infixnatural.com/

সুস্থ শরীরের জন্য ব্যায়াম করা প্রয়োজন

ব্যায়াম করা

শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকার জন্য প্রতিনিয়ত ব্যায়াম করা প্রয়োজন। অনেকের ক্ষেত্রে সময়ের অভাবে জিমে গিয়ে ব্যায়াম করা সম্ভব হয় না। তবে লাইফে থাকুন অ্যকটিভ শুধুমাত্র সাইকেলিং রানিং অথবা সুইমিং এর মাধ্যমে ।

শরীরের ওজন ঠিক রাখতে এবং বাড়তি ক্যালোরি বান করতে সব থেকে কার্যকরী উপায় হল শরীর সক্রিয় রাখা। তবে বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ফলে আমাদের কষ্টসাধ্য কাজগুলো রোবট অথবা মেশিন এর মাধ্যমে করিয়ে নিতে পারি, যার ফলে প্রতিদিন খুবই কম সময় আমাদের শরীর সক্রিয় থাকে।

বেশি অবসর সময় কাটানোর ফলে আমাদের শরীরে ক্যালোরি বৃদ্ধি পায়, শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, মেদ ও ভুঁড়ি বেড়ে যায়, শরীরের ওজন বৃদ্ধি পায়, আমরা মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হই। শুধুমাত্র ব্যায়াম’ই আমাদের এই সকল সমস্যার সমাধান করতে পারে।

লাইফে থাকুন অ্যকটিভ শুধুমাত্র সাইকেলিং রানিং অথবা সুইমিং এর মাধ্যমে । একজন মানুষের শরীর সঠিকভাবে পরিচালনার জন্য প্রতিদিন কমপক্ষে ৩০০ থেকে ৫০০ ক্যালোরি বান করা প্রয়োজন। এই লেখাটিতে সাইকেলিং, রানিং এবং সুইমিং এর মাধ্যমে কিভাবে ক্যালোরি বান করে শরীর সুস্থ রাখবেন এই সম্পর্কে আলোচনা করা হবে।

ক্যালোরি বান করার কয়েকটি সহজ উপায়

সেরা কয়েকটি সাধারণ ব্যায়াম সম্পর্কে আলোচনা করা হবে, যেগুলো আপনার শরীর থেকে অতিরিক্ত ক্যালরি বান করে আপনার শরীরকে সুস্থ রাখবে। একজন সুস্থ মানুষকে অবশ্যই প্রতিনিয়ত এই ব্যায়ামগুলো করা দরকার।

  • দৌড়ানো বা জগিং
  • সাইকেলিং করা
  • হাঁটা
  • সাঁতার করা বা সুইমিং করা
  • ইন্টারভাল ট্রেনিং

লাইফে একটিভ থাকার জন্য অবশ্যই প্রতিনিয়ত এই ব্যায়ামগুলো করা দরকার। আপনি যদি সপ্তাহে অন্তত ৬ দিন নিয়ম মাফিক ভাবে এই ব্যায়ামগুলো বা কাজগুলো করতে পারেন, তাহলে আপনি অতি দ্রুত একটি শারীরিক ও মানসিক সু-স্বাস্থ্য সম্পন্ন জীবন যাপন করতে পারবেন।

এই কাজগুলো করার ফলে আমাদের শরীর সক্রিয় থাকবে, এবং সঠিকভাবে রক্ত চলাচল শুরু হবে, শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ গুলো সঠিকভাবে কাজ করবে, শরীরে থাকা অতিরিক্ত ক্যালরি বান হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আমরা মানসিকভাবে প্রশান্তি অনুভব করতে পারবো।

নিজেদের শরীর ও স্বাস্থ্য ঠিক রাখার জন্য চলুন উপরে উল্লেখিত ব্যায়ামগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

১.দৌড়ানো বা জগিং

জগিং করা বা দৌড়ানো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। জগিং এবং দৌড়ানোর মধ্যে পার্থক্য হল গতির। তথা দৌড়ানোর থেকে জগিংয়ে গতি কিছুটা কম থাকে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে প্রতি ৩০ মিনিট দৌড়ালে তার ওজন ও গতির উপর ভিত্তি ৩১০ থেকে ৫২০ ক্যালোরি বান হবে।

এবং একজন প্রাপ্তবয়স্ক নারীর ক্ষেত্রে প্রতি ৩০ মিনিট দৌড়ালে তার ওজন ও গতির উপর ভিত্তি করে ২৮০ থেকে ৪৯৫ ক্যালোরি বান হবে। এছাড়াও প্রতিদিন সকালে দৌড়ানোর ফলে পেটের চর্বি কমতে শুরু করে এবং হার্টের রোগ ও ডায়াবেটিক্স থেকে রক্ষা করতে সাহায্য করে।

আপনারা ঘরে বসে ট্রেড মিলে অথবা পার্কে কোন সমতল ভূমিতে দৌড়াতে পারেন। দৌড়ানোর জন্য ঢিলেঢালা পোশাক এবং স্পোর্টস সু (জুতা) ব্যবহার করা উত্তম। প্রথম অবস্থায় প্রতি সপ্তাহে ৩ থেকে ৪ দিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট দৌড়ান, পরবর্তীতে আস্তে আস্তে দৌড়ানোর সময় বৃদ্ধি করুন। শরীরকে পানি স্বল্পতা থেকে রক্ষা করতে ব্যায়ামের পরে প্রচুর পানি পান করুন।

২.সাইকেলিং

সাইকেল শুধুমাত্র যাতায়াতের জন্য ব্যবহার হয় না, এটি আপনি ব্যায়ামের ইকুইপমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। তথা নিজেদের শরীরের বডি ফিটনেস ঠিক রাখার জন্য এবং শরীরকে সক্রিয় রাখার জন্য সাইকেলিং হতে পারে একটি ভালো ব্যায়াম।

ব্যায়াম করা

একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ৩০ মিনিট সাইকেলিং করলে তার শরীর থেকে ২২০ থেকে ২৩৫ ক্যালোরি বান হয়। এবং একজন প্রাপ্ত বয়স্ক নারী ৩০ মিনিট সাইকেলিং করলে তার শরীর থেকে ২০০ থেকে ২১০ ক্যালোরি বান হয়।

সাধারণত সাইকেলিং দুই ভাবে করা যায়ঃ ১: জিমে গিয়ে অথবা বাসা বাড়িতে বসে স্টেশনারি বাইকের সাহায্যে। ২: পার্কে অথবা রাস্তায় বাইসাইকেলের সাহায্যে। এখান থেকে আপনার সুবিধা অনুযায়ী শরীর সক্রিয় রাখতে যে কোন একটি পদ্ধতিতে সাইকেলিং করতে পারেন।

৩.হাঁটা

সবথেকে কম কষ্টের ব্যায়াম হলো হাঁটাহাঁটি করা। আমাদের প্রতিদিনের চলার পথে এই ব্যায়ামটি করতে পারি। যেমন উপরে ওঠার জন্য লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করতে পারি, অল্প কিছু পথ অতিক্রম এর জন্য গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে পৌঁছাতে পারি। এছাড়াও দিনের অবসর সময়ে ঘরে বসে সময় নষ্ট না করে পার্কে অথবা কোন সুন্দর ও মনোরম পরিবেশে হাঁটাহাঁটি করতে পারি।

নিয়মিত হাঁটার উপকারিতা

এই ব্যায়ামটি করার জন্য কোন ধরনের প্রশিক্ষণ ও মেশিনারি ব্যবহারের প্রয়োজন হয় না। হাঁটা চলার ফলে আমাদের শরীরের বাড়তি ক্যালোরি গুলো ক্ষয় হয় এবং আমাদের শরীর ও মনকে চাঙ্গা করে। এছাড়াও ডায়াবেটিক্স, অঙ্গে পতঙ্গে ব্যাথা, বিষাদগ্রস্ততা, হার্টের সমস্যা ইত্যাদি রোগ থেকে রক্ষা করে।

এই সকল রোগীদের ডাক্তাররা সকাল সন্ধ্যা হাঁটাহাঁটি করার পরামর্শ দেয়। তাই অবসর সময় নষ্ট না করে হাঁটাহাঁটির মাধ্যমে নিজেদের শরীর সক্রিয় রাখা উত্তম।

একজন প্রাপ্তবয়স্ক পুরুষ প্রতি ঘন্টায় ৩.২ কিলোমিটার হাঁটার ফলে তার শরীর থেকে ১১৬ থেকে ১৪৭ ক্যালোরি বান হয়। এবং একজন প্রাপ্তবয়স্ক নারী প্রতি ঘন্টায় ৩.২ কিলোমিটার হাঁটার ফলে তার শরীর থেকে ১০৭ থেকে ১৩০ ক্যালোরি বান হয়।

৪.সাঁতার করা বা সুইমিং করা

সাঁতার কাটা একটি কার্যকারী ব্যায়াম। নদী, খাল বিল, পুকুর ও সুইমিং পুলে সাঁতার কাটা খুবই মজাদার বিষয়। সাঁতার আমাদের বিনোদন দেয়ার পাশাপাশি শরীর নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রাখে। সাঁতার কাটার বলে শরীর সক্রিয় থাকে এবং অতিরিক্ত ক্যালোরি বান হয়।

ব্যায়াম করা

বিশেষ করে যাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ব্যথা রয়েছে, এবং অতিরিক্ত ভূরি বৃদ্ধি পায় তাদের জন্য এই ব্যায়ামটি অনেক কার্যকারী। প্রাপ্তবয়স্ক একজন পুরুষ মাত্র ৩০ মিনিট সাঁতার বা সুইমিং করার ফলে তার শরীর থেকে ২৯৭ থেকে ৩২০ ক্যালোরি বান হয়। এবং প্রাপ্তবয়স্ক একজন নারী ৩০ মিনিট সাঁতার করার ফলে তার শরীর থেকে ২৬৫ থেকে ২৮০ ক্যালোরি বান হয়। তবে সাঁতার করার পূর্বে সাঁতারের ড্রেস পরিধান করতে হবে এবং সাঁতারের পরে প্রচুর পানি পান করতে হবে।

৫.ইন্টারভাল ট্রেনিং

ইন্টারভাল ট্রেনিং বলতে বুঝানো হয় খুব দ্রুত ও গতিতে দৌড়ে কিছু সময় বিশ্রাম নেওয়াকে। ইন্টারভাল ট্রেনিং কে High Intensity Interval Training (HIIT) বলা হয়। অন্যান্য সকল ব্যায়ামের তুলনায় HIIT ব্যায়ামে ২৫-৩০ শতাংশ ক্যালরি বেশি বান হয়।

ব্যায়াম করা

তবে বয়স্কদের ক্ষেত্রে এই ব্যায়ামটি করা একটু কষ্টকর হবে। এই ব্যায়ামের ফলে শরীরের মাংসপেশিগুলো সবল হয় এবং মেদ ভুরি কমে। ইন্টারভাল ট্রেনিং ব্যায়াম করার জন্য আপনারা ট্রেডমিল ব্যবহার করতে পারেন, অথবা পার্কে গিয়ে এই ব্যায়ামটি করতে পারেন।

আমাদের শেষকথা

সম্মানিত পাঠক বৃন্দ এই লেখাটিতে লাইফে থাকুন অ্যকটিভ শুধুমাত্র সাইকেলিং রানিং অথবা সুইমিং এর মাধ্যমে , এই উক্তিটির সম্পর্কে জানতে পেরেছেন। আমাদের শরীর সুস্থ ও মনকে তাজা রাখার জন্য প্রতিনিয়ত এই ব্যায়ামগুলো করা প্রয়োজন।

এই ব্যায়ামগুলো আমাদের শরীরে থাকা বাড়তি ক্যালোরি গুলো দূর করে শরীরকে ও মনকে আরও সুস্থ এবং তাজা করে তুলে। প্রতিদিনের কাজের পাশাপাশি একটু সময় বের করে এই ব্যায়ামগুলো করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment

Name

Home Shop Cart Account
Shopping Cart (0)

No products in the cart. No products in the cart.