আইস ফেসিয়াল দিয়ে রুপচর্চা প্রাচীনকাল থেকে করা হয় । এই আইস বা বরফ দিয়ে প্রাকৃতিক উপায়ে আমাদের নানান রকম সমস্যা সমাধান করে আসছে । আর এই আইস বা বরফ দিয়ে রুপচর্চা এর ব্যবহার করে অনেক রকম উপকার আমরা লক্ষ্য করতে পারি।
আইস ফেসিয়াল আমাদের ত্বকের জন্য অনেক গুন নিয়ে আসে ঠিক আমাদের শরীর কেও স্বাভাবিক রাখতে সাহায্য করে । আইস বা বরফ দিয়ে রুপচর্চা করে অনেক রকম উপকার হয় তা আমরা সবাই কম বেশি জানি, তবে এর সাধারণ ব্যবহার ছাড়াও আমরা আরো নানান উপায়ে অরগানিক স্কিন কেয়ার করতে পারি । তবে অনেকেরই এই বিষয়ে জ্ঞান সীমিত ।
তাই আমরা আজকের এই লিখা থেকে আইস বা বরফ দিয়ে আরো কি কি উপায়ে ন্যাচারাল স্কিন কেয়ার করতে পারবো, তার বিস্তারিত ভাবে আলোচনা করবো । এতে করে আমাদের মধ্যে সঠিক ধারনা আসবে আইস বা বরফ দিয়ে রুপচর্চা সম্পর্কে । তাছাড়া আমরা ন্যাচারাল স্কিন কেয়ার,অরগানিক স্কিন কেয়ার, ঘরোয়া রুপ চর্চা সম্পর্কে আরো বেশি জানতে পারবো ।
আর্টিকেলটির মাধ্যমে যে বিষয় সম্পর্কে জানতে পারবেন:
১। বরফ ত্বকের কি কি উপকার করে?
২। ত্বকের যত্নে বরফ ব্যবহারের সঠিক নিয়মাবলী
৩। রুপচর্চায় বরফ ব্যবহার – ১১টি সহজ এবং কাযকরী আইস প্যাক
৪। সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে বরফ কি উপকারী?
৫। ব্রনের সমস্যা সমাধানে বরফ কি উপকারী?
৬। মুখের কালো দাগ দূর করতে বরফ কি উপকারী?
৭। বরফ ব্যাবহারের সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
বরফ মুখে দিলে কি হয় ?
আইস ফেসিয়াল মুখে দিয়ে নানান রকম ঘরোয়া রুপ চর্চা করা যায় । আর এই আইস বা বরফ দিয়ে রুপচর্চা করে অনেকের ত্বক অনেক বেশি সুন্দর হয়ে থাকে । প্রায় সবাই বরফ দিয়ে রুপচর্চা করতে খুব সাচ্ছন্দ্যবোধ করে । আর এই বরফ দিয়ে আমরা নানান উপকার পেয়ে থাকি রুপচর্চা এর ক্ষেত্রে ।
বরফ মুখে দিলে ত্বকের সৌন্দর্য বজায় থাকে । তাছাড়া বরফ এর মাধ্যমে ত্বকের বার্ধক্য প্রতিরোধ করতে এবং সাহায্য করে বরফ । এছাড়া ত্বককে সতেজ ও উজ্জ্বল করতে ত্বকে বরফ এর ব্যবহার অপরিহার্য । তাই চাইলে এই সকল কাজ এর জন্য বরফ এর ব্যবহার করতে পারেন অরগানিক স্কিন কেয়ার এর জন্য ।
বরফ ত্বকের কি কি উপকার করে?
আইস ফেসিয়াল দিয়ে রুপচর্চা সবচেয়ে বেশি গরমকালে করা হয় । গরমকালে আইস বা বরফ দিয়ে অরগানিক স্কিন কেয়ার অনেক বেশি উপযোগী । গরমের সময় আমাদের ত্বক অনেক বেশি উত্তপ্ত এবং তৈলাক্ত হয়ে থাকে । তাছাড়া বাইরে গেলে মুখে মাস্ক বা অন্যকিছু দিলেও কোনো না কোনো ভাবে আমাদের ত্বকের ক্ষতি হয়েই থাকে । অনেকের অতিরিক্ত গরমে মুখে এলার্জি বা মুখে লাল হয়ে যেতে দেখা যায় ।
আর এই সকল সমস্যার ক্ষেত্রে বরফ খুবই কার্যকারি উপাদান হিসেবে গন্য করা হয় । তাছাড়া চোখের চারপাশের ফোলাভাব কমে যায়, প্রদাহ কমাতে সাহায্য করে, তৈলাক্ততা নিয়ন্ত্রণ করতে দেখা যায়।তাছাড়া আরো অনেক কারনে অরগানিক স্কিন কেয়ার এর ক্ষেত্রে ঘরোয়া রুপ চর্চা উপাদান হিসেবে আইস বা বরফ ব্যবহার করা হয় ।
ত্বকের যত্নে বরফ ব্যবহারের সঠিক নিয়মাবলী
আমরা অনেকেই আইস ফেসিয়াল এর ব্যবহার করি কোন সঠিক নিয়মাবলী না জেনে । এর ফলে আমাদের ত্বকের উপকার এর জায়গায় অপকার হয়ে থাকে । অনেকে গরম থেকে এসে সঙ্গে সঙ্গে বরফ মুখে দিয়ে থাকে । যা কি আমাদের ত্বকের জন্য অনেক বেশি ক্ষতিকর ।
তাই আমরা এইখানে সঠিক নিয়মে বরফ এর ব্যবহার গুলো নিয়ে আলোচনা করবো । তবে ত্বকের যত্নে শুধু বরফের ব্যবহার করাটা অনেক সহজ । আর আপনি খুব সহজেই এই নিয়মগুলো মেনে বরফ ব্যবহার করতে পারবেন । নিচে এই নিয়মগুলো নিয়ে আলোচনা করা হলো ।
- বরফ এর ছোটো ছোটো টুকরা ব্যবহার করতে হয় । বরফের একটি বড় টুকরো খোদাই করুন এবং এরপর এটি ছোট টুকরো করে তা ব্যবহার করুন।
- ত্বকের ধরন এবং অবস্থা অনুযায়ী বরফ ব্যবহার করা উচিত। কারণ বরফ ঠান্ডা হওয়ার ফলে ত্বকের জন্য ব্যথা বা সমস্যা সৃষ্টি করতে পারে।
- অল্প পরিমাণে বরফ দিয়ে বরফ এর ব্যবহার করুন । কারণ অতিরিক্ত বরফ ব্যবহার এর ফলে ত্বকের অনেক রকম ক্ষতি হতে পারে ।
- অল্প পরিমাণে বরফ ব্যবহার করার পরে, ত্বককে শুকিয়ে নিতে হবে ।
- ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে বলে সবসময় বরফ ব্যবহার করবেন না।
ঠিক এইসকল নিয়মাবলী ব্যবহার করে আপনি ঘরোয়া রুপ চর্চা করতে পারবেন । আর এই সকল নিয়মাবলী অনেক সহজ হওয়ায় খুব সহজেই ন্যাচারাল স্কিন কেয়ার করতে পারবেন ।
রুপচর্চায় বরফ ব্যবহার – ১১টি সহজ এবং কার্যকরী আইস প্যাক
শুধু আইস ফেসিয়াল দিয়ে রুপচর্চা করা ছাড়াও আপনি আইস প্যাক তৈরি করে ন্যাচারাল স্কিন কেয়ার করতে পারবেন ।
আর সেইসকল প্যাকগুলোর জন্য আপনাকে কিছু নিয়ম মেনে সেই প্যাকগুলো ঘরে বসেই তৈরি করতে পারবেন ।
তাই এইখানে আমরা ১১টি সহজ এবং কার্যকরী আইস প্যাক নিয়ে আলোচনা করবো ।
১.গ্রিন টি আইস প্যাক :
উপাদান : গ্রিন টি এবং গ্রিন টি তৈরির উপাদান ।

তৈরির নিয়ম : প্রথমে গ্রিন টি বানিয়ে নিন । এরপর গ্রিন টি ঠাণ্ডা করার পর ফ্রিজ এর মধ্যে রেখে দিন ৪ থেকে ৫ ঘণ্টার জন্য । এরপর ব্যবহার যোগ্য হবে ।
ব্যবহার : গ্রিন টি বরফ হয়ে গেলে তা বের করে ছোট টুকরা করে তা মুখে মাখুন । এরপর লাগানো শেষ এ ২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে মুখ ধুয়ে নিন ।
উপকারীতা: এই প্যাক হিসেবে এ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে । স্কিনের টক্সিন দূর করে এবং স্কিন গ্লো করতে সাহায্য করে ।
২. শসার আইস প্যাক :
উপাদান : কয়েকটি শসা এবং পানি ।
তৈরির নিয়ম : শসার পেস্ট বানিয়ে রাখতে পারেন বা শসা গুলো ছোট ছোট ভাবে কেটে পানির দিয়ে ফ্রিজ এ জমিয়ে রাখুন । এরপর তা ব্যবহার করুন ।

ব্যবহার : জমানো হয়ে গেলে তা বের করে মুখে লাগিয়ে নিবেন ।
চোখের নিচে ডার্ক সার্কেল থাকলে সেইখানে লাগিয়ে নিতে পারেন । লাগানোর ৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে নিবেন মুখটি ।
উপকারীতা: এই প্যাক এর মাধ্যমে আপনার মুখ উজ্জ্বল করতে পারবেন ।
তাছাড়া চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে পারবেন । মুখ পরিষ্কার করে রাখতে পারবেন ।
৩.অ্যালোভেরা আইস প্যাক :
উপাদান : অ্যালোভেরা জেল ।
তৈরির নিয়ম : অ্যালোভেরা জেল কে ফ্রিজ এ রেখে জমিয়ে বরফ বানিয়ে রাখুন । এরপর তা ব্যবহার করতে পারবেন ।

ব্যবহার : বরফ হয়ে গেলে তা বের করে মুখে ১০ মিনিট ম্যাসাজ এর মতো ব্যবহার করতে থাকুন ।এরপর ১৫ মিনিট পুরেপানি দিয়ে ধুয়ে নিন ।
উপকারীতা: ব্রণ দূর করতে পারে এই প্যাক দিয়ে । তাছাড়া মুখের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতে পারে ।
বিভিন্ন রকম র্যাশ থেকে রক্ষা করতে পারে । তাছাড়া মুখের মেকাপ সরানোতেও কাজে দেয় ।
৪. টমেটো আইস প্যাক :
উপাদান : টমেটো এবং পানি ।
তৈরির নিয়ম : টমেটো এবং পানি দিয়ে টমেটো এর পেস্ট তৈরি করে ফেলুন । এরপর তা বরফ বানিয়ে রাখুন ।
ব্যবহার : বরফ হয়ে গেলে তা গোসল এর আগে মুখে ম্যাসাজ এর মতো ব্যবহার করুন ।
এরপর আধা ঘণ্টা পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।
উপকারীতা: এই প্যাকের মাধ্যমে সান ট্যান রিমুভ করতে সাহায্য করে । তাছাড়া মুখের রুক্ষ শুষ্ক ভাব দূর করে ।
৫. দুধের আইস প্যাক :
উপাদান : শুধু দুধ ।
তৈরির নিয়ম : দুধ ফ্রিজে জমিয়ে রেখে বরফ বানিয়ে ফেলুন । এরপর তা ব্যবহার করুন ।
ব্যবহার : বরফ হয়ে যাওয়ার পর মুখে ভালোমতো মাখুন । এরপর আধা ঘণ্টা পর্যন্ত রেখে দিন মুখে। আধা ঘণ্টা শেষ মুখ ধুয়ে ফেলুন ।
উপকারীতা :দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড এর জন্য মুখের বলিরেখা দূর করতে অনেক সাহায্য করে ।
স্কিন ময়েশ্চারাইজ করে এবং মুখের ড্রাইনেস দূর করতে সাহায্য করে । তাছাড়া ত্বক ফর্সা করতে অনেক কাজে দেয় ।
৬.লেবুর আইস প্যাক :
উপাদান : পাতি লেবুর রস ।
তৈরির নিয়ম : পাতি লেবুর রস বের করে তা ফ্রিজ রেখে দিবেন জমিয়ে রাখার জন্য । এরপর তা ব্যবহার করবেন ।
ব্যবহার : মুখ ধুয়ে প্যাকটি লাগাবেন । এরপর ১০ মিনিট পর মুখ ধুয়ে নিবেন ।
উপকারীতা : গ্লোয়িং স্কিন পেতে সাহায্য করে এবং মুখের সতেজতা বজায় রাখে ।
৭. হলুদের আইস প্যাক :
উপাদান : কাঁচা হলুদ এবং পানি ।

তৈরির নিয়ম : কাঁচা হলুদ বেটে পানি দিয়ে তা ফ্রিজ এ রেখে দিন জমিয়ে রাখার জন্য ।
ব্যবহার : জমে গেলে তা মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষন এর জন্য । এরপর তা মুখ শুকিয়ে গেলে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিন ।
উপকারীতা :মুখের উজ্জ্বলতা আনে এবং মুখের কালো দাগ দূর করে দেয় । তাছাড়া ব্রন দূর করতে অনেক কাজে দেয় ।
৮.তরমুজের আইস প্যাক :
উপাদান : তরমুজ ।

তৈরির নিয়ম : তরমুজ কেটে তা জমিয়ে নিন ।
ব্যবহার : জমানো হয়ে গেলে গোসল এর আগে তা ভালো মতো মুখে লাগিয়ে নিন । ৩০ মিনিট এর জন্য রেখে দিবেন শুধু ।
উপকারীতা : ত্বকের সফটনেস ধরে রাখে এবং ফেস এর ব্রাইট রাখতে সাহায্য করে । তাছাড়া ভেতর থেকে ত্বকের মরা কোষ দূর করে দেয় ।
৯.মুলতানি আইস প্যাক :
উপাদান : মুলতানি মাটি এবং পানি ।
তৈরির নিয়ম : মুলতানি মাটি পানিতে মিক্স করে জমাতে দিয়ে দিন ।
ব্যবহার : মুখে এই প্যাকটি এপ্লাই করুন । মুখ শুকিয়ে গেলে তা ক্লিন করে নিন ।
উপকারীতা : মুখের ময়লা দূর করতে সাহায্য করে । তাছাড়া ব্রণ হওয়া থেকে রক্ষা করে ।
১০.গোলাপজল আইস প্যাক :
উপাদান : গোলাপজল ।
তৈরির নিয়ম : গোলাপজল কে ফ্রিজ এ রেখে দিন জমানোর জন্য ।
ব্যবহার : এটি মেকাপ তুলার জন্য অনেক কার্যকরি । তাই এই প্যাকটি শুধু মেকাপ তুলার জন্য বা টোনার হিসেবে ব্যবহার করুন ।
উপকারীতা :টোনার বা মেকাপ তোলার জন্য এই প্যাকটি অনেক কাজে দেয় ।
১১.মধুর আইস প্যাক :
উপাদান : মধু ।
তৈরির নিয়ম : কিছু মধু নিয়ে তা জমানোর জন্য ফ্রিজে রেখে দিন । এরপর তা ব্যবহার করুন ।
ব্যবহার : এই প্যাকটি মুখে লাগানোর সময় মুখে ম্যাসাজও করুন । এরপর ৩০ মিনিট পরে ধুয়ে ফেলুন ।
উপকারীতা : স্কিন কে ড্রাই থেকে নর্মাল আনতে পারে । তাছাড়া মুখ নরম এবং মোলায়েম করতে পারে । আবার মুখের ফ্যাকাসে ভাব দূর করতে পারে ।
এইখানে দেয়া সকল প্যাকগুলো আপনি নিজে থেকে তৈরি করতে পারবেন । তবে আপনি যদি ব্র্যান্ড এর কোন আইস প্যাক ব্যবহার করতে চাই তবে আপনি এই সকল ব্র্যান্ডগুলো ব্যবহার করতে পারেন ।
Hot Cold Gel Pack বা timelyproduct এর Hot Cold Facial Mask ব্যবহার করতে পারেন ।
তাছাড়া ইন্ডিয়ান Perfecore Face Eye Mask Gel Cold Pack বা BAREPEPE Aqua Ice Face Pack গুলো ব্যবহার করতে পারেন ।
সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে বরফ কি উপকারী?
আইস ফেসিয়াল ব্যবহার করে সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে পারেন ।
কারণ বরফ ত্বকের রক্ত প্রবাহ কমায়, যার ফলে ত্বকের সৌন্দর্য বজায় থাকে । তাছাড়া ত্বক এর উজ্জ্বলতা বাড়ানোর বরফ ব্যবহার করা যায় ।
বরফ ব্যবহার এর মাধ্যমে ত্বককে শীতল করে দেয় । যার ফলে ধীরে ধীরে ত্বকের উজ্জলতা বৃদ্ধি পেয়ে থাকে ।
তাছাড়া বরফে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রেডিকাল নিরাপত্তা প্রদান করে থাকে আমাদের ত্বকে ।
তাই বলায় যায়, সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে বরফ অবশ্যই উপাকারী উপাদান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ।
ব্রনের সমস্যা সমাধানে বরফ কি উপকারী?
আমরা ইতি মধ্যে জেনে গেছি যে, বরফে অ্যান্টিঅক্সিডেন্ট থেকে থাকে । তবে সুন্দর বা উজ্জ্বলতা বাড়ানোর সাথে সাথে ব্রনের সমস্যা সমাধান করে থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট ।
আর এই বরফ নিয়মিত প্রয়োগ করলে ধীরে ধীরে ব্রণ সঙ্কুচিত হবে যতক্ষণ না এটি নিরাপদ ভাবে অপসারণ করা যায়। এটি ব্রণ-পরবর্তী ক্ষতিগ্রস্থ জায়গাগুলিকে নিরাময় করে এবং সেইসাথে খোলা ছিদ্রগুলি খুলে দেয়।
তাই ব্রন এর সমস্যা এর জন্য বরফ অনেক বেশি উপকারী।
মুখের কালো দাগ দূর করতে বরফ কি উপকারী ?
গ্লোব নিউজওয়াইর এর পরিসংখ্যান অনুযায়ী, আইস ফেস প্যাক এর গ্লোবাল মার্কেট ভ্যালু ১.০২ বিলিয়ন ডলার।
যার মধ্যে অনেকে শুধু ব্যবহার করে এই মুখের কালো দাগ দূর করার জন্য বা ঘরোয়া রুপ চর্চা এর জন্য ।
আমাদের সবার মুখে কম বেশি কালো দাগ বা ডার্ক সার্কেল থেকে থাকে ।
তাই এই সকল কালো দাগ দূর করার জন্য বরফ অনেক বেশি উপকারী ।
সচারচর ডার্ক সার্কেল এর জন্য বরফ অনেক বেশি উপকারী । বিভিন্ন আইস প্যাক ব্যবহার করে আপনি আপনার ডার্ক সার্কেল দূর করতে পারবেন ।
বরফ ব্যাবহারের সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
- বরফ দিয়ে মুখে স্ক্রাব করবেন না ।
- বরফ রাখার জায়গাটা অবশ্যই পরিস্কার রাখুন ।
- বরফ ব্যবহার করার আগে বরফ কে ভালোমতো ধুয়ে নিবেন ।
- প্রতিদিন বরফ না ব্যবহার করাই শ্রেয় ।
- আর ডাক্তারের পরামর্শ অবশ্যই গ্রহন করবেন ।
উপসংহার
আইস ফেসিয়াল দিয়ে রুপচর্চা করে আপনি বিভিন্ন রকমের উপকার পেয়ে থাকবেন ।
তাছাড়া আইস বা বরফ দিয়ে রুপচর্চা করে আপনি সহজেই ন্যাচারাল স্কিন কেয়ার করতে পারবেন এবং সকল প্রক্রিয়া গুলো আমরা বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে আমাদের এই লিখাতে ।
আশা করি আইস বা বরফ দিয়ে রুপচর্চা লিখার মাধ্যমে আপনি সকল তথ্য পেয়ে গেছেন ।
FAQ
১। বরফ কতক্ষণ মুখে রাখবেন?
উত্তর : বরফ ত্বকের ধরণ, অবস্থা এর ওপর নির্ভর করে মুখে দিতে হয় । তবে ২-৩ মিনিট মুখে রেখে দেয়া শ্রেয় ।
২। বরফ কি সরাসরি ব্যবহার করা উচিৎ ?
উত্তর : বরফ সরাসরি ব্যবহার করা যাবে । তবে বেশি সময় মুখে দিয়ে না রাখায় পরামর্শ দেয়া হয়ে থাকে ।
৩। বরফ কি সবাই ব্যবহার করতে পারবে?
উত্তর : না, বরফ সবাই ব্যবহার করতে পারবে না। বরফ ত্বকের ধরণ, অবস্থা, স্বাস্থ্য এবং অন্যান্য জিনিসের ওপর নির্ভর করে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত সবার ।



