infixnatural.com/

আয়ুর্বেদিক উপায়ে ত্বকের যত্ন

আয়ুর্বেদিক উপায়ে ত্বকের যত্ন

আয়ুর্বেদিক উপায়ে ত্বকের যত্ন পুরোপুরি নিশ্চিত করা যায়। জেনে নিন নিজেকে সুন্দর রাখার আয়ুর্বেদিক টিপস।আয়ুর্বেদিক উপায়ে ত্বকের যত্ন নেয়ার রীতি  বহু প্রাচীনকাল থেকে। বর্তমানেও আয়ুর্বেদ চর্চার বেশ গুরুত্ব রয়েছে। আয়ুর্বেদিক উপায়ে নিজেকে সুন্দর ও সতেজ রাখা খুব সহজ। 

আয়ুর্বেদ হলো ভারতে প্রতিষ্ঠিত একটি বিশেষ জ্ঞান। এটি হাজার বছর ধরে চর্চা করা হচ্ছে ।

আয়ুর্বেদ মন, শরীর ও আত্মার প্রশান্তি নিশ্চিত করে। ফলে নিজেকে আকর্ষণীয় করে তোলার আগ্রহ জাগ্রত হয়। 

প্রাকৃতিক ও জৈবিক উপাদান আয়ুর্বেদ এর মূল উপকরণ।

এক্ষেত্রে বৈজ্ঞানিক থিওরি কাজে লাগিয়ে শরীরে পরিচর্যা করা হয়। সেই সাথে ত্বক, চুল ও মানসিক স্বস্থের সৌন্দর্য নিশ্চিত হয়। 

আয়ুর্বেদ জ্ঞানকে কাজে লাগিয়ে সুন্দর হওয়ার টিপস জেনে নিন। আজকের আয়োজনের মূল বিষয়বস্তু আয়ুর্বেদ জ্ঞান। 

কোন আয়ুর্বেদিক চর্চাটি আপনার জন্য উপযুক্ত?

আয়ুর্বেদ এমন একটি জ্ঞান যা সবার জন্য উপযুক্ত। এক্ষেত্রে বয়স, লিঙ্গ, পরিবেশ কোনো বাঁধা হতে পারে না।

সব বয়সের, সব শ্রেনীর মানুষ এটি চর্চা করতে পারে৷ আয়ুর্বেদিক উপায়ে ত্বকের যত্ন একটি সার্বজনীন সমাধান। 

এই আয়ুর্বেদ চর্চার জন্য আগে নিজেকে পর্যবেক্ষণ করুন। নিজের স্কিন টোন, আত্মিক গঠন অনুযায়ী আয়ুর্বেদ চর্চা নির্ধারণ করা উচিত। 

আয়ুর্বেদ জ্ঞানের কয়েকটি ধারা রয়েছে। যেমন মেডিটেশন, স্কিন কেয়ার, ডায়েট চার্ট ইত্যাদি।

মেডিটেশন মনের সৌন্দর্য বৃদ্ধি করবে। স্কিন কেয়ার আপনাকে সুন্দর করে তুলবে।

সঠিক ডায়েট চার্ট শারীরিক কাটামো সুন্দর করবে। আর এই তিনের সমন্বয়ে প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে। 

খুজে বের করুন, আপনার সৌন্দর্য নিশ্চিতে কোন বিষয়টির ঘাটতি রয়েছে। তার ওপর ভিত্তি করে আয়ুর্বেদ চর্চা শুরু করুন। 

আয়ুর্বেদিক উপায়ে ত্বকের যত্নে মেডিটেশন:

আত্মিক প্রশান্তির জন্য নিয়মিত মেডিটেশন জরুরি। নিজেকে সুন্দর করতে হলে প্রথমে মানসিক প্রশান্তি দরকার।

এতে নিজের প্রতি যত্নবান হওয়ার উদ্দীপনা জন্মায়। সকালে বা রাতে নিয়মিত মেডিটেশন করতে পারেন। 

মেডিটেশন এর সবথেকে সহজ উপায় ধ্যান। এটি তুলনামূলক বেশি কার্যকরী একটি মেডিটেশন। প্রথমে মেরুদণ্ড সোজা করে বসতে হবে। হাত দুটো সোজা করে পায়ের ওপর রাখতে হবে।

চোখ বন্ধ করে নিশ্বাস নিয়ন্ত্রণে মনোযোগ দিতে হবে।

এবার খুব দ্রুত নিশ্বাস নিন। কয়েক সেকেন্ড শ্বাস আঁটকে রাখুন। এবার খুব ধীর গতিতে নিশ্বাস ছেড়ে দিন। এভাবে বেশ কয়েকবার করুন। 

নিয়মিত ধ্যানের ফলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। ত্বকের জেল্লা বৃদ্ধি পায়। মানসিক প্রশান্তি নিশ্চিত হয়। এটি পরীক্ষামূলক সঠিক মেডিটেশন। 

আয়ুর্বেদিক উপাদানে স্কিন কেয়ার :

ত্বকের যত্নে আয়ুর্বেদিক উপাদান ব্যবহার করা ভালো। এতে কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে না। ব্যবহার করতে পারেন আয়ুর্বেদিক স্কিন কেয়ার প্রোডাক্ট।

হোম মেড আয়ুর্বেদিক রেমিডিও বেশ কার্যকরী। দেখে নেয়া যাক কয়েকটি আয়ুর্বেদিক ভেষজের কার্যকরীতা-

. চন্দন 

চন্দন প্রাচীন একটি আয়ুর্বেদিক উপাদান। ত্বককে শীতল ও উজ্জ্বল করতে চন্দন খুব কার্যকরী।

নিয়মিত চন্দন প্যাক লাগালে দাগ ছোপ কমে। ব্যবহার করতে পারেন চন্দন ফেসওয়াশ, লোশন ইত্যাদি। 

. হলুদ

ব্রন ও দাগ ছোপের জন্য কার্যকরী ভেষজ হলুদ। আয়ুর্বেদিক উপায়ে ত্বকের যত্ন নিশ্চিতে হলুদ বেশ গুরুত্বপূর্ণ।

এতে আছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান। এসব উপাদান ত্বকের ব্রন, ফুসকুড়ি দূর করে।

পাশাপাশি ত্বকের রোদে পোড়া ভাব দূর করে। ত্বককে উজ্জ্বল ও লাবন্যময় করতেও সহায়তা করে। 

. নিম

ত্বকের সংক্রমণ জনিত সমস্যা সমাধানে অব্যর্থ ভেষজ নিম। ব্রন, ফুসকুড়ি, দাগ, এলার্জি সমস্যায় নিম পাতা কার্যকরী।

আয়ুর্বেদিক উপায়ে ত্বকের যত্ন

নিমের সাথে হলুদ পেস্ট মিশিয়ে মুখে ব্যবহার করতে পারেন। তাছাড়া নিম ফেসওয়াশ নিয়মিত ব্যবহার করতে পারেন। 

. অ্যালোভেরা 

ত্বক ও চুল উভয়ের জন্য অ্যালোভেরা কার্যকরী ভেষজ। অ্যালোভেরা জেল চুলের গোড়া মজবুত করে।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। ত্বকের দাগছোপ কমায়। অ্যালোভেরা ফেসওয়াশ, তেল, শ্যাম্পু নিয়মিত ব্যবহার করতে পারেন। 

আয়ুর্বেদিক উপায়ে ত্বকের যত্ন

 আরও অসংখ্য আয়ুর্বেদিক উপাদান আছে হাতের নাগালেই। যেমন: মধু, রিঠা, জবা, মেথি, মেহেদী, মঞ্জিষ্ঠা ইত্যাদি। সবগুলো আয়ুর্বেদিক উপাদানই ত্বকের সুরক্ষায় বেশ উপযোগী। 

আয়ুর্বেদিক ডায়েট চার্ট :

আয়ুর্বেদিক উপায়ে ত্বকের যত্ন নিতে চাইলে ফলো করুন আয়ুর্বেদিক ডায়েট চার্ট। আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ আছে, খাবারই ঔষধ। তবে সেটা সঠিক নিয়ম মেনে খেতে পারলে। 

প্রতিদিনের ডায়েট চার্টে রাখতে পারেন স্বাস্থ্যকর সবজি। শাক সবজি শরীরকে ভেতর থেকে ক্লিন রাখে৷ ফলে ত্বকের সুস্থতা নিশ্চিত হয়। সেই সাথে খেতে পারেন মধু, দুধ, রঙিন ফল, তুলসী, আমলকি ইত্যাদি। 

কম খেতে হবে অপাচ্য খাবার। যেমন : গরু ও খাসির মাংস, সিম, মূলা, উচ্চ মাত্রার স্নেহ ইত্যাদি। 

আয়ুর্বেদিক উপায়ে ত্বকের যত্ন নিতে নিজের শরীরের ধরন বুঝে নিন। সেই অনুযায়ী আয়ুর্বেদ চর্চা শুরু করুন। তবে আয়ুর্বেদ চর্চার প্রতিটি বিষয় কম বেশি সবার জন্য উপযোগী।

প্রয়োজন যথাযথ ধৈর্য ও মনোবল। নিয়মিত মেডিটেশন সেই মনোবল যোগাবে। ত্বকের যত্নে সচেতন হোন, সুন্দর থাকুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment

Name

Home Shop Cart Account
Shopping Cart (0)

No products in the cart. No products in the cart.