পুদিনা পাতা – ব্রনের সমস্যা সমাধানে কিভাবে ব্যাবহার করবেন? উপায় আছে অনেক। কৃত্রিম উপায়ে ব্রণের সমস্যার সমাধানে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ব্রণর সমস্যা সমাধানে পুদিনা পাতা নানাভাবে ব্যবহার করা যায়। ঘরোয়া উপাদান হওয়ায় পুদিনা পাতার ব্যবহার করাও সহজ হয়, ঝক্কি থাকে কম।
পুদিনাপাতা ব্রণ ও ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। এছাড়া ত্বক পরিস্কার করতেও সাহায্য করে। অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকায় ত্বকের মধ্যে ছিদ্রগুলিতে আটকে থাকা ময়লা বের হয়ে ত্বককে পরিস্কার রাখে।
আজ মূলত ব্রণর সমস্যা সমাধানে কিভাবে ব্যবহার করবেন পুদিনা পাতা, তাই দেখিয়ে দেব।
পুদিনা পাতা– ব্রণের সমস্যা সমাধানে কিভাবে ব্যবহার করবেন
ব্রণ সাড়াতে কৃত্রিম কোনো কিছু করতে নারাজ হলে অবশ্যই প্রাকৃতিক উপায়ে নির্ভর করা উচিত। পুদিনা পাতার চেয়ে এক্ষেত্রে নির্ভরযোগ্য আর কিছুই থাকতে পারে না। সরাসরি থেকে ফেসপ্যাক–আজ আমরা ব্রণ সাড়াতে পুদিনা পাতার জনপ্রিয় কিছু ব্যবহার দেখিয়ে দিচ্ছি।
পুদিনা পাতার চা
সবসময় যে ত্বকে সরাসরি ব্যবহার করে সমাধান পাবেন তা নয়। পুদিনা পাতার চা পান করেও কিন্তু ব্রণের সমস্যার সমাধান হয়।

উপকরণ
- পুদিনা পাতা
যেভাবে করবেন
- প্রথমত যেকোনো পাত্রে ২ কাপ পানি নিন।
- এরপর একমুঠো পুদিনা পাতা পানিতে দিন।
- ৫ মিনিট চুলায় মৃদু আঁচে রাখুন।
- চুলা থেকে নামানোর পর পুদিনা চা তৈরি করুন।
- ঠাণ্ডার রোগীর জন্য মধু ও লেবুর রস মেশাতে পারেন।
- রাতে ঘুমানোর আগে এটি পান করুন।
পুদিনা পাতার পেস্ট
পুদিনা পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানে ঠাসা বলে ব্রণ হঠিয়ে ত্বক পরিস্কার করতে এর জুড়ি মেলা ভার।

মূলত এটি অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এবং এভাবেই ব্রণের দাগ কমাতে পারে। পেস্ট করেই সহজে আপনি সমাধান করতে পারেন।
উপকরণ
- পুদিনা পাতা
- মসুর ডাল বাটা
যেভাবে করবেন
- ১০-১৫টি পুদিনাপাতা নিয়ে পিষে পেস্ট করুন।
- এবার পেস্টটির সঙ্গে সামান্য মসুর ডাল বাটা যোগ করে মুখে ও ঘাড়ে পেস্ট প্রয়োগ করুন।
- পেস্ট শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
পুদিনা পাতা ও মধুর প্যাক
শুষ্ক ত্বক তো বটেই একই সঙ্গে ব্রণর সমস্যা দূর করতেও মধু ও পুদিনাপাতা কার্যকর।

এই দুই উপাদানই ময়েশ্চারাইজিং ও হাইড্রেটিং। শুষ্ক ত্বকে ব্রণের সমাধানে তাই এই প্যাকটি ব্যবহার করুন।
উপকরণ
- পুদিনাপাতা
- মধু
যেভাবে ব্যবহার করবেন
- ১০-১৫টি পুদিনাপাতা নিয়ে বেটে নিন। ব্লেন্ড না করাই ভালো। বাড়তি পানি দিয়ে ব্লেন্ড করতে গেলে তা ভালো পেস্ট হবে না।
- এই পেস্টে ১ চা চামচ মধু যোগ করে একটি ফেসপ্যাক তৈরি করুন।
- মুখে ও গলায় ব্যবহার করে ৩০ মিনিটের মতো রেখে দিন।
- আধঘণ্টা পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
বানাতে পারেন টোনার
পুদিনাপাতা দিয়ে টোনারও বানানো যায়। পুদিনা পাতায় থাকা স্যালিসিলিক অ্যাসিড ব্রণ প্রতিরোধ করে এবং ব্রণের দাগও সাড়ায়। পুদিনা পাতার টোনার বানানো অনেক সহজ। নিয়মিত ব্যবহারে ত্বক সতেজ মনে হবে।
উপকরণ
- পুদিনা পাতা
যেভাবে ব্যবহার করবেন
- ১ কাপ পুদিনাপাতা নিয়ে তাতে প্রায় আধ কাপ পানি নিন।
- একটু কম আঁচে ফুটিয়ে নিন।
- সিদ্ধ করার পরপাত্রের উপর ঢাকনা দিয়ে রেখে দিন।
- ঠান্ডা হয়ে গেলে একটি স্প্রে বোতলে রেখে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করুন।
- দিনে ২-৩ বার মুখে টোনার হিসেবে ব্যবহার করুন।
পুদিনা ও গোলাপ জলের ফেসপ্যাক
আমরা জানি, গোলাপ জল ত্বকের প্রদাহ কমায়। তাছাড়া গোলাপজল অতিরিক্ত তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং ত্বকের পিএইচ মানও ভারসাম্য রাখে।

তাই ত্বক হাস্যোজ্জ্বল করতে এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।
উপকরণ
- পুদিনা পাতার পেস্ট
- গোলাপজল
যেভাবে ব্যবহার করবেন
- ১০-১৫টি পুদিনাপাতা পেস্ট করুন। ব্লেন্ডারে ব্লেন্ড না করাই ভালো।
- এই পেস্টের সঙ্গে গোলাপ জল মেশালে হবে আমাদের ফেসপ্যাক।
- ব্রণের জায়গাগুলিতে পেস্টটি লাগিয়ে নিন।
- ১৫ মিনিট পর ফেসপ্যাক শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আমাদের কথা
ব্রণের সমস্যা সমাধানে পুদিনাপাতা অসংখ্য উপায়ে ব্যবহার করা যায়। কোনোটিই কৃত্রিম নয়। আমরা দেখালাম ৫টি উপায়। যেকোনো একটি বা দুটি উপায় নিয়মিত ব্যবহারেই দেখবেন পার্থক্য।



