প্রাকৃতিক রূপচর্চায় আমলকি গুরুত্ব অপরিসীম। আমলকির মাধ্যমে কিভাবে ত্বক উজ্জ্বল করা যায় ও চুল ঘন আর মজবুত করা যায় তা জানতে হলে নিচের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হব।
আপনি কি জানেন প্রাকৃতিক রূপচর্চায় আমলকি কতটা গুরুত্বপূর্ণ? আমলকি এমন একটি প্রাকৃতিক উপাদান যার মাধ্যমে ত্বক উজ্জ্বল করা যায় এবং এটি চুলের যত্নেও অনেক কাজে আসে। যেমন এর মাধ্যমে পাতলা চুল ঘন এবং মজবুত করা যায়। আবার যাদের মাথায় খুশকির সমস্যা রয়েছে তারা চাইলে আমলকি ব্যবহার করে খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারে।
আমলকি অতি পরিচিত এবং জাদুকরি গুণাগুণ সম্পন্ন একটি ফল। এর মধ্যে রয়েছে এমন কিছু গুনাগুন যা আমাদের ত্বক ও চুলের বিভিন্ন সমস্যা সমাধান করতে কাজে আসে। আজকের এই আর্টিকেলটিতে মূলত আমি আপনাদের জানাবো কিভাবে প্রাকৃতিক রূপচর্চায় আপনারা আমলকি ব্যবহার করতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক আমলকির মাধ্যমে হেয়ার কেয়ার ও স্কিন কেয়ার করার কিছু টিপস।
নিচের আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়লে প্রাকৃতিক রূপচর্চায় আমলকি গুরুত্ব কতটা তা আপনারাও ভালোভাবে বুঝতে পারবেন।
Table of contents:
১. কিভাবে ত্বক উজ্জ্বল করতে আমলকি ব্যবহার করবেন:
- ত্বকের যত্নে আমলকির পাঁচটি ফেসপ্যাক
২. সুস্থ সুন্দর ও মজবুত চুল পেতে আমলকি:
- চুলের যত্নে আমলকির পাঁচটি হেয়ার প্যাক
৩. উপসংহার:
৪. প্রশ্নোউত্তর(FAQ):
কীভাবে ত্বক উজ্জ্বল করতে আমলকি ব্যবহার করবেন?
অর্গানিক রূপচর্চা করতে চাইলে ভেষজ গুনসম্পন্ন আমলকির কোন জুড়ি নেই। আমলকি ব্যবহারে আপনার ত্বকের বিভিন্ন সমস্যা থেকে খুব সহজেই মুক্তি মিলবে। আমলকি ব্যবহার করে আপনি আপনার দীর্ঘদিনের ব্রণের দাগ দূর করতে পারবেন এবং আপনার ত্বকে যদি মরা চামড়া থাকে সেটিও খুব সহজেই পরিষ্কার করতে পারবেন।
হারবাল রূপচর্চা করার জন্য আমলকির কয়েকটি ফেসপ্যাক তৈরির টিপস আমি আজকে আপনাদের জানাবো। চলুন তাহলে নিচে জেনে নেওয়া যাক কিভাবে ত্বকের যত্নে আমলকির ফেসপ্যাক তৈরি করবেন।
ত্বকের যত্নে আমলকীর পাঁচটি ফেসপ্যাক
প্রাকৃতিক রূপচর্চায় আমলকি শুধু বাহ্যিকভাবেই কাজ করে না খাদ্য হিসেবেও আমলকি বেশ উপকারে আসে। উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য কিভাবে আমলকি জুস কাজ করে তা জানার জন্য এই আর্টিকেলটি ঘুরে আসুন- Amla For Skin Care.
নিচে ত্বকের যত্নে আমলকির পাঁচটি ফেসপ্যাক কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে এবং কতক্ষণ সময় ধরে ব্যবহার করতে হবে তা সম্পূর্ণ গুছিয়ে লেখা হলো।
১. আমলকির রস:
যাদের চেহারায় অনেক দিনের পুরনো ব্রণের দাগ রয়েছে এবং কোনভাবেই তা দূর করা সম্ভব হচ্ছে না তারা চাইলে এই সহজ ফেসপ্যাক টি ব্যবহার করতে পারেন।
এই ফেসপ্যাক টি বানানোর নিয়ম নিচে দেয়া হলো।
প্রয়োজনীয় উপকরণ :
- আমলকির রস
ফেসপ্যাক তৈরির নিয়ম:
এই ফেসপ্যাকটি বানানোর জন্য কয়েকটি আমলকি নিয়ে তা বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে নিন।
কিভাবে ব্যবহার করবেন:
ব্লেন্ড করা আমলকির রস মুখে লাগিয়ে প্রায় ৩০ মিনিটের মতো অপেক্ষা করুন। ৩০ মিনিট পর ভালোভাবে একটু সামান্য উষ্ণ গরম পানিতে মুখ ধুয়ে নিন। নিয়মিত এই ফেসপ্যাক ব্যবহার করলে খুব দ্রুতই আপনার মুখের ব্রনের দাগ দূর হয়ে যাবে।
২. আমলকির স্ক্রাবার:
যাদের ত্বকে অনেক মরা চামড়া রয়েছে তারা চাইলে এই স্ক্রাবারটি ব্যবহার করতে পারে। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার ত্বককে সজীব ও টানটান করতে সহায়তা করবে।
এই ফেসপ্যাক টি বানানোর নিয়ম নিচে দেয়া হলো।
প্রয়োজনীয় উপকরণ :
- আমলকির পাউডার
- গরম পানি
ফেসপ্যাক তৈরির নিয়ম:
এই স্ক্রাবারটি বানানোর জন্য প্রথমে এক চামচ আমলা পাউডার নিয়ে নিন। আমলকি পাউডারের সাথে সামান্য গরম পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
কিভাবে ব্যবহার করবেন:
তৈরিকৃত পেস্ট দিয়ে মুখে ভালোভাবে স্ক্রাব করতে হবে। কমপক্ষে ৫ মিনিট পেস্টটি মুখে ভালোভাবে স্ক্রাব করার পরে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিন। নিয়মিত এই পেস্ট মুখে স্ক্রাব করলে আপনার মুখে যত মরা চামড়া রয়েছে তা খুব দ্রুতই উঠে যাবে।
৩. আমলকি দই এবং মধুর ফেসপ্যাক:
ত্বকের গভীরে লুকিয়ে থাকা ময়লা পরিষ্কার করতে এই ফেসপ্যাকটির কোন জুড়ি নেই। এই ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহার করলে ত্বকের ময়লা যেমন পরিষ্কার হয় সেই সঙ্গে স্ক্রিন হয়ে ওঠে নরম তুলতুলে এবং প্রাণবন্ত। একটি গবেষণায় দেখা গিয়েছে যে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতে আমলকির এই ফেসপ্যাকটি ১০০% কার্যকরি।

এই ফেসপ্যাক টি বানানোর নিয়ম নিচে দেয়া হলো।
প্রয়োজনীয় উপকরণ :
- আমলকির পাউডার
- মধু
- দই
ফেসপ্যাক তৈরির নিয়ম:
এই ফেসপ্যাকটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিতে হবে দুই চামচ আমলকি পাউডার। তারপর এর সাথে দিয়ে দিতে হবে এক চামচ মধু এবং এক চামচ দই।
কিভাবে ব্যবহার করবেন:
সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর একটি পেস্ট তৈরি করতে হবে এবং এই পেস্টিটি মুখে লাগিয়ে কমপক্ষে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে।
সময় হয়ে গেলে ভালোভাবে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
খুব দ্রুত ত্বকের গভীরে থাকা ময়লা দূর করতে এই ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহার করতে পারেন।
৪. আমলকি এবং অ্যাভোকাডো ফেসপ্যাক:
ত্বকের বলিরেখা কমানোর মাধ্যমে বয়স কমাতে এই ফেসপ্যাক টির কোন জুড়ি নেই।
অ্যাভোকাডো এবং আমলকি এই দুটো ফলের মধ্যে এত পরিমান অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা নানা ভাবে ত্বকের পরিচর্যায় উপকারে আসে।
আপনার বয়স যদি ৩০ এর উপরে হয় এবং চেহারার মধ্যে যদি বয়সের ছাপ পড়ে থাকে তাহলে এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন এটি আপনার ত্বককে প্রাণবন্ত এবং সুন্দর করে তুলবে।

এই ফেসপ্যাক টি বানানোর নিয়ম নিচে দেয়া হলো।
প্রয়োজনীয় উপকরণ :
- আমলকির পাউডার
- অ্যাভোকাডো
- টক দই
ফেসপ্যাক তৈরির নিয়ম:
এই ফেসপ্যাক টি বানানোর জন্য আপনাকে প্রথমে নিয়ে নিতে হবে দুই চামচ আমলকি পাউডার।
এর সাথে মিশিয়ে নিতে হবে দুই চামচ অ্যাভোকাডো পেস্ট করা এবং সামান্য পরিমাণ টক দই।
কিভাবে ব্যবহার করবেন:
সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে তারপর সেটি মুখে লাগিয়ে কমপক্ষে 15 মিনিট অপেক্ষা করতে হবে।
তারপর সময় হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে সম্পূর্ণ মুখটি ভালোভাবে ধুয়ে নিতে হবে।
নিয়মিত এই ফেসপ্যাকটি ব্যবহার করলে খুব দ্রুতই আপনার চেহারার বয়সের ছাপ দূর হয়ে যাবে।
৫. আমলকি পার্সলে শাক এবং মধুর ফেসপ্যাক:
যাদের স্ক্রিনে জ্বালা পোড়া এবং স্ক্রিন ঝুলে পড়া সমস্যা রয়েছে এবং অতিরিক্ত তেল রয়েছে তারা চাইলে এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন। এটি স্কিনের অতিরিক্ত একনি কমাতেও বেশ উপকারী।
এই ফেসপ্যাক টি বানানোর নিয়ম নিচে দেয়া হলো।
প্রয়োজনীয় উপকরণ :
- পার্সলে শাক
- আমলকি পাউডার
- মধু
- গরম পানি
Note:
পার্সলে শাকের নাম শুনে ভয় পাবেন না। এটি বাংলাদেশের যে কোন সুপারশপে পেয়ে যাবেন। তবে এটি শীতকালে বেশি পাওয়া যায় তাই অন্যান্য সময় এটি খুঁজে পাওয়া একটু কষ্টকর।
ফেসপ্যাক তৈরির নিয়ম:
এই ফেসপ্যাকটি বানানোর জন্য আপনাকে প্রথমে দেড় চামচ পার্সলে শাক কুচি করে নিয়ে নিতে হবে। তারপর এর সাথে মিশাতে হবে দুই চামচ আমলকি পাউডার, এক চামচ মধু এবং সামান্য কুসুম গরম।
কিভাবে ব্যবহার করবেন:
সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মেশানোর পর তা মুখে লাগাতে হবে এবং কমপক্ষে 30 মিনিট অপেক্ষা করে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এই ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহার করার ফলে আপনার ঝুলে পড়া ত্বক আবার আগের মত হয়ে যাবে।
চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য এবং আগের থেকে আরও সুন্দর ও পরিষ্কার লোক দেয়ার জন্য আপনারা চাইলে BIO Organic Amla Fruit Powder ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন। যেহেতু এটি বাজারে রেডিমেড কিনতে পাওয়া যাবে তাই ঘরে বানানোর কোন ঝামেলা নেই।
এছাড়াও আপনারা চাইলে PYOURA Amla Face Mask টি ব্যবহার করতে পারেন। এই ফেস মাস্কটি আপনাদের চেহারার উজ্জ্বলতা বাড়াবে এবং চেহারার ভিতরে লুকিয়ে থাকা সব ময়লা দূর করবে।
সুস্থ–সুন্দর ও মজবুত চুল পেতে আমলকী
এতক্ষণ আমরা জানলাম আমলকি কিভাবে আমাদের ত্বকের যত্নে কাজে আসে। এবার আমরা জানবো কিভাবে আমলকি ব্যবহার করে আমরা চাইলে আমাদের চুল মজবুত ঘন ও প্রাণবন্ত করতে পারি।
আপনি জানলে অবাক হবেন যে আমলকির জাদুকরী গুনাগুন শুধুমাত্র আমাদের ত্বকের পরিচর্যাই আসে না আমাদের চুলকেও সুস্থ সুন্দর ও মজবুত করতে সাহায্য করে।
ঘন মজবুত ও শাইনি চুল প্রত্যেকটি মেয়েরই স্বপ্ন। কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় বিভিন্ন সমস্যার কারণে অনেক মেয়েদের চুল পড়ে পাতলা হয়ে যায় এবং খুশকির সমস্যা দেখা দেয়। এইসব সমস্যা প্রাকৃতিক উপায়ে সমাধান করার জন্য আমলকির কোন জুড়ি নেই।
একটি গবেষণার পর পুষ্টিবিজ্ঞানীরা জানিয়েছে যে আমলকিতে পেয়ারা ও কাগজি লেবু চেয়ে তিনগুণ ও ১০ গুন বেশি ভিটামিন সি রয়েছে৷ যা আমাদের চুলের জন্য বেশ কার্যকর।
চুলের যত্নে আমলকির পাঁচটি হেয়ার প্যাক:
নিচে চুলের যত্নে আমলকির পাঁচটি হেয়ার প্যাক তৈরির নিয়ম এবং এই হেয়ার প্যাক গুলো আমাদের কি কি সমস্যা সমাধান করবে এবং কিভাবে আমরা তা ব্যবহার করব বিস্তারিত লেখা হল।
১. উজ্জল চুলের জন্য হেয়ার প্যাক:
আপনার চুল জল যদি প্রাণহীন এবং রুক্ষ হয় তাহলে আপনি ভেষজ গুণ সম্পূর্ণ আমলকির এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারেন। আমলকিতে থাকা বিভিন্ন উপাদান আপনার চুল উজ্জ্বল ও প্রাণবন্ত করতে সাহায্য করবে।
এই হেয়ারপ্যাক টি বানানোর নিয়ম নিচে দেয়া হলো।

প্রয়োজনীয় উপকরণ :
- আমলকি পাউডার
- লেবুর রস
হেয়ার প্যাক তৈরির নিয়ম:
এই হেয়ারপ্যাকটি বানানোর জন্য আপনাকে প্রথমে এক চামচ আমলকি পাউডার নিয়ে নিতে হবে তারপর এর সাথে মেশাতে হবে এক চামচ লেবুর রস।
কিভাবে ব্যবহার করবেন:
এবার ভালোভাবে সব উপাদান গুলো মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর মাথার চুল হালকা ভিজিয়ে তার উপর এই পেস্টটি ম্যাসাজ করুন। কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা করার পর ভালোভাবে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত এই হেয়ার প্যাক ব্যবহার করলে দেখবেন আপনার চুল খুব দ্রুতই ঝলমলে এবং উজ্জ্বল হয়ে উঠবে।
২. পাতলা চুল ঘন করতে আমলকি হেয়ার প্যাক:
অতিরিক্ত চুল পড়ার কারণে অনেক সময় আমাদের চুল পাতলা হয়ে যায়। পাতলা চুল ঘন করার জন্য এবং চুল পড়া কমানোর জন্য এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারেন।
এই হেয়ারপ্যাক টি বানানোর নিয়ম নিচে দেয়া হলো।
প্রয়োজনীয় উপকরণ :
- আমলকি পাউডার
- মধু
- পানি
হেয়ার প্যাক তৈরির নিয়ম:
এই হেয়ারপ্যাকটি বানানোর জন্য আপনাকে প্রথমে আধা কাপ আমলকি পাউডার নিয়ে নিতে হবে তারপর এর সাথে মেশাতে হবে এক কাপ পানি ও এক টেবিল চামচ মধু।
কিভাবে ব্যবহার করবেন:
সবগুলো উপাদান একসাথে মিশিয়ে একটি তরল পেস্ট তৈরি করে এক ঘন্টা রেখে দিন। চুলে শ্যাম্পু করার পর তৈরি করা তরলটি দিয়ে ধুয়ে নিতে হবে এবং পাঁচ মিনিট অপেক্ষা করে আবার পানি দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলতে হবে। নিয়মিত এই হেয়ার প্যাক ব্যবহার আপনার চুল পড়া কমাবে এবং নতুন চুল গজাবে ফলে চুল ঘন ও মজবুত হবে।
৩. খুশকি দূর করতে আমলকি হেয়ার প্যাক:
চুলের সব সমস্যার মধ্যে একটি অতি পরিচিত এবং সহজে সমাধান করা যায় না এমন একটি সমস্যা হচ্ছে খুশকি।
একবার যাদের মাথায় খুশকি হয় তা আর সহজে নিরাময় করা সম্ভব হয় না। ফলে মাথায় নতুন চুল গজাতে বাধাপ্রাপ্ত হয়।
তবে আমি আজ আপনাদের আমলকির এমন একটি হেয়ার প্যাকের কথা বলব যা আপনাদের খুশকির সমস্যা সমাধান করতে বেশ কার্যকরী ভূমিকা রাখবে।

চলুন তাহলে এই হেয়ারপ্যাক টি বানানোর নিয়ম জেনে নেয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ :
- আমলকি পাউডার
- টি ট্রি অয়েল
- নারিকেল তেল
- লেবুর রস
হেয়ার প্যাক তৈরির নিয়ম:
এই হেয়ারপ্যাকটি বানানোর জন্য আপনাকে প্রথমে এক টেবিল চামচ আমলকি পাউডার নিয়ে নিতে হবে তারপর এর সাথে মেশাতে হবে দশ ফোঁটা টি ট্রি অয়েল ও ১০ ফোঁটা নারিকেল তেল এক চা চামচ লেবুর রস।
কিভাবে ব্যবহার করবেন:
সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর ভেজা চুলে এই পেস্টটি ব্রাশের সাহায্যে মাসাজ করুন।
পাঁচ মিনিট ভালোভাবে মাসাজ করার পর ৩০ মিনিট অপেক্ষা করুন তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন।
আশা করা যায় এই হেয়ার প্যাকটি খুশকি দূর করার জন্য বেশ কার্যকরী হবে।
৪. চুল মজবুত করতে আমলকি হেয়ার প্যাক:
চুলের গোড়া মজবুত করতেও আমলকির কোন জুড়ি নেই। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট খুব সহজেই আপনার চুলের গোড়া মজবুত করবে।
এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা চুলের পুষ্টির জোগান দিতে সহায়তা করে।
চলুন জেনে নেওয়া যাক কিভাবে চুলের গোড়া মজবুত করতে আমলকি হেয়ারপ্যাক বানানো যায়।

প্রয়োজনীয় উপকরণ :
- আমলকি পাউডার
- শিকাকাই পাউডার
হেয়ার প্যাক তৈরির নিয়ম:
এই হেয়ারপ্যাকটি বানানোর জন্য আপনাকে প্রথমে এক চামচ আমলকি পাউডার নিয়ে নিতে হবে তারপর এর সাথে মেশাতে হবে এক চামচ শিকাকাই পাউডার।
এরপর পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে।
কিভাবে ব্যবহার করবেন:
তৈরীকৃত মিশ্রণটি সম্পূর্ণ চুলের আগা থেকে গোরা পর্যন্ত ভালোভাবে লাগাতে হবে এবং ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলতে হবে।
শিকাকাই পাউডার এবং আমলকি পাউডার দুটোই চুল মজবুত করতে বেশ কার্যকরী ভূমিকা রাখে
৫. চুল কালো করতে আমলকি হেয়ার প্যাক:
ঘন কালো মজবুত চুল প্রত্যেকটি মেয়েরই কাম্য। সব মানুষই চায় তাদের চুল কালো হোক। কিন্তু বিভিন্ন হরমোনাল সমস্যার কারণে দেখাতে অনেক সময় আমাদের অনেকের চুল সাদা হতে থাকে।
তাদের জন্য আমলকির এই হেয়ারপ্যাক টি চমৎকার ভূমিকা রাখবে।
চলুন জেনে নেওয়া যাক এই হেয়ারপ্যাক টি বানানোর নিয়ম।
প্রয়োজনীয় উপকরণ :
- আমলকি রস
- মেহেদী পাউডার
হেয়ার প্যাক তৈরির নিয়ম:
এই হেয়ারপ্যাকটি বানানোর জন্য আপনাকে প্রথমে এক টেবিল চামচ মেহেদী পাউডার নিয়ে নিতে হবে তারপর এর সাথে মেশাতে হবে প্রয়োজন মত আমলকি রস।
কিভাবে ব্যবহার করবেন:
মেহেদী এবং আমলকির রস ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে।
তারপর পেস্টটি মাথায় ভালো ভাবে লাগিয়ে ৪০ মিনিটের জন্য চুল খোপা করে রাখতে হবে। তারপর শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুল ধুয়ে নিতে।
নিয়মিত যদি এই হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন খুব দ্রুতই আপনার চুল ঘন কালো হতে শুরু করেছে।
ঘরোয়া উপায়ে বানানো এসব হেয়ারপ্যাক ব্যবহারের পাশাপাশি আপনারা চাইলে বাজারে কিনতে পাওয়া যায় এমন রেডিমেড হেয়ার প্যাক ও তেল ব্যবহার করতে পারেন যা আমলকির তৈরি।
আপনি যদি আপনার চুল সফট সাইনী করতে চান তাহলে VAADI Herbal Amla Hair Oil টি ব্যবহার করতে পারেন।
চুল পড়া কমানোর জন্য আপনারা যদি রেডিমেড হেয়ার প্যাক নিতে চান তাহলে Organikare Amla Hair Pack টি ব্যবহার করতে পারেন।
উপসংহার :
সম্পূর্ণ আর্টিকেলটি ভালোভাবে পড়ার পর আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে ভেষজ গুণ সম্পূর্ণ আমলকি আমাদের ত্বক ও চুলের জন্য বেশ উপকারী।
প্রাকৃতিক রূপচর্চায় আমলকি ব্যবহারের কোন জুড়ি নেই। আমাদের নিত্যদিনের স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার এর জন্য আমলকি অনেক কার্যকরি।
আমলকিতে রয়েছে ভিটামিন সি অ্যামিনো এসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট।
এর মধ্যে থাকা প্রত্যেকটি উপাদানই আমাদের চুল এবং ত্বকের জন্য অনেক দরকারি।
যারা বাসায় বসে অর্গানিক রূপচর্চা করতে চায় তাদের জন্য উপরে দেয়া হেয়ার প্যাক এবং ফেসপ্যাক গুলো বেশ উপকারে আসবে।
যাইহোক সবশেষে, আপনি যদি এখনো কোন দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে প্রাকৃতিক রূপচর্চায় আমলকি কেন এত গুরুত্বপূর্ণ তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব উপরে উল্লেখিত হেয়ার এবং ফেসপ্যাক গুলো আপনি একবার হলেও ব্যবহার করে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আমলকি হারবাল রূপচর্চার জন্য কতটা কার্যকরী।
প্রশ্নোত্তর(FAQ):
১। আমলকির রস মুখে দিলে কি হয়?
উত্তর: আমলকির রস মুখে দিলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হয় এবং চেহারায় জমে থাকা মরা চামড়া দূর হয়। এছাড়াও এটি বলিরেখাও কমায়।
যাদের চেহারায় বয়সের একটা ছোপ চলে এসেছে, তারা আমলকি রস ব্যবহারের মাধ্যমে চেহারার বয়স কমাতে পারবে।
২। চুল পড়া রোধে আমলকি কি করে?
উত্তর: চুল পড়া রোধে আমলকি বেশ কার্যকরী ভূমিকা পালন করে। এর মধ্যে থাকা ভিটামিন সি এবং অ্যামিনো এসিড চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এর ফলের চুল হয় ঘন ও মজবুত।
৩। আমলকি কি ত্বক ফর্সা করে?
উত্তর: হ্যাঁ, আমলকি ত্বক ফর্সা করে। আমলকিতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মুখের মরা চামড়া দূর করে এবং ত্বককে করে আরও উজ্জ্বল।



