গুড় নাকি লাল চিনি কোনটি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এই প্রশ্নের উত্তর আমাদের অনেকেরই অজানা। নিজের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন।
গুড় নাকি লাল চিনি স্বাস্থ্যের জন্য উপকারী কোনটি? সাদা চিনিএ তুলনায় গুড় এবং লাল চিনি দুটোই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তবে গুড় এবং লালচিনির মধ্যে কোনটি আমাদের জন্য বেশি উপকারী হবে এ প্রশ্নের উত্তর দেওয়া এত সহজ নয় যেহেতু দুটির কালার এবং স্বাদ প্রায় একই। নিচে আমি গুড় এবং লাল চিনির মধ্যে পার্থক্য তুলে ধরার চেষ্টা করছি আশা করছি এরপর আর আপনাদের কোন কনফিউশন থাকবে না।
চলুন তাহলে কথা না বাড়ি নিচের আর্টিকেলটি ভালোভাবে পড়ে জেনে নেওয়া যাক গুড় নাকি লাল চিনি কোনটি আমাদের স্বাস্থ্যের জন্য অধিক উপকারী।
স্বাস্থ্যের জন্য উপকারী গুড় নাকি লাল চিনি:
গুড় এবং লাল চিনি দুটি তৈরির প্রক্রিয়া ভিন্ন রকম হয়ে থাকে। গুড় একটি অপরিশোধিত প্রাকৃতিক খাদ্য যা কিনা সেন্ট্রিফিউজ যন্ত্রে না ঘুরিয়েই তৈরি করা হয়। আর লাল চিনিকে সেন্ট্রিফিউজ যন্ত্রের মাধ্যমে পরিশোধিত করা হয়ে থাকে। লাল চিনির মতো গুড়কে কাঠ কয়লার কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হয় না।

লাল চিনিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে যার কারণে আমাদের হাড় শক্তপক্ত হয় এবং দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটে। এটি আমাদের দেহে অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম এবং শরীরের ভেতরে থাকা ক্ষতিকারক টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে। আমাদের লিভার কে সুস্থ রাখে ফলে জন্ডিসের প্রকোপ কমায়। এছাড়াও এটি আমাদের কোষ্ঠকাঠিন্য মত সমস্যা দূর করে। এছাড়াও লাল চিনিতে থাকা অ্যালকেলাইন প্রপাটিজ গ্যাস-অম্বলের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। লাল চিনি আমাদের শরীরের মিনারেল তথা খনিজ পদার্থের চাহিদা পূরণ করে যা আমাদের মস্তিষ্কের রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে ফলে স্ট্রোক প্রতিরোধ করা যায়। এটি আমাদের শরীরে ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে।
গুড় নাকি লাল চিনি:
তবে যে কোন চিনির তুলনায় গুড় অধিক স্বাস্থ্যকর। গুড়ে রয়েছে আয়রন, পটাশিয়াম, ভিটামিন বি৬, ম্যাংগানিজ, ম্যাগনেশিয়ামের মতো অত্যাবশ্যকীয় ভিটামিন এবং খনিজ পদার্থ। গুড়ের গ্লাইসেমিক সূচক কম তাই এটি আমাদের রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে ও ওজন হ্রাসে সহায়তা করে। এছাড়া গুড় পলিফেনল ও অ্যান্টি–অক্সিডেন্টের পাওয়ার হাউস। এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য আছে, যা শরীরে রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লাল চিনি বা সাদা চিনি সুক্রোজের সহজতম রূপ যা আমাদের রক্ত সহজেই শোষিত হয় এবং তাৎক্ষণিকভাবে শক্তি যোগান দেয়। এর ফলে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে এবং ডায়াবেটিক রোগীর জন্য ক্ষতিকর প্রভাব বয়ে আনতে পারে। কিন্তু অপরদিকে গুড় আমাদের শরীরে ধীরে ধীরে শক্তি যোগায় যা সোডিয়াম, পটাশিয়াম এর সঠিক ভারসাম্য বজায় রাখে এবং রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে তুলে না হলে আমাদের শরীরের দুর্বলতা ও দীর্ঘস্থায়ী ক্লান্তি দূর হয়। উচ্চ রক্তচাপের রোগীরা ও চাইলে প্রতিদিন অল্প পরিমাণের গুড় গ্রহন করতে পারবেন। এছাড়াও গুড়কে অর্গানিক ফুড হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আর অর্গানিক যে কোন খাদ্যই আমাদের জন্য অধিক নিরাপদ খাদ্য।
শেষ কথা:
সর্বোপরি, গুড় নাকি লাল চিনি দুটির মধ্যে পার্থক্য করলে বলা যায় যে সাদা চিনির তুলনায় লাল চিনি এবং গুড় দুটিই অধিক স্বাস্থ্যকর। চিনি এবং দুটি নিরাপদ খাদ্য হলেও যে কোন চিনি আমাদের শরীরের রক্তের গ্লুকোজ এর মাত্রা খুব দ্রুত বাড়িয়ে তুলে তাই যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের উচিত সব ধরনের চিনি বর্জন করা এবং সামান্য পরিমানে গুড় গ্রহণ করা।
গুড় নাকি লাল চিনি কোনটি অধিক স্বাস্থ্যকর আশা করছি এতক্ষণে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এরপরেও যদি এ বিষয়ে আপনাদের আর কোন কিছু জানার থাকে তাহলে এখনই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন।



