infixnatural.com/

রূপচর্চায় উপটান- ত্বকের যত্নে কিভাবে করবেন ব্যাবহার

রূপচর্চায় উপটান

রূপচর্চায় উপটান এর ভূমিকা অনস্বীকার্য। রূপচর্চায় কিভাবে উপটান কাজে লাগে সে সম্পর্কে জানার জন্য নিচের আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়ুন।

রূপচর্চায় উপটান অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান। এর মাধ্যমে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা যায় আবার ত্বকের গভীরে লুকিয়ে থাকা ময়লা খুব সহজেই পরিস্কার করা যায়। সেই প্রাচীন কাল থেকেই নারীরা তাদের রূপচর্চা করার জন্য উপটান ব্যবহার করে আসছে। উপটান মূলত বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়। আর এইসব প্রাকৃতিক উপাদান আমরা আমাদের রান্না ঘরেই পেয়ে যাব। 

ত্বকের যত্নে উপটান খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। নিচে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে আপনি উপটানের বিভিন্ন উপকারিতা এবং কিভাবে ঘরোয়া পদ্ধতিতে উপটান বানানো যায় এব কোন ত্বকের জন্য কোন উপটান ভালো সে সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন। এছাড়াও নিচে আমি উপটানের পাঁচটি ফেসপ্যাক কিভাবে তৈরি করতে হবে সে সম্পর্কে আলোচনা করেছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রূপচর্চায় উপটান কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সূচিপত্র:

) উপটান কি

) ঘরোয়া পদ্ধতিতে  কিভাবে  বানাবেন উপটান

) কোন ত্বকের জন্য কোন উপটান ভালো?  

) ত্বকের যত্নে  উপটান এর উপকারিতা:

) ত্বকের যত্নে উপটানের এর ৫টি ফেসপ্যাক:

) বাজারের কয়েকটি সেরা উপটান এর রিভিউ:

) উপটান ব্যবহারের সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন:

) শেষ কথা:

) প্রশ্নোত্তর (FAQ):

উপটান কি? 

বিভিন্ন প্রাকৃতিক উপাদান থেকে তৈরি একটি আয়ুর্বেদিক মিশ্রণ হচ্ছে উপটান। রান্নাঘরেই পাওয়া যায় এমন কিছু প্রাকৃতিক উপাদান যেমন হলুদ, চন্দন, নিম, বেসন, তুলসী, মেথি, ইত্যাদির গুড়ো একসাথে মিশিয়ে তৈরি করা হয় উপটান। সেই প্রাচীন কাল থেকেই নারীরা তাদের রূপচর্চার জন্য ঘরোয়া উপাদানের তৈরি উপটান ব্যবহার করে আসছে। তখনকার যুগের কনেরা তাদের বিবাহপূর্ব রূপচর্চার কাজে ব্যবহার করত উপটান। আর তখন থেকেই এটি ভারতীয় উপমহাদেশে একটি ঐতিহ্যবাহী রূপ সামগ্রী হিসেবে ধারণা করা হয়। এটি পৃথিবীর সবচাইতে প্রাচীন রূপ সামগ্রী। প্রাচীন বৈদ্যরা রূপচর্চা করার জন্য তখনকার যুগে উপটান ব্যবহার করার পরামর্শ দিতে। 

ঘরোয়া পদ্ধতিতে  কিভাবে  বানাবেন উপটান? 

উপটান বানানোর জন্য আমাদের বাজার থেকে কোন কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ক্রয় করতে হবে না। বর্তমানে পৃথিবীতে ভেজাল এবং দূষণের মাত্রা এত বেড়ে গিয়েছে যে এর হাত থেকে আমাদের কারোই রেহাই নেই। তাই এই যুগে আমাদের ত্বকের যত্ন নেওয়ার জন্য উপটানের মত একটি প্রাকৃতিক সমাধানই আমাদের দরকার। 

ঘরোয়া পদ্ধতিতে উপটান বানানোর জন্য প্রথমে আগে দেখে নিন রান্নাঘরে বেসন, হলুদ গুঁড়ো, মধু, তরল দুধ লেবুর রস, চন্দনগুড়ো, মুলতানি মাটি, গোলাপের পাপরী, গোলাপজল ইত্যাদি উপাদান রয়েছে কিনা। যদি থেকে থাকে তারপর আপনার ত্বকের ধরন বোঝে কোন কোন উপাদান আপনার ত্বকের জন্য উপযোগী সেগুলো একসাথে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন এবং উপটান হিসেবে ব্যবহার করুন। 

ব্যাস এভাবেই আপনি চাইলে ঘরোয়া পদ্ধতিতে উপটান বানিয়ে নিতে পারবেন। এখন নিচের লিখাটি পড়ে জেনে নিন আপনার ত্বকের জন্য কোন উপটানটি ভালো হবে।

কোন ত্বকের জন্য কোন উপটান ভালো?  

ত্বকের যত্নে উপটান ব্যবহারের ভূমিকা অনস্বীকার্য। উপটান ত্বকের জন্য এতটাই উপকারী যে প্রাচীন বৈদ্যরা আগেরকার যুগে নারীদের রূপচর্চার জন্য এটি ব্যবহারের পরামর্শ দিতেন। ঘরোয়া রূপচর্চা করতে চাইলে নিজেরাই রান্নাঘরে থাকা সামান্য কিছু উপাদান দিয়ে বানিয়ে নিতে পারবেন এই উপটান। 

তবে সব ত্বকের জন্য সব ধরনের মিশ্রণে তৈরি উপটান উপযোগী নয়। ত্বকের ধরন বুঝে উপটান তৈরির জন্য কোন কোন উপাদানের মিশ্রণ তৈরি করতে হবে তা আগে জেনে নিতে হবে। সাধারণত আমাদের ত্বক চার ধরনের হয়ে থাকে। এই চার ধরনের জন্য উপটান তৈরির উপাদান ও আলাদা আলাদা। চার ধরনের ত্বক বলতে আমরা বুঝি মূলত স্বাভাবিক, শুষ্ক, তৈলাক্ত ও মিশ্র। 

স্বাভাবিক ত্বকের জন্য আপনি চাইলে সব ধরনের উপটান ব্যবহার করতে পারবেন। চলুন এবার নিচে জেনে নেওয়া যাক শুষ্ক তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য কি কি উপাদান দিয়ে তৈরি করতে হবে উপটান।  

শুষ্ক ত্বকের জন্য উপটান তৈরির নিয়ম:

আপনার ত্বক যদি শুষ্ক হয় তাহলে আপনার ত্বকের জন্য বেছে নিতে হবে ময়েশ্চারাইজড উপটান। শুষ্ক ত্বকের উপটান বানানোর জন্য বেসন, চন্দন, হলুদ গুঁড়া, মধু, পাকা কলা তরল দুধ ইত্যাদি উপাদান নিয়ে নিতে হব। এরপর সবগুলো উপাদান একসাথে মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হয়। এ ধরনের মিশ্রণ শুষ্ক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য খুব উপকারী। এছাড়াও এই উপটান শুষ্ক ত্বকের আর্দ্রতা ও কোমলতা বজায় রাখবে।

তৈলাক্ত ত্বকের জন্য উপটান তৈরির নিয়ম:

বেসন, চন্দন গুঁড়া, হলুদ গুঁড়া, কমলার রস অথবা লেবুর রস ও দই মিশিয়ে তৈরিকৃত উপটান তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী। যাদের ত্বক তৈলাক্ত তারা উল্লেখিত উপাদান দিয়ে তৈরি মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে ত্বকের তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে।

মিশ্র ত্বকের জন্য উপটান তৈরির নিয়ম:

মুলতানি মাটি, গোলাপের পাপড়ি, গোলাপজল ও মসুরডাল একসঙ্গে মিশিয়ে পেস্ট করে উপটান বানিয়ে নিলে সেটি মিশ্র ত্বকের জন্য খুব উপকারী।

ত্বকের যত্নে  উপটান এর উপকারিতা

অর্গানিক স্কিন কেয়ার করতে চাইলে উপটানের উপকারিতার কোন শেষ নেই। রূপচর্চায় উপটান কতটা উপকারী চলুন তা নিচে জেনে নেওয়া যাক:

  • ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণ করে
  • স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখে
  • রোদে পোড়া কালো দাগ কমাতেও উপটান কার্যকর
  • শুষ্ক ত্বকের আদ্রতা ও কোমলতা বজায় রাখতে সহায়তা করে 
  • ত্বকের গভীরে লুকিয়ে থাকা ময়লা পরিষ্কার করতে সহায়তা করে  
  • ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই এটি বানিয়ে নেওয়া যায় 
  • প্রাকৃতিক বিভিন্ন উপাদান ব্যবহার করার ফলে ত্বকের কোনো ক্ষতি হওয়া সম্বাবনা না থাকে না।
  • ত্বকের মসৃণতা বজায় রাখে 
  • ব্রনের দাগ দূর করতে সহায়তা করে

ত্বকের যত্নে উপটানের এর ৫টি ফেসপ্যাক

ত্বকের যত্ন করার জন্য সেই আদি যুগ থেকে নারীরা বিভিন্ন রূপচর্চা করে আসছেন। আগেকার দিনে আমাদের এখনকার যুগের মত এত শত বিউটি পার্লার কিংবা কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট পাওয়া যেত না। তখনকার যুগে নারীরা রান্নাঘরে পাওয়া যায় এমন সব উপাদান দিয়েই বিভিন্ন রূপচর্চা করতো। তার মধ্যে একটি হলো উপটান। নিচে আমি ত্বকের যত্ন করার জন্য উপটানের পাঁচটি ফেসপ্যাক বানানোর পদ্ধতি নিয়ে লিখেছি আশা করছি এগুলো আপনাদের অনেক উপকারে আসবে।  

. সাধারণ উপটান:

উপকরণ:

  • বেসন
  • চন্দন গুঁড়ো
  • হলুদ গুঁড়ো
  • দুধ

প্রস্তুত প্রণালী:

পরিষ্কার একটি বাটিতে দুই টেবিল চামচ বেসন এক টেবিল চামচ চন্দন গুঁড়ো ও হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং সাথে দুই টেবিল চামচ দুধ নিয়ে নিন তারপর সবগুলো উপাদান একসাথে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন।

ব্যবহার:

তৈরিকৃত পেস্টটি নিয়মিত ফেসওয়াশ এর মত করে মুখে ব্যবহার করুন। প্রথমে পেস্টটি দিয়ে মুখে ভালোভাবে স্ক্রাব করুন তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। 

উপকারিতা:

একটানা দুই তিন দিন ব্যবহার করার পরই আপনি আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে কিনা তা উপলব্ধি করতে পারবেন। এটি প্রতিদিন ব্যবহার করলে আপনার ত্বক পার্মানেন্টলি উজ্জ্বল হবে এবং ত্বকের গভীরে লুকিয়ে থাকা ময়লা দূর হবে।

. ফর্সা, উজ্জ্বল দীপ্তিময় ত্বকের জন্য উপটান:

উপকরণ:

  • বেসন
  • দুধের গুঁড়ো
  • তরল দুধ
  • লেবুর রস
  • আমণ্ড গুঁড়ো
  • হলুদ গুঁড়ো
  • অলিভ অয়েল
  • গোলাপ জল

প্রস্তুত প্রণালী:

প্রথমে একটি পরিষ্কার বাটি নিন। তারপর এতে বেসন দিয়ে দিন ৪ টেবিল চামচ। তারপর দিয়ে দিন গুঁড়ো দুধ 2 টেবিল চামচ ও তরল দুধ এক টেবিল চামচ। সাথে দিয়ে দিন লেবুর রস 2 টেবিল চামচ ও আমন্ড গুঁড়ো হাফ টেবিল চামচ। তারপর মেশাতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল ও কয়েক ফোঁটা গোলাপজল। এবার সবগুলো উপাদান একসাথে ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন।

ব্যবহার:

তৈরিকৃত মিশ্রণটি দিয়ে ফেসপ্যাক হিসেবে আপনার মুখে ও গলায় হালকা ভাবে মাসাজ করে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আলতো করে মাসাজ করে মুখ পরিষ্কার করে নিন।

উপকারিতা:

এই উপটানটি নিয়মিত ব্যবহার করতে পারলে আপনার তো খুব দ্রুতই আগের চেয়ে দ্বিগুণ উজ্জ্বল মসৃণ ও লাবণ্যময় হবে। 

. শুষ্ক ত্বকের যত্ন নিতে উপটান

উপকরণ:

  • বেসন
  • চন্দন গুঁড়ো
  • হলুদ গুঁড়ো
  • মধু
  • পাকা কলা
  • তরল দুধ

প্রস্তুত প্রণালী:

প্রথমে একটি পাত্রে সবগুলো শুকনো উপাদান যেমন বেসন ২ টেবিল চামচ চন্দন গুঁড়ো এক টেবিল চামচ এবং হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ নিয়ে নিন। তারপর এর সাথে দিয়ে দিন দুইটা গোল চামচ মধু এবং একটি পাকা কলা। তরল দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন।

ব্যবহার:

সবগুলো উপাদান দিয়ে তৈরিকৃত পেস্টটি  প্রতিদিন ভালোভাবে মুখে ব্যবহার করুণ। এটি আপনার ত্বকের শুষ্ক ভাব কমিয়ে আনবে এবং ত্বক আরো বেশি কোমল করে তুলবে।

উপকারিতা:

এই উপটানটি আপনার শুষ্ক ত্বক উজ্জ্বল করবে পাশাপাশি ত্বকের আর্দ্রতা ও কোমলতা বাড়াবে।

. তৈলাক্ত ত্বকের জন্য উপটান

উপকরণ:

  • বেসন
  • চন্দন গুঁড়ো
  • হলুদ গুঁড়ো
  • কমলার রস অথবা লেবুর রস
  • দই

প্রস্তুত প্রণালী:

দুই টেবিল চামচ বেসন, চন্দন গুড়ো এক টেবিল চামচ, হাফ টেবিল চামচ হলুদ গুড়ো একটি পাত্রে নিয়ে নিন তারপর এর সাথে সামান্য পরিমাণ কমলার রস অথবা লেবুর রস দিয়ে দিন এবং হাফ কাপ দই মিশিয়ে নিন। সবগুলো উপাদান একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।

ব্যবহার:

মিশ্রণটি প্রতিদিন সকালে অথবা বাহিরে কোথাও যাওয়ার আগে ব্যবহার করুন। তাহলে এটি আপনার ত্বকের তৈলাক্ত ভাব অনেকটা দূর করে আপনাকে দিবে রিফ্রেশ ভাব।

উপকারিতা:

আপনি যদি আপনার ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব কমাতে চান তাহলে এই উপটান নিয়মিত ব্যবহারের কোন জুড়ি নেই। এটি শুধুমাত্র আপনার ত্বকের তৈলাক্ত ভাব কমাবে না সাথে আপনার ত্বক করবে সুন্দর মুসলিম এবং উজ্জ্বল।

৫. সমস্ত শরীরে ব্যবহারের জন্য উপটান:

উপকরণ:

  • বেসন
  • হলুদ গুঁড়ো
  • লেবুর রস
  • তরল দুধ

প্রস্তুত প্রণালী:

হাফ টেবিল চামচ বেসন এক চা এর চামচ হলুদ গুঁড়োর সাথে দুই টেবিল চামচ লেবুর রস ও আধা কাপ তরল দুধ মিশিয়ে নিন। উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।

ব্যবহার:

প্রতিদিন গোসলের সময় সাবানের পরিবর্তে এই মিশ্রণটি পুরো শরীরে ব্যবহার করুন।

উপকারিতা:

সমস্ত শরীরের ত্বককে পরিষ্কার করার পাশাপাশি এই উপান্তি আপনার শরীরকে আরো উজ্জ্বল ও দীপ্তিময় করে তুলবে।

উপটান সম্পর্কে আরো বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন এই ওয়েবসাইট থেকে Ubtan benefits, side effects and how to make at home

বাজারের কয়েকটি সেরা রূপচর্চায় উপটান এর রিভিউ:

আজকাল বাজারে অনেক ধরনের ব্রান্ডের উপটান কিনতে পাওয়া যায়। যাদের হাতে সময় কম বিভিন্ন উপাদান জোগাড় করে তারপর সেগুলো দিয়ে উপটান তৈরি করার সময় নেই তারা চাইলে রেডিমেড এই উপটান গুলো ব্যবহার করতে পারেন। নিচে আমি পাঁচটি বাজারে পাওয়া যায় এমন উপটান সম্পর্কে বর্ণনা দিয়েছি। আপনাদের যদি মনে হয় আপনাদের ত্বকের জন্য এই উপটান গুলো ভালো হবে তাহলে আপনারাও চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। 

) Mamaearth Ubtan body scrub:

কেন ভালো: এই স্ক্রাবটি আপনাকে সূর্যের ক্ষতিকারক রশ্নির হাত থেকে রক্ষা করবে। ত্বকের গভীরে লুকিয়ে থাকা ডার্ক সার্কেল দূর করবে। আপনার ত্বকে করে তুলবে আরো উজ্জ্বল ও মসৃণ।

কোন সমস্যায় ভালো: যাদের ত্বকে নিয়মিত বাহিরে যাওয়ার ফলে রোদে পোড়া দাগ রয়েছে তারা এই স্ক্রাবটি ব্যবহার করলে ত্বকের সব দাগ দূর হয়ে যাবে এবং ত্বক হবে আরো সজীব ও মসৃণ।

মূল্য: বর্তমানে এর বাজার মূল্য হলো ₹499।

কোথায় পাবেন: আপনারা চাইলে যে কোন অনলাইন ওয়েবসাইট থেকে অথবা সুপার শপ থেকে এটি কিনতে পারবেন।

) Dr. Rashel Glowing Ubtan Face Pack For All Skin Types:

কেন ভালো: আপনার চেহারা যদি অতিরিক্ত সুস্থ হয়ে থাকে তাহলে এটি আপনার জন্য একটি বেস্ট প্রোডাক্ট কারণ এই ফেসপ্যাকটি আপনার ত্বককে সফট করার পাশাপাশি উজ্জ্বল করবে এবং ত্বকের আর্দ্রতা ও কোমলতা ফিরিয়ে আনবে।

রূপচর্চায় উপটান
Version 1.0.0

কোন সমস্যায় ভালো: যাদের চেহারা অতিরিক্ত শুষ্ক এবং যাদের চেহারায় স্পট রয়েছে তারা এটি ব্যবহার করলে যারা শুষ্ক ভাব দূর হবে কালো দাগ চলে যাবে এবং স্কিন হয়ে উঠবে আরো মসৃণ।

মূল্য: বর্তমানে এর বাজার মূল্য ২২৫ রুপি।

কোথায় পাবেন:

আপনারা যে কোন ভালো অনলাইন শপে অথবা কোন সুপার শপে বা মলে এটি পেয়ে যাবেন।

) Rajkonna glowing face ubtan

কেন ভালো: এই উপটানটি আপনার ত্বককে ব্রনের হাত থেকে রক্ষা করবে। ত্বকের মধ্যে থাকা সব ধরনের দাগ দূর করবে। নিয়মিত এই উত্তম ব্যবহার করলে ত্বক যেমন সফট  হবে তেমন সতেজ ও মসৃণ হবে।

রূপচর্চায় উপটান

কোন সমস্যায় ভালো: যাদের চেহারায় অত্যন্ত ব্রণের সমস্যা রয়েছে তারা এই উপটানটি ব্যবহার করতে পারেন। এই উপটানটি  ব্রনের সমস্যা দূর করতে বেশ ভালো কাজে আসে।

মূল্য: বর্তমানে এর বাজার মূল্য প্রায় ২২০ টাকা।

কোথায় পাবেন: অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ফেসবুক পেজ কিংবা অফলাইনে কিনতে চাইলে বিভিন্ন সুপার শপ  থেকে পেয়ে যাবেন।

) Wow Skin Science Ubtan Face & Body Scrub

কেন ভালো: ত্বকের ভেতরের মরা চামড়া দূর করতে এটি খুবই ভালো। এছাড়াও এটি স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং শুষ্ক  ত্বকের আর্দ্রতা বৃদ্ধি করে।

রূপচর্চায় উপটান

কোন সমস্যায় ভালো: যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক এবং ত্বকের ভিতরে মরা চামড়া জমে চেহারার উত্তরতা নষ্ট হয়ে গেছে তারা এই স্ক্রাবটি ব্যবহার করলে বেশ উপকার পাবে।

মূল্য: বর্তমানে এর বাজার মূল্য প্রায় ৯১৪ টাকা।

কোথায় পাবেন: বিভিন্ন সুপার শপ মল কিংবা অনলাইনের বিভিন্ন ওয়েবসাইট থেকে এটি খুব সহজেই সংগ্রহ করা যাবে।

) Good Vibes Ubtan 100% Pure Insta Glow Powder

কেন ভালো: যাদের চেহারায় সবকিছু সহজে শুট করে না তারা তাইলে এই উত্তান্তি ব্যবহার করতে পারেন। সব ধরনের স্কিনের জন্য পারফেক্ট। এটি আপনার ত্বকের সব ধরনের ময়লা দূর করবে। পুরনো কোন স্পর্ট থাকলে তা দূর করবে। সারাদিনের ক্লান্তি শেষে যখন এই উপটান পাউডার দিয়ে আপনি এ মুখ পরিষ্কার করবেন তখন এটি আপনাকে একটি সজীব ও সতেজ অনুভূতি দিবে।

Version 1.0.0

কোন সমস্যায় ভালো: যারা দিনের বেশিরভাগ সময় বাহিরে থাকেন তাদের স্ক্রিনে অতিরিক্ত ময়লা জমে। আর সেই ময়লা দূর করতে এই উপটান পাউডারটি বেশ কার্যকর।  

মূল্য: বাংলাদেশে বর্তমানে এর বাজার মূল্য ৩৫৬০ টাকা প্রায়।

কোথায় পাবেন: নামিদামি কোন সুপার শপ কিংবা ভালো কোন অনলাইন পেজ বা ওয়েবসাইট থেকে আপনারা চাইলে এটি সংগ্রহ করতে পারবেন।

রূপচর্চায় উপটান ব্যবহারের সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন:

যদিও রূপচর্চায় উপটান ব্যবহারের কোন ক্ষতিকর দিক নেই তার পরেও এটি ব্যবহার আগে অবশ্যই কিছু কিছু বিষয় আছে যেগুলো খেয়াল রাখা উচিত। যেমন-

  • উপটান ব্যবহারের আগে আপনার স্কিনের জন্য এটি ঠিক আছে কিনা তা আগে যাচাই-বাছাই করে নেই।
  • ঘরে উপটান বানানোর সময় কোনো উপাদানে আপনার অ্যালার্জি বা অন্য কোন সমস্যা আছে কিনা তা আগে চিন্তা করে নিন।
  • বাজারে পাওয়া উপটানে এমন অনেক কেমিক্যাল দেওয়া থাকে যেগুলো সবার স্কিনের জন্য মানানসই নয় তাই সেগুলো কেনার আগে অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করে নিন।
  • বাজার থেকে কেনা উপটান ব্যবহারের আগে এটি কিভাবে ব্যবহার করতে হবে সেই নিয়ম কানুন ভালোভাবে আগে পড়ে নিতে হবে।

শেষ কথা:

আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে রূপচর্চায় উপটান অনেক বড় একটা ভূমিকা রাখে। বাজারের কোন কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহারের চাইতে ঘরোয়া জিনিস দিয়ে তৈরি উপটান ব্যবহার করলে তা ত্বকের জন্য অধিক মানানসই এবং ভালো ফলাফল দেয়। 

উপরোক্ত আর্টিকেলটিতে আমি আজকে উপটানের বিভিন্ন উপকারিতা এবং কিভাবে উপটানের ফেসপ্যাক বাসায় তৈরি করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

রূপচর্চায় উপটান কিভাবে কাজে আসতে পারে এ সম্পর্কে যদি আপনাদের আর কোন প্রশ্ন থেকে থাকে তাহলে তা এখনই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন।

প্রশ্নোত্তর (FAQ):

) উপটান কিভাবে ব্যবহার করতে হয়?

উত্তর: যদি ঘরোয়া ভাবে তৈরি উপটান ব্যবহার করেন তাহলে বিভিন্ন উপাদান দিয়ে তৈরি মিশ্রণটি ভালোভাবে মুখে লাগিয়ে নিতে হবে তারপর কিছুক্ষণ অপেক্ষা করে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেললেই হবে।

আর বাজারে তৈরি উপটান ব্যবহার করলে তা কিভাবে ব্যবহার করবেন তার একটি নির্দেশনাবলি সেখানে লেখাই থাকবে ভালোভাবে তা পড়ে নিবেন 

) উপটান কত দিন পর পর ব্যবহার করতে হয়?

উত্তর: ভালো ফলাফল পেতে হলে আপনাকে নিয়মিত উপটান ব্যবহার করতে হবে।

যদি নিয়মিত ব্যবহার করার সুযোগ না থাকে তাহলে অন্তত সপ্তাহে দুই থেকে তিন দিন উপটান ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়ার আশা রাখা যায়।

) উপটান মুখে কতক্ষণ রাখবেন?

উত্তর: ঘরোয়া উপাদানে তৈরি উপটান মুখে সর্বচ্চো 10 থেকে 15 মিনিট রাখতে হবে।

বাজার থেকে কেনা উপটান মুখে কতক্ষণ রাখবেন তা নির্দেশনা বলি দেখে জেনে বুঝে তারপর ব্যবহার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment

Name

Home Shop Cart Account
Shopping Cart (0)

No products in the cart. No products in the cart.