লবঙ্গের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। লবঙ্গের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা এই আর্টিকেলটি লিখা হলো।
লবঙ্গের স্বাস্থ্য উপকারিতা অনেক। লবঙ্গ আমাদের দেহের বিভিন্ন রোগবালাই দূর করতে সাহায্য করে। লবঙ্গ গাছের শুকিয়ে যাওয়া ফুলকে মূলত লবঙ্গ বলা হয়। এটি একটি তীক্ষ্ণ ও সুগন্ধযুক্ত মসলা।
এটি সিজিজিয়াম অ্যারোমাটিকাম নামেও পরিচিত। বিভিন্ন খাবারের স্বাদ বাড়ানোর জন্য লবঙ্গ ব্যবহার করা হয়ে থাকে।
একে এমন একটি প্রাকৃতিক খাদ্য যার গুণাবলি বলে শেষ করা যাবে না।
নিচে আমি কয়েকটি লবঙ্গের স্বাস্থ্য উপকারিতা বিস্তারিত আলোচনা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক।
লবঙ্গের স্বাস্থ্য উপকারিতা:
লবঙ্গ এমন একটি অর্গানিক ফুড যা খালি পেটে খেলে একাধিক উপকার পাওয়া যায়। লবঙ্গের কোন সাইড ইফেক্ট নেই তাই এদিকে একটি নিরাপদ খাদ্য হিসেবে বলা যেতে পারে। নিচে লবঙ্গের স্বাস্থ্য উপকারিতা গুলো দেয়া হলো।
হজম শক্তি বৃদ্ধি করে :
লবঙ্গ তে রয়েছে অ্যান্টি মাইক্রোবাল বৈশিষ্ট্য যা কিনা আমাদের পেটের বিভিন্ন ক্ষতিকারক জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে এবং আমাদের পেটকে ভালো রাখে।
এই লবঙ্গ আমাদের পেটে গ্যাসের চাপ কমাতে সাহায্য করে এবং বর্জ্য নির্মূল করতে সাহায্য করে।
লবঙ্গ আমাদের হজম শক্তি বৃদ্ধি করে ফলে আমাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সহজেই নির্মূল করা সম্ভব হয়।
দাঁতের ব্যাথা :
লবঙ্গ বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে আমাদের বিভিন্ন ব্যথা কমাতে সাহায্য করে।
তাই আমাদের দাঁতে যদি ব্যাকটেরিয়ার জনিত কোন ব্যাথা হয়ে থাকে তাহলে লবঙ্গ আমাদের এ সকল ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। বিভিন্ন টুথপেস্টে ও এখন লবঙ্গ ব্যবহার করা হয়ে থাকে।

এছাড়াও এটি আমাদের মুখের দুর্গন্ধ এবং মুখের অন্যান্য যে কোন সমস্যা দূর করতে সাহায্য করে।
গাঁটের ব্যাথা কমায়:
লবঙ্গের মধ্যে বিদ্যমান ম্যাঙ্গানিজ, ফ্ল্যাভনয়েড, ইত্যাদি উপাদান আমাদের হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও আমাদের হাড়ের কোষ মেরামত করতে লবঙ্গ সাহায্য করে।

আপনার যদি গাঁটের কোন জায়গায় ব্যথা হয় তাহলে লবঙ্গের তেল মালিশ করতে পারেন এতে আপনি অনেকটাই উপকার পাবেন।
ব্রণ :
লবঙ্গ আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। ব্রনের প্রতিকারক হিসেবে আমরা চাইলে লবঙ্গ ব্যবহার করতে পারি।
আপনার মুখে যদি অতিরিক্ত ব্রনের সমস্যা থাকে তাহলে এক চা চামচ লবঙ্গ গুড়ো কিছু কাঁচা মধুর সাথে মিশিয়ে আপনার ত্বকে লাগান। লবঙ্গের পেস্টটি ভালোভাবে শুকিয়ে গেলে পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন।

কয়েকদিন টানা এটি ব্যবহার করলে আপনি নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
স্ট্রেস রিলিফ:
যারা অতিরিক্ত চাপ এবং ডিপ্রেশনে ভোগেন তাদের জন্য লবঙ্গ অনেক উপকারে আসবে। লবঙ্গ আমাদের স্নায়ুকে শান্ত করতে পারে।
আমাদের শরীরের যে হরমোন গুলো আমাদের স্ট্রেস নিয়ন্ত্রণ করে লবঙ্গ সেগুলোকে পরিচালনা করতে পারে।

যখনই অতিরিক্ত মানসিক উদ্বেগে ভুগবেন তখন এক কাপ চায়ের সাথে লবঙ্গ মিশিয়ে খেয়ে দেখুন অনেকটা উপকার পাবেন।
এছাড়াও আপনি যদি খালি পেটে রোজ লবঙ্গ খেতে পারেন তাহলে আপনার মাইগ্রেনের মত বিভিন্ন মাথা ব্যথার সমস্যা সহজেই দূর হবে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
লবঙ্গ আমাদের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সর্দি, জ্বর, কাশি, সাইনাস, ইত্যাদি রোগ বালাই এর হাত থেকে লবঙ্গ আমাদের বাঁচায়।
লবঙ্গের মধ্যে রয়েছে অ্যান্টিভাইরাল এবং ব্লাড পিউরিফিকেশন উপাদান যা আমাদের শরীরে দূষিত রক্ত দূর করতে অনেক সাহায্য করে থাকে।
শেষ কথা:
লবঙ্গের স্বাস্থ্য উপকারিতা গুলো নিশ্চয়ই এতক্ষণে আপনারা বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন।
লবঙ্গ একটি ন্যাচারাল ফুড যা কিনা আমাদের শরীরে বিভিন্ন রোগ বালাইয়ের হাত থেকে সহজেই মুক্তি দেয়।
শরীরের বিভিন্ন ব্যাথায় ডক্টরের কাছে যাওয়ার আগে লবঙ্গের তেল দিয়ে একবার ভালোভাবে মেসেজ করে দেখুন আপনি অবশ্যই কিছুটা উপকার পাবেন।
যাইহোক, লবঙ্গের স্বাস্থ্য উপকারিতা নিয়ে আজকের এই আর্টিকেলটি এখানেই শেষ করছি।
আপনাদের যদি আজকের আর্টিকেলটি নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এখনি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন।



