস্থানে রয়েছে এটি।
চলুন তাহলে কথা না বাড়িয়ে ইসুবগুলের ভুসির পুষ্টিগত উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক।
ইসুবগুলের ভুসির পুষ্টিগত উপকারিতা
ইসুবগুলের ভুসি তৈরি করা হয় প্ল্যান্টাগো ওভাটা গাছের বীজ থেকে এবং শুধুমাত্র বছরে একবারই এই ফসল তোলা হয়। আপনি চাইলে আপনার প্রয়োজন ওপর নির্ভর করে প্রতিদিন এক থেকে তিন টেবিল চামচ পর্যন্ত ইসুবগুলের ভুসি খেতে পারবেন। কমপক্ষে চার আউন্স পানি অথবা যে কোন ফলের রসের সাথে এটি মিশিয়ে খাওয়া ভালো।
নিচে ইসুবগুলের ভুসির ৪টি পুষ্টিগত উপকারিতা সম্পর্কে লেখা হলো:
ইসুবগুলের ভুসিতে থাকা ফাইবার আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে:
ইসুবগুলের ভুসিতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে আর এই কারণেই এটি আমাদের পাচনতন্ত্রের জন্য দারুন কাজ করে। এটি আমাদের গ্রহণকৃত খাবার সহজেই হজম করতে সাহায্য করে থাকে। ইসুবগুলের ভুসিকে ও একটি প্রিবায়োটিক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে অর্থাৎ এটি প্রোবায়োটিকের বৃদ্ধির জন্য বেষ্টনী তৈরি করে৷
এই প্রোবায়োটিক গুলি হল ভাল ব্যাকটেরিয়া যেগুলো খারাপ এবং অবাঞ্ছিত ব্যাকটেরিয়াগুলির বিরুদ্ধে লড়াই করে, আপনার হজম ক্ষমতা উন্নত করে৷
কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে:
কোলেস্টেরল মোটেও হালকা হবে নেওয়ার কোন বিষয় না। মূলত আমাদের রক্তে LDL এর মাত্রা যখন বৃদ্ধি হয় তখন কোলেস্টেরলের মাত্র বাড়ে যা আমাদের জন্য ভাল নয়।
যেহেতু কোলেস্টেরলের কোন উপসর্গ বা সতর্কতা নেই তাই এটি একটি নীরব ঘাতক হিসেবে বিবেচিত হয়।
সঠিক সময়ে এটি নিরাময় করা না গেলে এটি আমাদের স্টক এবং হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।

ইসুবগুলের ভুসি একটি দ্রবনীয় ফাইবার যা কিনা আমাদের কোলেস্টেরলের মাত্রা কমাতে অনেকটাই সাহায্য করে। যাদের বয়স ৫০ এর উপরে অথবা যারা অতিরিক্ত স্থূলতার সাথে লড়াই করছেন তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকর।
আমাদের দৈনিক খাদ্য তালিকায় ইসবগুলের ভুসি সংযুক্ত করে আমরা চাইলে আমাদের শরীরের কোলেস্টেরলের মাত্রা কমাতে পারি।
রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে:
আমাদের দেহে যদি শর্করার মাত্রা অর্থাৎ চিনির মাত্র বেড়ে যায় তাহলে আমাদের ডায়াবেটিসের মতো রোগ দেখা দিতে পারে। এটি একটি দ্রুত বর্ধনশীল রোগ। ডায়াবেটিসের বিভিন্ন লক্ষণের মধ্যে রয়েছে ঘনঘন প্রস্রাব, চুল পড়া, এবং ওজন কমে যাওয়া। ডায়াবেটিস আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলোর কার্যকারিতা কে প্রভাবিত করতে পারে।
ফলে এটি আমাদের আরো স্থায়ী ক্ষতির কারণ হতে পারে এবং এটি অনেক সময় মারাত্মক ও হতে পারে।

তাই আমাদের উচিত সবসময় আমাদের রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা। আমরা চাইলে ডায়েট এবং ব্যায়ামের মাধ্যমে এটি করতে পারি।
গবেষণায় দেখা যায় যে উচ্চ ফাইবার যুক্ত খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা চাইলে খুব সহজেই আমাদের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে পারে।
আর যেহেতু ইসুবগুলের ভুসিতে উচ্চ পরিমাণ ফাইবার রয়েছে তাই এটি আমাদের কে আমাদের রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।
এটি আমাদের অতিরিক্ত খাবারের চাহিদা কমাতে এবং ওজন কমাতে সাহায্য করে:
যারা স্থুলতায় ভুগছেন এবং স্বাস্থ্য কমানোর জন্য ডায়েট করছেন কিন্তু বারবার খুদা লাগার সমস্যা হচ্ছে তারা চাইলে ইসুবগুলের ভুসি গ্রহণের মাধ্যমে সহজেই নিজেদের ডায়েট বজায় রাখতে পারবেন।

ইসবগুলের ভুসি আমাদের পেটের মধ্যে একটি জেল গঠন করে যা আমাদের পেটের দেয়ালকে ঢেকে রাখে ফলে আমাদের মনে হয় পেট ভরা আছে অতিরিক্ত খাদ্য গ্রহণ করতে আর ইচ্ছে হয় না।
ওজন কমানোর ডায়েট করার সময় এটি আপনাদের অনেক কাজে আসবে।
শেষ কথা:
সবশেষে বলা যায় যে, ইসুবগুলির ভুসির পুষ্টিগত উপকারিতার কোন জুড়ি নেই। এর মধ্যে থাকা উচ্চ ফাইবার আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটি আমাদের হজম প্রক্রিয়াকে সহজ করে তুলে ফলে আমাদের কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা দূর হয়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস পানির সাথে ১ চামচ ইসুবগুলের ভুসি খেয়ে নিলে এটি আপনার সুস্বাস্থ্য ধরে রাখতে এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।



