আদিকাল থেকেই রূপচর্চায় মুলতানি মাটির ব্যবহার হয়ে আসছে। তক ও চুলের যত্নে এর সঠিক ব্যবহার বহুগুন বাড়িয়ে দিতে পারে আপনার সৌন্দয্য।
মুলতানি মাটি ইংরেজিতে ফুলার’স আর্থ নামে পরিচিত। বাজারে থাকা ক্যামিকালযুক্ত পণ্য ব্যবহার না করে আসুন আজকে জেনে নিই রূপচর্চায় মুলতানি মাটির ব্যবহার। ম্যাগনেসিয়াম ক্লোরাইডে সমৃদ্ধ এই মুলতানি মাটি ত্বকের বিভিন্ন সমস্যা প্রাকৃতিকভাবে দূর করে ত্বককে অগানিকভাবে সুন্দর করে তোলে। কোনো কেমিক্যাল ব্যবহার ছাড়াই ঘরোয়া রূপচর্চায় ত্বক ও চুল পরিষ্কার এবং তৈলাক্ত ভাব দূর করতে সক্ষম। চলুন জেনে নিই রূপচর্চায় মুলতানি মাটির ত্বক ও চুলের যত্নে এর ব্যবহার সম্পর্কে।
এই আটিকেল মাধ্যম যে বিষয় সম্পর্কে জানতে পারবেন।
১. মুলতানি মাটি কি?
২. কোন মুলতানি মাটি ভালো ?
৩. আসল মুলতানি মাটি চেনার উপায়।
৪. মুলতানি মাটি ব্যবহারের সঠিক নিয়ম।
৫. মুলতানি মাটির সঠিক ব্যবহার?
৬. মুলতানি মাটির সাবান এবং এটির বডি কেয়ারের উপকারিতা সম্পর্কে
৭. এই মুলতানি মাটির ব্যবহারের সময় যে বিষয় গুলো অবশ্যই খেয়াল রাখা উচিত।
মুলতানি মাটি কি?
মুলতানি মাটি এমন একটি মাটি, যেটা অগানিক স্কিন কেয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এটি পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না। কিছু সংখ্যক জায়গা আছে যে জায়গায় মুলতানি মাটি সৃষ্টি হয় প্রাকৃতিক ভাবে। এটি পাকিস্তানের মুলতান শহর 1800 শতাব্দীতে সর্বপ্রথম মুলতানি মাটি পাওয়া যায়।
কোন মুলতানি মাটি ভালো?
সাধারণত হলুদ রঙের মুলতানি মাটি ধূসর রঙের মাটির চেয়ে স্কিন কয়ারে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অগানিক স্কিন কেয়ারে মুলতানি মাটির সংগ্রহের সময় হলুদ রঙের মুলতানি মাটি ভালো।
আসল মুলতানি মাটি চেনার উপায়।
আসল মুলতানি মাটি চেনার উপায় হলো রং ও ঘ্রাণ।
বাজারে থাকা মুলতানি মাটি সূমহের মধ্যে হলুদ রঙের মুলতানি মাটি সবচেয়ে ভালো অন্য সকল মুলতানি মাটি থেকে।আর এছাড়া ও
আসল মুলতানি মাটির নিজস্ব কোন ঘ্রাণ নেই, তবে কোম্পানি বিভিন্ন ধরনের সুগন্ধিযুক্ত ঘ্রাণ মুলতানি মাটির সাথে যুক্ত করে।
রূপচর্চায় মুলতানি মাটি ব্যবহার।
মুলতানি মাটির সঠিক ব্যবহার হলো এটি যেকোন ধরনের ত্বকের জন্য সেরা। তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করুন।প্রতিদিন গোসলের আগে এটি ব্যবহার করতে পারেন। ঘরোয়া রূপচর্চায় মুলতানি মাটির কোনো তুলনা নেই।
মুলতানি মাটি ও নিম এর ফেসপ্যাক
উপাদান
১. ২ টেবিল চামচ মুলতানি মাটি
২. ১ টেবিল চামচ নিমের গুঁড়া
৩. গোলাপজল
তৈরির নিয়ম
উপরের উপাদানগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিন।
ব্যবহার
এই পেস্ট ত্বকে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
উপকারিতা
এই ফেসপ্যাকটি আপনার ত্বককে ভেতর থেকে পরিস্কার করে।
হলুদ, মধু ও মুলতানি মাটি ফেসপ্যাক
উপাদান
১. খানিকটা মুলতানি মাটি
২.১ টেবিল চামচ হলুদ গুঁড়া
৩. ২ চা চামচ মধু মিশিয়ে নিন
তৈরির নিয়ম
উপরের উপাদানগুলো একসাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
ব্যবহার
মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
উপকারিতা
এই ফেসপ্যাকটি আপনার ত্বকের তৈলাক্ত ভার দূর করে উজ্জ্বল করবে এবং নরম করে।
দই ও মুলতানি মাটি ফেসপ্যাক
উপাদান
১.টক দই

২. মুলতানি মাটি মেশান
৩.১ চা চামচ লেবুর রস দিন মিশ্রণে
তৈরির নিয়ম
উপাদানগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিন।
ব্যবহার
এরপর ত্বকে লাগিয়ে ২৫ মিনিট অপেক্ষা করুন।
উপকারিতা
এই ফেসপ্যাকটি আপনার ত্বকের শুষ্কতা দূর করতে সক্ষম।
মুলতানি মাটি এবং রোজ ওয়াটার ফেস প্যাক
উপাদান
১.ছোট কাপ মুলতানি মাটি
২.2 টেবিল চামচ গোলাপ জল
৩.কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল
তৈরির নিয়ম
উপাদানগুলো মিশিয়ে একটি পেস্ট তৈরি করে।
ব্যবহার
তারপর প্যাকটি মুখে লাগিয়ে 15 মিনিট রেখে দিন।পানি দিয়ে ধুয়ে ফেলুন।
উপকারিতা
এই ফেসপ্যাকটি আপনার ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে সহায়তা করবে।
বাদাম এবং দুধ দিয়ে মুলতানি মাটির ফেসপ্যাক
উপাদান
১.টেবিল চামচ বাদাম কুচি
২.1 টেবিল চামচ কাঁচা দুধ

৩.1 ছোট কাপ মুলতানি মাটি
তৈরির নিয়ম
মুলতানি মাটি, বাদামের পিষে নিয়ে এবং দুধ দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।
ব্যবহার
এই ফেসপ্যাকটি আপনার ত্বকে লাগিয়ে দিন। শুঁকে গেলে ধুয়ে ফেলুন।
উপকারিতা
আপনার ত্বক অনেক বেশি নরম এবং উজ্জ্বল দেখাতে সহায়তা করে।ব্রাইডাল স্কিন কেয়ার হিসেবেও এই প্যাকটি ব্যবহার করা হয়।
টমেটোর রস মুলতানি মাটির ফেস প্যাক
উপাদান
১.১টেবিল চামচ টমেটোর রস
২.2 টেবিল চামচ মুলতানি মাটি
৩.1 চা চামচ চন্দন গুঁড়ো
৪.হলুদ গুঁড়ো ১ চা চামচ
তৈরির নিয়ম
সমস্ত উপকরণ মিশিয়ে পেস্ট তৈরি করুন।
ব্যবহার
এই ফেসপ্যাকটি আপনার মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন
উপকারিতা
এই ফেসপ্যাকটি ব্যবহার করে আপনার ত্বক উজ্জ্বল ও দাগমুক্ত হতে পারে।
মধু দিয়ে মুলতানি মাটির ফেসপ্যাক
উপাদান
১.৩ টেবিল চামচ মুলতানি মাটি
২.১ চা চামচ টমেটো রস
৩.১ চা চামচ মধু
৪.১চা চামচ লেবুর রস ও 1/2 চা চামচ কাঁচা দুধ।
তৈরির নিয়ম
মুলতানি মাটি, টমেটোর রস, মধু, লেবুর রস এবং সামান্য দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন।
ব্যবহার
এই ফেসপ্যাকটি মুখে 10 মিনিটের জন্য রেখে দিন। এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
উপকারিতা
এই ফেসপ্যাকটি আপনার আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে। এছাড়া মধু ত্বক টানটান করতেও কাজ করে।
মুলতানি স্ক্রাব তৈরি করার নিয়ম
উপাদান
১.মুলতানি মাটি
২.Peppermint এসেনশিয়াল অয়েল এবং

৩. গোলাপ জল মিশিয়ে নিন
তৈরির নিয়ম
উপাদানগুলো একসাথে ভালোভাবে মিশাতে হবে যতক্ষণ না সেটি একটি মসৃণ পেস্ট তৈরি হয়।
ব্যবহার
ঘরে তৈরি এই প্যাকটি মুখে লাগিয়ে 15 মিনিট রেখে দিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
উপকারিতা
এই মুলতানি স্ক্রাব আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করবে।
হেয়ার ফল কমাতে মুলতানি মাটির ব্যবহার
উপাদান
১.১ চামচ মুলতানি মাটির সঙ্গে
২. ১ চামচ লেবুর রস,
৩. ১ চামচ গোলমরিচ এবং

৪. ২ চামচ দই অথবা অ্যালোভেরা জেল
তৈরির নিয়ম
উপাদানগুলো একসাথে মিশিয়ে সেই হেয়ারপ্যাকটি তৈরি করে নিন।
ব্যবহার
তারপর স্ক্যাল্পে লাগিয়ে ফেলুন। তারপর ৩০ মিনিট হয়ে গেলে ভাল করে চুল ধুয়ে ফেলুন।
উপকারিতা
এই হেয়ারপ্যাকটি আপনার হেয়ার কেয়ার ও খুশকি কমাতে সাহায্য করে।
রুক্ষ চুলের সমস্যা দূর করতে মুলতানি মাটির ব্যবহারের নিয়ম।
উপাদান
১.৪ চামচ মুলতানি মাটি
২. হাফ কাপ দই এবং
৩. অর্ধেক লেবু
তৈরির নিয়ম
উপাদানসমূহ একসাথে মিশিয়ে একটি হেয়ারপ্যাক বানিয়ে নিতে হবে।
ব্যবহার
তারপর সেই মিশ্রনটি ধীরে ধীরে চুলে লাগিয়ে কম করে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।

উপকারিতা
এই হেয়ারফ্যাকটি আপনার চুলের সুন্দর ও সিল্কি করতে সক্ষম।
খুশকির সমস্যা দূর করতে মুলতানি মাটি
উপাদান
১.৪চামচ মুলতানি মাটি
২.৬ চামচ মেথি বীজ এবং
৩. ১ চামচ লেবুর রস
তৈরির নিয়ম
উপাদানসমূহ একসাথে মিশিয়ে একটি হেয়ারপ্যাক বানিয়ে নিতে হবে।
ব্যবহার
এবং আপনার চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট হয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে চুল।
উপকারিতা
এইয়হেয়ারফ্যাকটি আপনার চুলকে খুশকিমুক্ত রাখতে সাহায্য করে।
এই মুলতানি মাটির ব্যবহারের সময় যে বিষয় গুলো অবশ্যই খেয়াল রাখা উচিত।
ত্বকের যত্নে মুলতানি মাটির জুড়ি মেলা ভার। এটি আমাদের ত্বককে সুস্থ ও উজ্জ্বল করতে সাহায্য করে। মুলতানি মাটির ব্যবহারের সময় যে বিষয় গুলো অবশ্যই খেয়াল রাখা উচিত তা হলো।
অতিরিক্ত ব্যবহারে ত্বকে খারাপ প্রভাব পড়তে পারে।
কখনো যদি এটি নাক অথবা মুখের মধ্যে চলে যায় তবে শ্বাসপ্রশ্বাস বন্ধ করে দিতে পারে।
কারো কারো ক্ষেত্রে এটি ত্বকের বিপরীতে কাজ করতে পারে। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন।
বাজারে অনেক রকম মুলতানি মাটির পণ্য রয়েছে কিন্তু এদের মধ্যে Cafe Rajkonna Multani Mati face,Rongon Herbals Multani Mud Body & Face Mask,Multani Mati Powder,মুলতানি মাটির ন্যাচারাল ফেসওয়াশ,Rongdhonu Face Cleaning Combo সবচেয়ে ভালো হবে।
শেষ কথা
রূপচর্চায় মুলতানি মাটি হলো একটি প্রাকৃতিক উপাদান, যা স্কিন কেয়ার করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্যবহৃত হয়। এটি মুখের তারতম্য কাটে এবং ত্বকের অবস্থা উন্নত করে। এই মাটির ব্যবহারের ফলে ত্বক নতুন ও জীবন্ত দেখায়।
মুলতানি মাটিতে এক্সফোলিয়েটিং বৈশিষ্ট্য রয়েছে। দ্য ওপেন ডার্মাটোলজি জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, মুলতানি মাটি ত্বক থেকে মৃত ত্বকের কোষগুলিকে দূর করতে সাহায্য করে এবং এটিকে উজ্জ্বল করে তোলে। এটি আরও বলে যে এই কাদামাটি জ্বালা-প্রবণ ত্বকের জন্য উপকারী
FAQ
ক) মুলতানি মাটি কি প্রতিদিন ব্যবহার করা যায় ?
প্রতিদিন গোসলের আগে এটি ব্যবহার করতে পারেন। এটি হাত পায়ের ত্বক উজ্জ্বল এবং নরম করে। ঘরোয়া রূপচর্চায় এটি ত্বককে উজ্জ্বল করে।
খ) মুলতানি মাটি দিয়ে কি ফসা হওয়ার যায়?
আপনার ত্বকে হারানো রং ফিরিয়ে আনতে মুলতানি মাটি কার্যকর ভূমিকা রাখতে পারে। এটি ত্বকের বিভিন্ন সমস্যা প্রাকৃতিকভাবে দূর করে।
গ) মুলতানি মাটি কি ব্রণের সমস্যা দূর করে?
মুলতানি মাটিতে রয়েছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে সমৃদ্ধ এটি ত্বকের বিভিন্ন সমস্যা প্রাকৃতিকভাবে দূর করে ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলে।



