infixnatural.com/

উজ্জ্বল ত্বক পাওয়ার কয়েকটি কার্যকরী টিপস

উজ্জ্বল ত্বক পাওয়ার কয়েকটি কার্যকরী টিপস

উজ্জ্বল ত্বক পাওয়ার একটি সুপ্ত ইচ্ছা আমাদের প্রায়ই সকলেরই রয়েছে। কিন্তু রাতারাতি উজ্জ্বল, দাগহীন কোমল ত্বক পাওয়া সম্ভব নয়,

এজন্য নিতে হবে ত্বকের যত্নে। তবে কার্যকরী কিছু টিপস মেনে চললে উজ্জ্বল ত্বকের স্বপ্ন রুপ নেবে বাস্তবতায়।

উজ্জ্বল ত্বক কার না চাই? কিন্তু কর্মব্যস্ত এই জীবনে যেখানে আমাদের নিয়মিত খাওয়া বা ঘুমোনোরই সময় নেই, সেখানে স্কিন কেয়ার এর কথা বলা বিলাসিতা। সকলেই এখন কম সময়ে ইন্সট্যান্ট রেজাল্টে বিশ্বাসী।

তবে নিয়মিত ত্বকের যত্ন নিলে যে ফল পাবেন, তা কখনোই ইনস্ট্যান্ট ফেইস প্যাক ব্যবহারে আসবে না। উজ্জ্বল ত্বক পাওয়া কঠিন কিছু নয়।

অনেক সময় দেখা যায় আমাদের কিছু ভুল অভ্যাস বা অবহেলার কারণেই আমাদের ত্বক দিন দিন মলিন হয়ে যাচ্ছে।

তাই কি কি কার্যকরী টিপস ফলো করে আমরা কম ঝামেলায় অধিক ভালো ফল পেতে পারি, তা নিয়েই আজকের বিস্তারিত আলোচনা।

উজ্জ্বল ত্বক পেতে বিউটি টিপস এর পাশাপাশি থাকছে কিছু হেলথ টিপসও।

যারা চাচ্ছেন প্রাকৃতিক বা ন্যাচারাল স্কিন কেয়ার এর মাধ্যমে ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত করতে তাদের জন্যই আমাদের আজকের আর্টিকেল। 

উজ্জ্বল ত্বক পেতে কার্যকরী টিপস

  • দিনের যে সময়ই রোদে বের হবেন কমপক্ষে এস পি এফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। এবং প্রতি দু থেকে তিন ঘন্টা অন্তর অন্তর সানস্ক্রিন রি-এপ্লাই করুন। 
উজ্জ্বল ত্বক
  • অকারণে কখনোই বারবার মুখে হাত দিবেন না। কারণ হাতের আঙুলে লেগে থাকা বিভিন্ন জীবাণু এবং ব্যাকটেরিয়া আপনার ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা ও ক্ষত সৃষ্টি করতে পারে। তাই অকারণে বারবার ত্বকে হাত দেওয়া থেকে বিরত থাকুন। 
  • স্যালিসাইলিক অ্যাসিড বা ভিটামিন সি যুক্ত ক্লিঞ্জার ব্যবহার করুন। এতে ত্বক দাগহীন ও উজ্জ্বল হবে। 
  • সপ্তাহে দুদিন স্ক্রাবিং করুন। এটি মরা কোষ তুলে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে। 
উজ্জ্বল ত্বক
  • উজ্জ্বল তক পেতে মাসে এক বা দু বার ঘরে বসে প্রাকৃতিক উপাদান দিয়ে ফেসিয়াল করতে পারেন। 
  • আপনার মোবাইল ফোনটি নিয়মিত অ্যালকোহল প্যাড ব্যবহার করে পরিষ্কার করুন। কারণ এটি অপরিষ্কার অবস্থায় আপনার মুখের সংস্পর্শে সব থেকে বেশি আসে। 
  • মুখ ধোয়ার পর নরম টিশার্ট ব্যবহার করে মুখ মুছতে পারেন। কারণ কিছু তোয়ালের ঘষা লেগে স্কিনে অতি খুদ্র আঁচড় পড়তে পারে যেখানে ব্যাকটেরিয়া আক্রমণের সম্ভাবনা থাকে।
  • ত্বক সবসময় ময়েশ্চারাইজড রাখবেন। এক্ষেত্রে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এর অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে ন্যাচারালি উজ্জ্বল করে। 
  • যথাসম্ভব কম মেকআপ ব্যবহার করুন। 
  • ব্যাকটেরিয়া ও জীবাণুর হাত থেকে রক্ষা পেতে নিয়ম করে প্রতি সপ্তাহে অন্তত একবার মেকআপ ব্রাশগুলো পরিষ্কার করুন।
  • মেকআপ ব্যবহারের পর যত তাড়াতাড়ি সম্ভব তা মুখ থেকে তুলে ফেলুন। কখনোই মুখ থেকে মেকআপ না তুলে ঘুমোতে যাবেন না। 

কোন কোন খাবার ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে

  • আপনার বালিশের কভারটি সপ্তাহে অন্তত দুবার পরিষ্কার করুন। নাহয় ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে। 
  • চুলে তেল ব্যবহার করার পর অবশ্যই মুখ ফেস ওয়াস দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। কারণ চুলে তেল ব্যবহারের সময়  কপালের অংশে তেল লেগে পোরস ক্লগ হয়ে যেতে পারে এছাড়াও ব্রণ হওয়ার আশঙ্কা থাকে। যা থেকে পরবর্তীতে দাগ বা ক্ষতের সৃষ্টি হয়। 
  • নিয়মিত গ্রিন টি পান করুন। এটি শরীরে জমে থাকা টক্সিন বের করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে। 
  • ডায়েটে যুক্ত করতে পারেন ডার্ক চকলেট। এর অ্যান্টি-অক্সিডেন্ট ও পুষ্টি উপাদান ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখে। 
  • খাবারের তালিকায় প্রচুর  ফলমূল এবং শাকসবজি যুক্ত করুন। যেমন – লেবু, টমেটো, শশা, এভোকাডো, কমলা ইত্যাদি । এক সমীক্ষায় দেখা গেছে, যেসব মানুষ প্রতিদিন পাঁচ টেবিল চামচের সমপরিমাণ টমেটোর পেস্ট খেয়ে থাকেন, তাঁরা অন্যদের থেকে ৩৩ শতাংশ কম রোদে পোড়েন। 
  • যেসব মাছে ফ্যাটি এসিড (ওমেগা-৩) আছে নিয়মিত এ ধরনের মাছ খাদ্য তালিকায় রাখা ত্বকের জন্য উপকারী। ওমেগা-৩ ফ্যাটি এসিডে থাকা প্রাকৃতিক তেল ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে।
  • ত্বকের যত্নে বিভিন্ন ধরনের ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। সপ্তাহে একবার গাজরের রসের সাথে অল্প মধু ও সামান্য টক দই মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক একবার ব্যবহার করলেই দেখবেন, ত্বক উজ্জ্বল দেখাচ্ছে।
  • উজ্জল ত্বক পেতে এবং আপনার স্বাস্থ্য ও স্কিনের ব্যালেন্স ঠিক রাখতে সপ্তাহে কমপক্ষে ৩ দিন ব্যায়াম করুন। 
  • প্রচুর পরিমাণে পানি পান করুন। এটি কেবল আপনার স্কিন না, আপনাকেও সুস্থ রাখবে।
  • পর্যাপ্ত পরিমাণে ঘুমোনোর চেষ্টা করুন। না হলে চোখে নিচে ডার্ক সার্কেল পড়া সহ ত্বকও মলিন হয়ে যাবে।

শেষ কথা

উজ্জ্বল ত্বক পেতে উপরের টিপস গুলো ফলো করলে কার্যকরী ফলাফল পাওয়া সম্ভব। তবে মনে রাখতে হবে কেবলমাত্র স্কিন কেয়ারই নয় হেলদি এবং স্বাস্থ্যজ্জ্বল ত্বকের জন্য সুষম খাবার খাওয়া সমান গুরুত্বপূর্ণ।

সেই সঙ্গে পান করতে হবে প্রচুর পরিমাণে পানি। কারণ এটি শরীর থেকে টক্সিন বের করে দিয়ে ত্বককে করে স্বাস্থ্যজ্জ্বল। আবার পর্যাপ্ত পরিমাণ ঘুম ছাড়া ত্বক হয়ে যাবে নির্জীব এবং মলিন।

তাই উজ্জ্বল ত্বক পেতে ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি যত্ন নিতে হবে স্বাস্থ্যেরও।

কেবলমাত্র হেলদি লাইফ স্টাইল এবং স্কিন কেয়ার টিপস ফলো করার মাধ্যমেই পেতে পারেন হেলদি ও গ্লোয়িং স্কিন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment

Name

Home Shop Cart Account
Shopping Cart (0)

No products in the cart. No products in the cart.