infixnatural.com/

চুল লম্বা করার সহজ টিপস

চুল লম্বা করার সহজ টিপস

চুল লম্বা করার সহজ টিপস জেনে সহজেই আপনার চুলকে করতে পারেন অধিক লম্বা ও সুন্দর। জেনে নিন চুল লম্বা করার ঘরোয়া টিপস ও অর্গানিক হেয়ার প্রোডাক্ট সম্পর্কে। 

চুল লম্বা করার সহজ টিপস জেনে বাড়িতে বসে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুল লম্বা ও সুন্দর করে তোলা একদমই সহজ। লম্বা চুলের স্বপ্ন সবারই কম বেশি থাকে। কিন্তু চুলের নানাবিধ সমস্যার কারনে অনেকেরই কাঙ্ক্ষিত লম্বা চুলের শখ পূরণ হয় না। 

আপনি কি জানেন – লম্বা চুল বলতে সাধারণত ৪৫ থেকে ৫৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের চুলকে বোঝানো হয় যা কাধ থেকে ক্রমান্বয়ে নিচের দিকে নামতে থাকে। তবে বেশি লম্বা চুল বলতে ৭৫ সেন্টিমিটার বা তার অধিক দৈর্ঘ্যের চুলকে বোঝানো হয়।

আপনার চুল যদি আশানুরূপ ভাবে লম্বা না হয় তবে অবশ্যই আপনার চুলের সঠিক যত্ন নেয়া দরকার। চুলের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সঠিক মাত্রায় থাকলে এবং চুলের সঠিক আদ্রতা বজায় থাকলে চুল দ্রুত লম্বা হতে থাকে। তাই চুল লম্বা করার টিপস জেনে সঠিক হেয়ার কেয়ার রুটিন ফলো করে চুলকে লম্বা করে তুলতে পারবেন। 

চুলের বেড়ে ওঠা কেন বাধাগ্রস্ত হয়?

চুল লম্বা করার সহজ টিপস নেয়ার আগে চলুন জেনে নেই আমাদের মাথার চুলের বেড়ে ওঠা কেন বাধাগ্রস্ত হয়। চুলের বেশ কিছু প্রতিবন্ধকতার কারনে আমাদের চুল লম্বা হতে পারে না। যেমন-

. আগা ফাটা সমস্যা 

দু মুখো চুল বা আগা ফাটা সমস্যার কারনে চুলের বেড়ে ওঠায় প্রতিবন্ধকতা দেখা দেয়। ফলে চুল লম্বা হতে পারে না। 

নিস্প্রান চুল ও আগা ফাটা

. নিষ্প্রাণ রুক্ষ চুল

প্রাণহীন রুক্ষ চুল তুলনামূলক দুর্বল হয় এবং অল্প আঘাতেই চুল মাঝখান থেকে ভেঙে যায়। ফলে চুলের দৈর্ঘ্য কমতে থাকে।

. রাসায়নিক উপাদান মিশ্রিত হেয়ার প্রোডাক্ট 

কেমিক্যাল যুক্ত হেয়ার প্রোডাক্ট চুলকে আপাতদৃষ্টিতে সুন্দর করলেও এটি চুলের গ্রোথ নষ্ট করে দেয়, ফলে চুল লম্বা হতে পারে না।

. সঠিক চিরুনী

বেশি চিকন দাতের চিরুনী ব্যবহার করা চুলের জন্য ক্ষতিকর, এতে চুলের ওপর প্রেশার বেশি পড়ে এবং চুল ছিড়ে যায়।

. খাদ্যাভ্যাস 

চুলের জন্য উপকারী ক্যারোটিন জাতীয় খাবার নিয়মিত না খেলে চুলের গ্রোথ বাধাগ্রস্ত হয় ফলে চুল লম্বা হয় না

. রাতের যত্ন 

রাতে চুল খুলে রাখলে এবং ময়লা সুতি বালিশে ঘুমালে চুল ছিড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 

তাছাড়াও শারিরীক অসুস্থতা, হরমোনাল সমস্যা সহ বিভিন্ন জেনেটিক সমস্যার কারনে চুল লম্বা হতে পারে না। 

চুল লম্বা করার সহজ টিপস:

নিয়মিত হেয়ার কেয়ার এর ক্ষেত্রে বিশেষ কিছু চুল লম্বা করার টিপস অনুসরণ করে খুব সহযেই চুল লম্বা করা সম্ভব।

চলুন দেখে নেয়া যাক কী কী উপায় অবলম্বন করে চুল লম্বা করা যায়-

. হট অয়েল ম্যাসাজ

চুলে নিয়মিত হট অয়েল ম্যাসাজ ন্যচারাল হেয়ার কেয়ার এর একটি গুরুত্বপূর্ণ অংশ। সপ্তাহে দুই থেকে তিন দিন মাথার স্ক্যাল্পে হট অয়েল ম্যাসাজ করলে চুলের ময়েশ্চারাইজিং লেভেল স্বাভাবিক থাকে ও স্ক্যাল্পের রক্ত চলাচল ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে চুলের গ্রোথ ভালো হয়। 

. হেয়ার ট্রিম

দুই থেকে তিন মাস পর পর আমাদের চুলের ট্রিমিং করা দরকার, অর্থাৎ চুলের আগার দিক থেকে সামান্য কেটে ফেলা দরকার।

কেননা চুলের যতোই যত্ন করা হোক চুলের আগা ফেটে দু মুখো চুল বের হবেই।

তাই ফাটা অংশ কেটে ফেললে চুল আবার নিজের গ্রোথ ফিরে পায়।

. ম্যাসাজ করুন

প্রতিদিন রাতে কমপক্ষে দশ মিনিট চুলের গোড়ায় খালি হাতে ম্যাসাজ করলে চুলের গ্রোথ বৃদ্ধি পায়।

ঘার উল্টো করে নিচের দিকে দিয়ে দুই হাতের আঙুলের সাহায্যে চুল ম্যাসাজ করতে পারেন।

. প্রোটিন সমৃদ্ধ খাবার

চুলের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন কমপক্ষে ৫০ গ্রাম প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত। যেমন: মাছ, মাংস, ডাল, ডিম, শিমের বিচি ইত্যাদি। 

চুল লম্বা করার জন্য হেয়ারপ্যাক

সপ্তাহে কমপক্ষে ১ দিন চুল লম্বা করতে সহায়ক এমন হেয়ার প্যাক ব্যবহার করুন। চুলের গ্রোথ বৃদ্ধিতে সহায়ক এমন দুটো হোম মেড হেয়ার প্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতি দেয়া হলো-

ক) একটি কলা ম্যাশ করে তার সাথে ডিমের সাদা অংশ, ১ চামচ লেবুর রস, ২ চামচ কমলার রস ও এক টেবিল চামচ কাঁচা দুধ মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে সাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখতে হবে।

একঘন্টা পরে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। 

খ) ১ চামচ নারকেল তেল, আধা কাপ টক দই, একটি ডিমের সাদা অংশ, ১ চামচ লেবুর রস মিশিয়ে ভালোভাবে পুরো চুলে লাগিয়ে নিন। একটা তোয়ালে গরম পানিতে ভিজিয়ে ১৫ মিনিট মাথায় পেচিয়ে রাখুন।

এরপর হালকা গরম পানিতে চুল ধুয়ে ফেলতে হবে। 

শেষ কথা

ন্যচারাল হেয়ার কেয়ার রুটিনে হোম মেড হেয়ার কেয়ার প্রোডাক্ট এর পাশাপাশি রাখতে পারেন বিভিন্ন অর্গানিক হেয়ার প্রোডাক্ট যা চুল লম্বা করতে সহায়তা করবে।

যেমন: অর্গানিক কেয়ার এর কমপ্লিট হেয়ার সল্যুশন কম্বো, স্কিন ক্যাফে ক্যাস্টর অয়েল, সাজকন্যা অর্গানিক হারবাল হেয়ার প্যাক, নিউট্রিপিওর অর্গানিক জবা অয়েল ইত্যাদি। 

চুল লম্বা করার টিপস গুলো আশাকরি আপনাদের চুলের গ্রোথকে বাড়িয়ে তুলতে কার্যকরী ভূমিকা পালন করবে।

চুলের যত্নে ন্যচারাল হেয়ার কেয়ার প্রোডাক্ট বা হোম মেড হেয়ার কেয়ার প্রোডাক্ট সঠিক নিয়মে ব্যবহার করলে এবং লাইফস্টাইল সঠিক ভাবে মেইনটেইন করলে চুল অল্প সময়ে সহজেই লম্বা হতে থাকবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment

Name

Home Shop Cart Account
Shopping Cart (0)

No products in the cart. No products in the cart.