চুলের যত্নে এসেনশিয়াল অয়েল হতে পারে আপনার হেয়ার কেয়ারের মিসিং পার্ট। অনেকেই মনে করেন শুধু শ্যাম্পু ও কন্ডিশনারই যথেষ্ট, কিন্তু চুল এবং স্ক্যাল্পের কন্ডিশন অনুযায়ী আপনার প্রয়োজন হতে পারে একটি বা একাধিক এসেনশিয়াল ওয়েলের। শেষ পর্যন্ত পড়ে জেনে নিন বিভিন্ন এসেনশিয়াল ওয়েলের উপকারিতা এবং কোনটি আপনার চুলের প্রয়োজন।
এসেনশিয়াল অয়েল সম্পর্কে জেনে নিন –
এসেনশিয়াল ওয়েল হলো কোনো ভেষজ হতে প্রাপ্ত কনসেনট্রেটেড একটি এক্সট্র্যাক্ট। চুলের বিভিন্ন সমস্যা সমাধানে এই ওয়েল গুলো বিশেষ ভূমিকা রাখতে পারে। এসেনশিয়াল ওয়েল ব্যাবহারের সময় কি কি তথ্য জানতে হবে এক নজরে দেখে নিন –
১. ওয়েল মিক্সিং
এসেনশিয়াল অয়েল কনসেনট্রেটেড হওয়ায় সরাসরি ব্যবহারে হীতের বিপরীত ফলাফল পেতে পারেন, তাই অবশ্যই যে কোন এসেনশিয়াল ওয়েলকে একটি ক্যারিয়ার অয়েল এর সাথে মিক্স করে নিতে হবে। এই ক্যারিয়ার অয়েলটি হতে পারে কোকোনাট অয়েল, আলমন্ড ওয়েল, বা যোজোবা ওয়েল।
২. প্যাচ টেস্ট
যেকোনো এসেনশিয়াল অয়েল ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিতে হবে যাতে যেকোন ধরনের সম্ভাব্য এলার্জি এড়ানো যায়।
৩. ব্যবহার পদ্ধতি
এসেনশিয়াল অয়েল সরাসরি স্ক্যাল্পে ম্যাসেজ করা যায় কিংবা শ্যাম্পু, কন্ডিশনার বা হেয়ার মাস্কে মিশিয়ে ব্যবহার করা যায়।
৪. সতর্কতা
এসেনশিয়াল অয়েল এর কন্সেন্ট্রেশন লেভেল অধিক হওয়ায় তা স্কিনকে ইরিটেট করতে পারে তাই অতিরিক্ত ব্যবহার বর্জনীয়।
বিভিন্ন ধরনের এসেনশিয়াল ওয়েল –
চুলের যত্নে বিভিন্ন এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। নিচে চুলের জন্য সেরা কয়েকটি অয়েল তাদের উপকারিতা সহ দেওয়া হল-
১. ল্যাভেন্ডার অয়েল

- নতুন চুল গজাতে সাহায্য করে
- চুল পড়া কমায়
- স্ক্যাল্প হেলথ ভালো রাখে
- চুলের সার্বিক অবস্থা উন্নতি করে
২. পেপারমিন্ট অয়েল

- চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে
- স্ক্যাল্পে ঠান্ডা অনুভূত হয়
- স্ক্যাল্পের রক্ত চলাচল বৃদ্ধি করে, যা চুলের ফলিকলের অ্যাকটিভিটি বাড়ায়
৩. রোজম্যারি অয়েল

- নতুন চুল গজাতে সাহায্য করে
- হেয়ার ফলিকল মজবুত করে
- চুলের সার্বিক কন্ডিশন বজায় রাখে
- স্ক্যাল্প সার্কুলেশন বৃদ্ধি করে
৪. টি ট্রি ওয়েল
- অ্যান্টিমিক্রবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ থাকায় চুলের খুশকি দূর করে
- স্ক্যাল্পের চুলকানি রোধে সহায়তা করে
- স্ক্যাল্প পরিষ্কার ও হেলদি রাখে
৫. সিডারউড ওয়েল

- হেয়ার ফলিকলে উদ্দীপনা তৈরি করে চুলের গ্রোথ বাড়ায়
- স্ক্যাল্পের ওয়েল প্রোডাকশনের ভারসাম্য রক্ষা করে
- শুষ্ক এবং তৈলাক্ত উভয় ধরনের চুলের জন্য উপকারী
এসেনশিয়াল ওয়েলের উপকারিতা:
১. রোজম্যারি, পেপারমিন্ট, সিডারউড ওয়েল চুলের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে এবং চুল পড়া কমায়।
২. কিছু কিছু এসেনসিয়াল ওয়েলের মধ্যে ময়শ্চারাইজিং প্রপার্টিজ থাকে যা চুলকে শাইনি, সফট ও স্মুথ করে তোলে এবং চুলকে হাইড্রেট করে। যেমন – ল্যাভেন্ডার, ইলাং ইলং, হোহোবা ওয়েল।
৩. যেসব এসেনশিয়াল অয়েল এ অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ থাকে সেগুলো স্ক্যাল্পের হেলথ ভালো রাখে। যেমন- টি ট্রি, ল্যাভেন্ডার এবং কেমোমাইল ওয়েল।
৪. ইলাং ইলং এবং ক্লেরী সেজের মত এসেনশিয়াল ওয়েলগুলো চুলকে ন্যাচারাল শাইন দেয় এবং চুল দেখতে আরো হেলদি ও উজ্জ্বল করে তোলে।
৫. ঝরঝরে কিংবা উস্কো খুসকো চুলের সেভিয়ার হিসেবেও এসেনশিয়াল অয়েল ভূমিকা রাখে। যোজোবা, ল্যাভেন্ডার, আর্গান ওয়েলের মত এসেনশিয়াল ওয়েলগুলো চুলের ফ্রিজিভাব দূর করে, ড্রাইনেস কমায় এবং চুলকে ম্যানেজেবল করে তোলে।
যেভাবে এসেনশিয়াল অয়েল নিজের রুটিনে যোগ করবেন:
চুলের প্রয়োজন অনুযায়ী এসেনশিয়াল ওয়েল বেছে নিন আমাদের এই স্টেপ বাই স্টেপ গাইডটি ফলো করে –
১. সঠিক তেল চয়ন:
প্রথমত আপনার চুলের সমস্যাটি সনাক্ত করুন, তারপর সমস্যা অনুযায়ী এসেনশিয়াল ওয়েল বেছে নিন। ধরুন আপনি চুলের খুশকি দূর করতে চান, তাহলে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজসহ একটি ওয়েল যেমন টি ট্রি বা পেপারমিন্ট ওয়েল বেছে নিন।
২. স্ক্যাল্প ম্যাসেজ:
একটি ক্যারিয়ার ওয়েলের সাথে এসেনশিয়াল ওয়েল মিক্স করে হালকা হাতে সার্কুলার মোশনে স্ক্যাল্প ম্যাসেজ করুন।
৩. অন্যান্য প্রোডাক্টের সাথে মিক্স করে:
শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক, লিভ ইন ট্রিটমেন্ট বা লিভ ইন কন্ডিশনারের সাথে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করুন।
৪. ন্যাচারাল হেয়ার মাস্ক:
বাসায় বসেই কলা, টকদই, মধু বা অ্যালোভেরার সাথে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিক্স করে নিজেই DIY ন্যাচারাল হেয়ার মাস্ক তৈরি করে নিন। এই মাস্কগুলো আপনার হেয়ার ফলিকল মজবুত করবে ও চুলকে হাইড্রেট করবে।
FAQ:
১. এসেনশিয়াল ওয়েল কি সরাসরি চুলে এপ্লাই করা যায়?
উত্তর: না, এসেনশিয়াল অয়েল অধিক কনসেনট্রেটেড হওয়ায় সরাসরি ব্যবহারে স্ক্যাল্পে ইরিটেশন হতে পারে, তাই অবশ্যই ক্যারিয়ার ওয়েলের সাথে মিক্স করে নিতে হবে।
২. এসেনশিয়াল অয়েল কি সব টাইপের চুলে ব্যবহার করা যাবে?
উত্তর: একেকটি এসেনশিয়াল অয়েলের এক এক ধরনের উপকারিতা, তাই চুল ও স্ক্যাল্পের টাইপভেদে কিছু ওয়েল সেনসিটিভ হতে পারে। এজন্য চুলের টাইপ অনুযায়ী এসেনশিয়াল ওয়েল বেছে নিতে হবে।
৩. এসেনশিয়াল ওয়েলের কি সাইড ইফেক্ট বা অ্যালার্জিক রিয়েকশন আছে?
উত্তর: সাধারণত এসেনশিয়াল ওয়েল নিরাপদ, তবে কিছু এসেনশিয়াল ওয়েল অধিক কনসেনট্রেটেড হলে বা বেশি ব্যবহার করলে অ্যালার্জিক রিয়েকশন হতে পারে। তাই প্যাঁচ টেস্ট অবশ্যই করতে হবে।



