সাধারণ লবণ নাকি বিট লবণ কোনটি আমাদের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী সেই সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিচের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
সাধারণ লবণ নাকি বিট লবণ কোনটি আমাদের আমাদের জন্য ভালো হবে তা নিয়ে অনেকেই চিন্তায় পরে জান।
তবে চিন্তার কোন কারণ নেই আমরা আজকে আপনাদের এই আর্টিকেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোন লবণটি আসলে আমাদের জন্য উপকারী।
আমাদের দৈনন্দিন খাদ্য অভ্যাস এর মধ্যে লবণ একটি অতীত প্রয়োজনীয় উপাদান। লবণ ছাড়া যে কোন খাবার স্বাদহীন মনে হয়।
কিন্তু আমরা সাধারণত খাবারের সাথে যে লবণ খেয়ে থাকি সেটি আসলেই আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা আমাদের অনেকেরই অজানা।
আবার অনেকে লবণের অপকারিতা জানার পরেও স্বাদের জন্য ত্যাগ করতে পারিনা।
কিন্তু গবেষণায় দেখা গেছে যে সাধারণ লবণ আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও বিট লবণ আমাদের স্বাস্থ্যের জন্য আরো বেশি উপকারী।
চলুন এবার নিচে বিস্তারিত আলোচনার মাধ্যমে সাধারণ লবণ নাকি বিট লবণ কোনটি গ্রহণ করা উচিত সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
সাধারণ লবণ নাকি বিট লবণ:
লবণ আমাদের দৈনন্দিন খাবারের একটি উপাদান হলেও অতিরিক্ত লবণ গ্রহণের ফলে আমাদের অনেক ধরনের রোগবালাই দেখা দিতে পারে।

অতিরিক্ত লবণ গ্রহণ করলে আমাদের উত্তর রক্ত চাপ এমনকি স্ট্রোকের মতো মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
সাধারণ লবনের উপকারিতার চাইতে অপকারিতাটাই বেশি তাই ডাক্তাররা সবসময় এটি নির্দিষ্ট পরিমাণ গ্রহণ করতে বলেন।
বিট লবনের স্বাস্থ্য উপকারিতার কোন শেষ নেই। বিট লবণ অন্যান্য লবনের চাইতে আলাদা। এটি দেখতেও অন্যান্য লবনের থেকে অন্যরকম। এটির স্বাদ ও সাধারণ লবনের চাইতে ভিন্ন।
ব্ল্যাক সল্ট অথবা বিট লবণকে প্রথমে পিংক সল্ট নামে পরিচিতি করা হয়, যেটা কিনা শিলা লবণের একটি অংশ।
পরবর্তীতে এই পিংক সল্টের সাথে ভেষজ, বীজ এবং মসলা সংযুক্ত করা হয় এবং উচ্চ তাপমাত্রার রাখা হয় যাতে এর স্বাদ অন্যরকম হয়।
এবং এর নামকরণ করা হয় ব্ল্যাক সল্ট বা বাংলায় বিট লবণ হিসেবে।
ব্ল্যাক সল্ট বা বিট লবণের ব্যবহার ও স্বাস্থ্য উপকারিতা:
সাধারণ লবনের বিপরীতে যদি বিট লবণ ব্যবহার করেন তাহলে আপনি অনেক স্বাস্থ্য উপকারিতা পাবেন। বিট লবণে অনেক বেশি ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে।
প্রাকৃতিক বিট লবণের একটি পরিবেশনে 0 গ্রাম চিনি, 0 গ্রাম ট্রান্স ফ্যাট এবং 0 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে।

সুতরাং এর কোন সাইড ইফেক্ট নেই। চলুন এবার নিচে বিট লবনের ব্যবহার ও স্বাস্থ্য উপকারিতা গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
বিট লবণের ব্যবহার:এই বিট লবন যে কোন খাবারে ব্যবহার করা যেতে পারে। নিচে এর কিছু ব্যবহার উল্লেখ করা হলো:
- বিট লবণ বিভিন্ন ধরনের খাবার এবং স্ট্রিট ফুডস এ ব্যবহার করা হয়।
- বিট লবণ বিভিন্ন আচারের ফ্লেভার বাড়াতে সাহায্য কর।
- এছাড়াও এখন ডাক্তাররা সাজেস্ট করে সাধারণ লবনের জায়গায় খাবারের সাথে বিট লবণ খাওয়ার জন্য।
- যেকোনো শরবতে বিট লবণ ব্যবহার করলে তার টেস্ট আরো বেড়ে যায়।
বিট লবণের স্বাস্থ্য উপকারিতা:
সাধারণ লবনের তুলনায় বিট লবনের স্বাস্থ্য উপকারিতা একটু বেশি। অনেক সময় ডাক্তাররা সাধারণ লবণ পরিহার করতে বলেন কিন্তু বিট লবণ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
নিচে বিট লবণের কিছু স্বাস্থ্য উপকারিতা দেওয়া হল।
- আমাদের শরীরের সোডিয়ামের পরিমাণ কমাতে সাহায্য করে:
সাধারণ লবণ অতিরিক্ত গ্রহণ করলে আমাদের দেহে সোডিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে কিন্তু বিট লবণ আমাদের শরীরের সোডিয়ামের পরিমাণ ঠিক রাখে।

- হজম শক্তি বাড়াতে সাহায্য করে:
বিট লবন আমাদের হজম প্রক্রিয়াকে সহজ করে যার ফলে আমাদের কোষ্ঠকাঠিন্যর মত সমস্যা দূর হয়।
কোষ্ঠকাঠিন্য দূর করতে লেবুর রস এবং আদার রসের সঙ্গে বিট লবণ মিশিয়ে খাওয়া যেতে পারে।
এছাড়াও এটি অম্বলের সমস্যা দূর করতেও ব্যাপক জনপ্রিয়।
- আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে:
বিট লবণ খেলে আমাদের রক্ত পাতলা হয় যার ফলে কোলেস্টেরলের সমস্যা সহজেই দূর হয়।
তবে আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাহলে বিট লবন পরিহার করাই ভালো।
- ত্বকের যত্নেও বিট লবণ উপকারী:
যাদের ত্বক শুষ্ক তাদের জন্য বিট লবণ বেশ ভালো কাজে আসে।

শীতকালে যদি কারো পা ফাটার সমস্যা হয় তাহলে হালকা উষ্ণ পানিতে বিট লবণ মিশিয়ে তাতে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখুন উপকার পাবেন।
শেষ কথা:
এতক্ষণে আপনারা নিশ্চয়ই সাধারণ লবণ নাকি বিট লবণ কোনটি আমাদের শরীরের জন্য ভালো সেই সম্পর্কে ভালোভাবে জেনে গিয়েছেন।
লবণ যেহেতু আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী নয় তাই ডাক্তাররা সবসময় আমাদেরকে খাবারের সাথে অতিরিক্ত লবণ ব্যবহার করতে নিষেধ করেন।
কিন্তু আপনি যদি লবণ ছাড়া খাবার খেতে না পারেন তাহলে সাধারণ লবণের বিপরীতে আপনি বিট লবণ ব্যবহার করতে পারেন।
বিট লবন আপনার শরীরের কোন ক্ষতি করবে না উল্টো আপনার শরীরের জন্য অনেক স্বাস্থ্য উপকারিতা বয়ে আনবে।
সাধারণ লবণ নাকি বিট লবণ তা নিয়ে আমাদের আজকের এই আর্টিকেলটি এখানেই শেষ করছি।
আপনাদের যদি এখনো কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট করতে তা জানিয়ে দিন।



