infixnatural.com/

চুলের যত্নে জবা ফুল এর উপকারীতা

চুলের যত্নে জবা ফুল

চুলের যত্নে জবা ফুল ব্যাবহার করে চুলের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা যায় এবং চুলকে করে তোলা যায় আরও প্রাণবন্ত। চলুন জেনে নেই চুলের যত্নে জবা ফুলের উপকারীতা ও এর ব্যবহার পদ্ধতি সম্পর্কে। 

চুলের যত্নে জবা ফুল একটি বহুল ব্যবহৃত প্রাকৃতিক উপাদান। শুধু ঘরোয়া টোটকাতেই নয় বরং বিশ্বের বিভিন্ন ব্রান্ডেড কসমেটিকস সামগ্রী তৈরিতেও জবা ফুলের ব্যবহার লক্ষনীয়।

ন্যচারাল হেয়ার কেয়ার রুটিনে জবা ফুল সঠিক নিয়মে ব্যবহার করলে চুলের যাবতীয় সমস্যার সমাধান করা খুবই সহজ।

 ২০০৩ সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে- জবা পাতার নির্যাস চুলের বৃদ্ধি নিশ্চিত করে। জবা পাতা এবং ফুলের নির্যাস চুলকে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল করতে সাহায্য করে।  

জবা ফুলের পাপড়ি থেকে শুরু করে এর পাতায় রয়েছে চুলের জন্য উপকারী প্রাকৃতিক উপাদান।

তাইতো অনেক আগে থেকেই চীনা এবং ভারতীয়দের মধ্যে চুল কালো ও সুন্দর করতে জবা ফুলের চা খাওয়ার প্রচলন ছিল।

এই অভ্যাসটি পরবর্তীতে পর্তুগীজদের মধ্যে ছড়িয়ে পরে।

অবশেষে বিশ্বের বেশিরভাগ দেশেই চুলের যত্নে জবা ফুলের ব্যাবহারের প্রচলন শুরু হয়।

চুলের যত্নে জবা ফুলের উপকারীতা:

চুলের যত্নে প্রাকৃতিক উপাদান হিসেবে বিশেষ ভাবে সমাদৃত জবা ফুল। এটি চুলের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রাখে। পাশাপাশি চুলকে ঘন, কালো ও মজবুত করে।

চলুন জেনে নেয়া যাক চুলের যত্নে জবা ফুলে বিভিন্ন উপকারিতা সম্পর্কে। 

১) চুল ঝরে পড়া রোধ করে 

জবা ফুল এবং এর পাতার নির্জাস নিয়মিত ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয়। এর ফলে চুলের ঝরে পড়া রোধ হয়।

কারণ জবা ফুলে ও এর পাতায় প্রচুর পরিমানে এন্টি এক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন সি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। 

২) ত্বক ও চুলের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে 

জবা ফুলে আছে মিউকিলেজ উপাদান যা স্ক্যাল্পকে ড্রাই হওয়া থেকে রক্ষা করে। এই ময়েশ্চার লক উপাদানটি চুলের আদ্রতা ধরে রাখতে পারে। ফলে চুল থাকে কোমল ও মসৃণ। 

৩) চুল লম্বা হতে সহায়তা করে 

জবা ফুলে বিদ্যমান অ্যামিনো অ্যাসিড ও ক্যারোটিন চুলের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে।

ক্যারোটিন চুলের ভীত মজবুত করে ও নতুন চুলের ফলিকল তৈরিতে সহায়তা করে। ফলে চুল প্রাণবন্ত ভাবে বেড়ে উঠতে পারে। 

৪) কন্ডিশনিং এর কাজ করে 

চুলে শ্যাম্পু করার পরে জবার নির্জাস সম্বলিত পানি চুলে লাগালে এটি কন্ডিশনারের কাজ করে।

এর ময়েশ্চার লক উপাদান মূলত কন্ডিশনিং এর কাজ করে। ফলে চুল সিল্কি ও কোমল হয়।

৫) চুলের খুশকি দূর করে 

জবা ফুল ও পাতার নির্জাস মাথার স্ক্যাল্পের রুক্ষতা দূর করে। যার ফলে ত্বকে মৃত কোষ সৃষ্টি হওয়ার সুযোগ হয়ে ওঠে না।

অপরদিকে আগের জমে থাকা মৃত কোষগুলো ধীরে ধীরে দূর হতে থাকে। ফলস্বরূপ মাথার খুশকির সমস্যা চিরতরে সমাধান হয়।

৬) চুল কালো করে

জবা ফুলের নির্জাস চুলের মেলানিন বৃদ্ধিতে ভূমিকা রাখে। এরফলে চুল কালো হয় এবং অকাল পক্বতা রোধ হয়। জবা ফুল ও পাতায় থাকা অ্যামিনো এসিড মেলানিন সৃষ্টিতে কাজ করে। 

চুলের যত্নে জবা ফুলের ব্যবহারের পদ্ধতি:

ন্যাচারাল স্কিন কেয়ার রুটিনে বিভিন্ন পদ্ধতিতে জবা ফুল ও এর পাতা ব্যবহার করা যেতে পারে। চলুন জেনে নেয়া যাক কোন কোন উপায়ে চুলের যত্নে জবা ফুল ব্যবহার করতে পারবেন। 

১) জবা ফুলের তেল

জবা ফুলের তেল সপ্তাহে নিয়মিত দুই থেকে তিন দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়।

একটি বোতলে যে কোনো এসেন্সিয়াল অয়েল ও পাঁচ ছয়টি জবা ফুলের পাপড়ি নিয়ে মুখবন্ধ করে রাখতে হবে।

চুলের যত্নে জবা ফুল

এই তেলটি দুই একদিন পর পর রোদে রাখলেই তৈরি হয়ে যাবে জবা অয়েল। 

অপরদিকে এসেনশিয়াল অয়েল ও জবা ফুল ও জবা পাতা ফুটিয়ে ঠান্ডা করে নিতে পারেন। এই তেল বোতলে সংরক্ষণ করে নিয়মিত ব্যবহার করা যায়। 

২) জবা ফুলের চা

জবা ফুলের যতো ধরনের ব্যবহার পদ্ধতি আছে তার মধ্যে জবা ফুলের চা সবথেকে বেশি কার্যকরী।

একটি পাত্রে পানি গরম করে তার মধ্যে দারুচিনি, এলাচ ও জবা ফুলের চার পাঁচটা পাপড়ি দিয়ে ফুটিয়ে নিতে হবে।

চুলের যত্নে জবা ফুল

চায়ের রঙ চলে আসলে ছেকে পরিবেশন করতে হবে।

চাইলে সামান্য চিনি এড করতে পারেন। তবে চিনি ছাড়া খেতে পারলে সবথেকে বেশি উপকার পাওয়া যায়। 

৩) জবা ফুলের হেয়ারপ্যাক

সপ্তাহে কমপক্ষে একবার হেয়ার প্যাক লাগানো উচিত। সেটা যদি হয় জবা ফুলের হেয়ার প্যাক তবে সবথেকে ভালো।

এখানে একটি জবা ফুলের হেয়ারপ্যাক তৈরি করার নিয়ম ও ব্যবহার পদ্ধতি তুলে ধরা হলো। 

আমলকি, জবা ফুল ও জবা পাতা একসাথে পেস্ট করে নিতে হবে। এর সাথে এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে স্ক্যাল্প সহ পুরো চুলে লাগিয়ে নিতে হবে।

সাওয়ার ক্যাপ দিয়ে ১ ঘন্টার মতো ঢেকে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। 

শেষ কথা

চুলের যত্নে জবা ফুল সঠিক উপায়ে নিয়মিত ব্যবহার করলে চুল নিয়ে আর কোনো টেনশন থাকবে না বললেই চলে। সাধারণ তেলের বদলে জবা অয়েল ব্যবহার করতে পারেন।

রেগুলার হেয়ারপ্যাক এর বদলে ব্যবহার করতে পারেন জবা ফুলের হেয়ার প্যাক। নিয়মিত জবা ফুলের চা তৈরি করে খেতে পারেন।

আশা করি আপনার ন্যাচারাল হেয়ার কেয়ার রুটিন তৈরিতে আজকের লেখাটি একটু হলেও অবদান রাখতে পারবে।

সঠিক উপায়ে চুলের যত্ন নিন, সুন্দর থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment

Name

Home Shop Cart Account
Shopping Cart (0)

No products in the cart. No products in the cart.