আমাদের সৌন্দর্যের অন্যতম সেরা প্রতীক হলো চুল। বৃষ্টির দিনে চুলের যত্ন অনেক গাফিলতি হয়, যার ফলে পরবর্তীতে আমাদের চুলগুলো উস্কো খুস্কো হয়ে যায়।
এই লেখাটিতে আলোচনা করা হবে বৃষ্টির দিনে চুলের যত্ন করার নিয়ম সম্পর্কে। বর্ষাকাল আমাদের প্রিয় একটি ঋতু।
বৃষ্টিতে চুল খুলে ভিজতে এবং মনের আনন্দে ঘুরে বেড়াতে সকলেই পছন্দ করে। কিন্তু বৃষ্টিতে ভেজার পরে সহজে আমাদের চুলগুলো শুকায় না।
বেশিক্ষণ ভিজা থাকার ফলে চুলগুলো স্যাঁতসেঁতে হয়ে যায় এবং চুলের গোড়া নরম হয়ে চুল পড়ার আশঙ্কা বৃদ্ধি পায়।
আমরা অনেকেই চুলের যত্নের গুরুত্ব সম্পর্কে জানিনা।
তাই অনেক ক্ষেত্রে আমাদের চুলগুলো নষ্ট হয়ে যায়, চলুন জেনে নেই চুলের যত্নের গুরুত্ব।
চুলের যত্নের গুরুত্ব
চুল আমাদের সৌন্দর্যের প্রতীক, ছোট বড় সকলেই চুল পছন্দ করে। কিন্তু যদি আপনি চুলের যত্ন না নেন তাহলে, অযত্নে আপনার চুলগুলো নষ্ট হয়ে যেতে পারে।
চুলের অযত্ন হওয়ার সবথেকে বেশি সম্ভাবনাময় ঋতু হল বর্ষাকাল।
বর্ষাকালে কিছু সময় পরপর বৃষ্টি হয়। এবং আমরা অনেকেই ইচ্ছে করে বা কাজের উদ্দেশ্যে বৃষ্টিতে ভিজতে হয়। বৃষ্টিতে ভিজার ফলে আমাদের চুলগুলো ভিজে যায় যা শুকনো হতে অনেক সময় লাগে।
এছাড়াও বর্ষাকালে বাতাসে আদ্রতা বেশি থাকে, যেই আদ্রতা গুলো মাথার ত্বকের মধ্যে ময়লা আটকে রাখে।
এর ফলে ময়লায় থাকা ব্যাকটেরিয়া ও ছত্রাক চুলের মধ্যে খুশকি তৈরি করে।
ভেজা চুলে ময়লা জমে উকুনের উপদ্রব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।
এছাড়াও সৃষ্টি হতে পারেন নানান ধরনের রোগ যেগুলো আমাদের চুলকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন করে।
সঠিকভাবে চুল না শুকালে চুলের গোড়া নরম হয়ে চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সকল সমস্যা গুলো থেকে নিজেদের চুলকে রক্ষা করতে চুলের যত্ন নিতে হবে।
চলুন জেনে নেই কিভাবে বৃষ্টির দিনে চুলের যত্ন নেয়া যায়।
বৃষ্টির দিনে চুলের যত্ন
বর্ষাকালে সব থেকে অযত্নের শিকার হয় আমাদের চুল। বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে চুলগুলো নষ্ট হয়ে যায়।
যদি সঠিকভাবে বৃষ্টির সিজনে চুলের যত্ন না নেয়া হয় তাহলে চুল পড়া সহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে।
বৃষ্টির সিজনে আমাদের চুলগুলোকে ঠিক রাখার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি। অন্যান্য সকল ঋতুর থেকে বর্ষাকালে আমাদের চুলের দিকে বেশি নজর দেয়া দরকার।
চলুন জেনে নেই বর্ষাকালে কিভাবে আমরা চুলের যত্ন নিতে পারি।
১.বৃষ্টি থেকে চুল রক্ষা করা
যথা সম্ভব বৃষ্টির পানি থেকে আমাদের চুলগুলোকে রক্ষা করতে হবে। কেননা বৃষ্টির পানিতে এক ধরনের এসিড থাকে, এই পানিতে চুল ভিজলে মাথার ত্বকের সাথে চুলের অনেক ধরনের ক্ষতি হয়।
বৃষ্টির এই ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করতে আমরা ছাতা, হুডি, ক্যাপ ইত্যাদি ব্যবহার করতে পারি।
যদি দুর্ঘটনাবশত আমাদের চুলগুলো ভিজে যায় তাহলে যত দ্রুত সম্ভব চুল গুলো শুকিয়ে ফেলতে হবে।
চুল ভিজে গেলে মাথায় থাকা বেনি কিংবা খোপা খুলে চুলগুলো ছড়িয়ে রাখবেন।
এতে করে চুলে থাকা পানিগুলো দ্রুত শুকিয়ে যাবে।চুল শুকানোর মেশিন ব্যবহার করে দ্রুত ভেজা চুলগুলো শুকিয়ে ফেলতে পারবেন।
বৃষ্টির সময় চুলের যত্ন নিতে, যথা সম্ভব বৃষ্টিতে ভেজা থেকে দূরে থাকবেন।
বৃষ্টির পানিতে থাকা এসিড চুলের পাশাপাশি আমাদের মাথার ত্বকে বিভিন্ন ধরনের খারাপ প্রভাব ফেলে।
২.পর্যাপ্ত পানি পান করা
শরীর পানি শুন্যতায় ভুগলে চুল ও ত্বকে খারাপ প্রভাব পড়ে। চুলের এবং ত্বকের যত্নে পানি খুবই উপকারী একটি উপাদান। দৈনিক নিয়ম অনুযায়ী পানি পান করা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো।
পাশাপাশি নিয়মিত পানি পানের ফলে চুলগুলো শুষ্ক হয় না।
প্রতিদিন নিয়ম করে ঘুম থেকে উঠে ১ গ্লাস ঠান্ডা পানি পান করুন।
এবং প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি পান করুন। শরীরের ভিটামিন অভাব পূরণ করতে শরবত, বিভিন্ন ফলের জুস পান করতে পারেন।
৩.সঠিক পদ্ধতিতে ডায়েট অনুসরণ করা
চুলের সঠিক স্বাস্থ্য বজায় রাখতে খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চুল কতটা বৃদ্ধি পাবে এবং চুলের স্বাস্থ্য অনেকটা নির্ভর করে বয়স, খাদ্য অভ্যাস, সামগ্রিক স্বাস্থ্য, আবহাওয়া ও জেনেটিক্স এর উপর।
তবে এখান থেকে সব অভ্যাসগুলো পরিবর্তন করা সম্ভব না হলেও খাদ্য অভ্যাস পরিবর্তন করা সম্ভব।
একজন মানুষকে সুস্থ সবল ভাবে জীবন যাপন করতে হলে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরী।
ঠিক তেমনি আমাদের চুলগুলোকে সুন্দর ও সুস্থ রাখতে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে।

সঠিক খাদ্যাভ্যাস আমাদের চুলের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চুল বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী ভিটামিন বি-১২ ও ডি, রাইবোফ্লাভিন, বায়োটিন, আয়রনসহ অন্যান্য অনেক পুষ্টির ঘাটতি চুল পড়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
এর জন্য আমাদের চুলের সঠিক যত্ন নেয়ার জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা খুবই জরুরী।
৪.ডিম ও লেবুর প্যাক সেবন
বৃষ্টি ভেজা চুলের ক্ষতি কাটিয়ে উঠতে আমরা ডিম ও লেবুর প্যাক সেবন করতে পারি।
ডিম ও লেবুর প্যাক চুলের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডিমের সাদা অংশ এর সাথে ১ কাপ কাঁচা দুধ, ২ চা চামচ জলপাই তেল এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন।

এরপরে এই মিক্স করা উপাদানটি ১৫ থেকে ২০ মিনিট চুলে রেখে পরবর্তীতে শ্যাম্পু করে ফেলুন।
এভাবে করে ডিম ও লেবুর প্যাক ব্যবহার করে বৃষ্টির দিনে চুলের যত্ন নিতে পারেন।
অন্যান্য চুলের যত্ন
চুলের যত্নে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর তেল ব্যবহার করতে পারেন। এছাড়াও ধুলোবালির হাত থেকে চুলকে রক্ষা করতে সপ্তাহে অন্তত ২ বার শ্যাম্পু করতে হবে।
চুলের যত্নে নারকেল তেলের সঙ্গে আমন্ড, ক্যাস্টর ও তিলের তেল মিশিয়ে নিতে পারেন।
এরপরে এই মিশ্রণটি চুলের গোড়ায় ব্যবহার করলে চুলের গোড়া শক্ত ও মজবুত হবে এবং নতুন চুল গজাবে।
অবশ্যই খেয়াল রাখতে হবে কখনোই ভেজা অবস্থায় চুল বাঁধবেন না, এতে চুলের গোড়ায় নানান ধরনের ক্ষতি হয়।
আমাদের শেষকথা
সম্মানিত পাঠকবৃন্দ, এতখন আমরা বৃষ্টির সিজনে চুলের যত্ন নেওয়ার বিভিন্ন উপায় সম্পর্কে জেনেছি। আমাদের চুলগুলো সুস্থ ও রোগমুক্ত রাখতে অবশ্যই বৃষ্টির দিনে চুলের দিকে এক্সট্রা নজর রাখতে হবে।
আপনারা বৃষ্টির দিনে চুলের যত্নে কি কি পদ্ধতি অবলম্বন করেন, কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন ।



