চুলের যত্নে মেথি সবথেকে কার্যকরী প্রাকৃতিক উপাদান। চলুন জেনে নেয়া যাক চুলের যাবতীয় সমস্যা সমাধানে এবং চুলকে আরও বেশি সুন্দর করে তুলতে মেথির সঠিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত।
চুলের যত্নে মেথি সঠিকভাবে নিয়মিত ব্যবহার করতে পারলে যে কোনো হেয়ার প্রবলেম খুব সহযেই সমাধান করতে পারবেন। বর্তমানে চুলের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে প্রায় বেশিরভাগ নারী পুরুষ । কারো চুল পড়া নিয়ে দুশ্চিন্তা, কারও আবার চুল লম্বা হচ্ছে না, কেউবা আবার আফসোস করছে রুক্ষ চুলকে মসৃণ করতে না পেরে।
চুলের সকল ধরনের সমস্যা সমাধান করতে পারে শুধু একটি মাত্র উপাদান তা হলো মেথি। চুলের যত্নে মেথি সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারলে যে কোনো হেয়ার প্রবলেম থেকে খুব সহযেই বেরিয়ে আসা সম্ভব।
কেশ পরিচর্চা করার জন্য মেথি ব্যবহারের প্রচলন বেশ আগে থেকেই। সরাসরি মেথি বেটে মাথায় দিয়ে আগের দিনে মানুষ চুলের যত্ন নিত। তারই ধারাবাহিকতায় অর্গানিক হেয়ার কেয়ারে মেথি বর্তমানে সবার আগে গুরুত্ব পায়। তবে এখন চুলের যত্নে মেথির বহুবিধ ব্যবহার লক্ষ করা যায়।
মেথির গুনাগুনকে আরও ভালোভাবে কাজে লাগিয়ে চুলের পরচর্চা করার জন্য জানতে হবে মেথি ব্যবহারের সঠিক নিয়ম। চুলের যত্নে মেথি ব্যবহারের সঠিক নিয়ম ও মেথির কার্যকারিতা নিয়ে বিস্তারিত তথ্য জানতে পুরো আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।
মেথি কি? মেথি চুলে কিভাবে ব্যবহার করতে হবে?

মেথি হলো এক ধরনের সুগন্ধিযুক্ত ভেষজ শস্যদানা যা বহু প্রাচীন কাল থেকেই মসলা হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাছাড়া আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে এবং কসমেটিকস সামগ্রী তৈরিতেও যার বহুবিধ ব্যবহার লক্ষ করা যায়।
চুলের যত্নে মেথি বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন। গোটা মেথি তেলের মধ্যে ভিজিয়ে রেখে সেই তেল মাথায় ব্যবহার করলে তেলের কার্যকারিতা বৃদ্ধি পায়। গোটা মেথি পানিতে ভিজিয়ে রেখে পানি পান করলেও ভালো ফল পাওয়া যায়।
তাছাড়া চুলের যত্নে মেথি ব্যবহারের আরেকটি জনপ্রিয় ও কার্যকরী মাধ্যম হলো মেথি পেস্ট করে চুলে ব্যবহার করা। মেথির পেস্ট দিয়ে বিভিন্ন হেয়ার প্যাক, হেয়ার মাস্ক তৈরি করে ব্যবহার করলে সবথেকে বেশি উপকার পাওয়া যায়।
প্রাকৃতিক হেয়ার কেয়ার প্রোডাক্ট হিসেবে তৈরি করে নিতে পারেন মেথির তেল অথবা শ্যাম্পু। কিংবা ব্যবহার করতে পারেন বাজারে প্রাপ্ত মেথির তৈরি অর্গানিক হেয়ার প্রোডাক্ট। চুলের ধরন এবং সমস্যা অনুযায়ী প্রাকৃতিক হেয়ার কেয়ার প্রোডাক্ট হিসেবে মেথির সঠিক ব্যবহার আপনাকে দিতে পারে সুন্দর, মসৃণ, ঘন ও রেশমি চুল।
চুলের যত্নে মেথির গুনাগুন
সুপরিচিত ওয়েবসাইট www.purplle.com এর একটি জার্নালে উল্লেখ আছে –
মেথি চুলের রক্ত সঞ্চালন বাড়ায় এবং খুশকি কমাতে সাহায্য করে। মেথির বীজে থাকা প্রোটিন এবং নিকেটিনিক অ্যাসিড চুলপড়া কমায় এবং খুশকির বিরুদ্ধে লড়াই করে। এটি চুলের শুষ্কতা, টাকপড়া এবং চুল পাতলা হওয়া নিয়ন্ত্রণ করে।
চলুন এক নজরে দেখে নেয়া যাক মেথী আমাদের চুলের কী কী উপকারে আসে-
ক) মেথী চুলে কন্ডিশনিং এর কাজ করে ফলে চুল হয় সিল্কি ও মসৃণ
খ) মেথী মাথার স্ক্যাল্পের যাবতীয় সমস্যা দূর করে এবং খুশকির সমস্যা দূর করে।
গ) চুলপড়া প্রতিরোধ করতে মেথি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং চুলের গোড়া মজবুত করে।
ঘ) চুলের যত্নে মেথি নিয়মিত ব্যবহার করলে মাথায় ধীরে ধীরে নতুন চুল গজায়।
ঙ) চুলের ভেঙে পড়া প্রতিরোধ করে চুল দ্রুত লম্বা করতে সহায়তা করে।
চ) ভেতর থেকে চুলকে পুষ্টি জোগায় যার ফলে চুল হয় সুন্দর প্রানবন্ত ও মসৃণ।
চুলের যত্নে নিয়মিত মেথি ব্যবহার করলে মেথিতে থাকা ভেষজ গুনগুন উপরোক্ত যে কোনো চুলের সমস্যা সমাধানে কারতে শতভাগ কার্যকরী ভূমিকা পালন করবে।
চুলের যত্নে মেথির ১১ টি ব্যবহার
মেথি ব্যবহারের উপকারিতা সম্পর্কে তো জানা হলো চলুন এবার চুলের যত্নে মেথি ব্যবহারের কয়েকটি কার্যকরী উপায় বা হোম মেড রেমিডি সম্পর্কে জেনে নেই।
প্রথমেই জেনে নেয়া যাক মেথির হোম মেড হেয়ার প্যাক তৈরির নিয়ম, ব্যবহার ও এর কার্যকরীতা সম্পর্কে।
মেথির তৈরি হেয়ার প্যাক
১) চুলের রুক্ষতা দূর করতে হেয়ারপ্যাক
উপাদান:
১. মেথি
২. নারকেল তেল/ অলিভ অয়েল
৩. অ্যালোভেরা জেল
তৈরির নিয়ম: ২ টেবিল চামচ মেথি সারারাত ভিজিয়ে রেখে পানি ছেঁকে ব্লেন্ড করে নিতে হবে অথবা শিল পাটায় বেটে নিতে হবে। পেস্ট করে রাখা মেথির সাথে ২ টেবিল চামচ নারকেল তেল বা অলিভ অয়েল এবং এক টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। চাইলে থিকনেস ঠিক করতে সামান্য পানি ব্যবহার করতে পারেন।
ব্যবহার: চুলের গোড়া সহ পুরো চুলে প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর রেগুলার শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেললেই হবে।
উপকারিতা: মেথি অ্যালোভেরার এই প্যাকটি চুলের রুক্ষতা দূর করে চুল মসৃণ করে এবং চুলপড়া প্রতিরোধ করে।
২) চুলের অতিরিক্ত তৈলাক্ততা দূর করতে হেয়ারপ্যাক
উপাদান:
১. মেথি
২. লেবুর রস
তৈরির নিয়ম: আধা কাপ পরিমাণ মেথি পেস্ট নিয়ে তার মধ্যে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে।
ব্যবহার: মিশ্রনটি মাথার স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে আস্তে আস্তে চুলের নিচের দিকেও সামান্য লাগিয়ে নিতে হবে। ২০ থেকে ২৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।
উপকারিতা: লেবু মেথির এই প্যাকটি চুলের তেল চিটচিটে ভাব দূর করে এবং স্ক্যাল্পের ক্লিনজিং এর কাজ করে।
৩) খুশকির সমস্যা দূর করতে হেয়ারপ্যাক
উপাদান:
১. মেথি
২. টক দই
তৈরির নিয়ম: আধা কাপ টক দইয়ে সামান্য পানি গুলে তার মধ্যে দুই টেবিল চামচ মেথি সারারাত ভিজিয়ে রাখতে হবে। টকদই সহ মেথি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে হেয়ার প্যাক তৈরি করে নিতে হবে।
ব্যবহার: হেয়ার প্যাকটি চুলের গোড়াসহ পুরো চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে।
উপকারিতা: মেথি আর টক দইয়ের এই প্যাকটি চুলের খুশকির সমস্যা দূর করে ফলে চুলপড়াও প্রতিরোধ হয়।
৪) চুলের গোড়া শক্ত করতে হেয়ারপ্যাক
উপাদান:
১. মেথি
২. অলিভ অয়েল
তৈরির নিয়ম: ২ চা চামচ মেথি পাউডারের সাথে প্রয়োজনমতো অলিভ অয়েল মিশিয়ে তুলনামূলক একটি পাতলা থিকনেস এর প্যাক তৈরি করতে হবে।
ব্যবহার: হাতের তালুতে একটু একটু করে প্যাক নিয়ে মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে। ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।
উপকারিতা: এই হেয়ার প্যাকটি মাথার ত্বকের রক্ত চলাচল বৃদ্ধি করে এবং চুলের গোড়া শক্ত করে।
৫) চুল লম্বা করতে হেয়ারপ্যাক
উপাদান:
১. মেথি
২. সরিষা
৩. কুসুম গরম পানি
৪. অলিভ অয়েল
তৈরির নিয়ম: ২ টেবিল চামচ মেথি ও ১ টেবিল চামচ সরিষা গ্রাইন্ডারে গুড়ো করে নিয়ে ২ টেবিল চামচ কুসুম গরম পানির মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর এই মিশ্রণের সাথে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করতে হবে।
ব্যবহার: মাথার স্ক্যাল্পসহ পুরো চুলে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।
উপকারিতা: এই হেয়ার প্যাকটি চুল দ্রুত লম্বা করতে সহায়তা করে। চুলের ভেঙে যাওয়া রোধ করে।
৬) চুলের পুষ্টি জোগাতে হেয়ারপ্যাক
উপাদান:
১. মেথি
২. ডিম
৩. টক দই
তৈরির নিয়ম: ১ টেবিল চামচ মেথি সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন বেটে বা ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিতে হবে। তার মধ্যে ২ টেবিল চামচ টক দই এবং একটা ডিমের সাদা অংশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
ব্যবহার: পুরো মাথায় প্যাকটি লাগিয়ে ৩০ থেকে ৩৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।
উপকারিতা: এই হেয়ারপ্যাকটি চুলকে ভেতর থেকে পুষ্টি জুগিয়ে চুল মজবুত করে তোলে।
৭) স্ক্যাল্পের যাবতীয় সমস্যা দূর করতে হেয়ারপ্যাক
উপাদান:
১. মেথি
২. অ্যাপেল সিডার ভিনেগার
তৈরির নিয়ম: ২ টেবিল চামচ মেথির পেস্ট এর সাথে ২ টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
ব্যবহার: পুরো মাথায় প্যাকটি লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।
উপকারিতা: এই প্যাকটি স্ক্যাল্পের যে কোনো সমস্যা সমাধান করে এবং খুশকি দূর করে।
৮) চুল পড়া প্রতিরোধে হেয়ারপ্যাক
উপাদান:
১. মেথি
২. মেহেদি পাউডার
৩. নারকেল তেল
তৈরির নিয়ম: ২ চামচ মেথি পাউডার, ২ চামচ মেহেদি পাউডার, ২ চামচ নারকেল তেল ও প্রয়োজন মতো পানি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিতে হবে।
ব্যবহার: পুরো মাথায় প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।
উপকারিতা: মেথি ও মেহেদির এই প্যাকটি চুলপড়া কমায়, নতুন চুল গজাতে সহায়তা করে এবং চুল লম্বা করে।
চুলের যত্নে মেথি দিয়ে তৈরি হেয়ার প্যাক যেমন কার্যকরী ঠিক তেমনই মেথির তৈরি অর্গানিক তেলও বেশ উপকারী। চলুন জেনে নেয়া যাক কীভাবে হোম মেড মেথির তেল প্রস্তুত ও ব্যবহার করবেন।
মেথির তেল
১) চুল লম্বা করার জন্য হেয়ার অয়েল
উপাদান:
১. মেথি
২. নারকেল তেল
তৈরির নিয়ম: নারকেল তেলের বোতলে ২ চামচের মতো মেথি ভিজিয়ে রেখে দিতে হবে যা সবসময়ই বোতলের মধ্যে থাকবে।
ব্যবহার: নরমাল তেলের মতো যখন খুশি ব্যবহার করতে পারবেন। তবে শ্যাম্পু করার আধাঘন্টা আগে চুলে তেল ম্যাসাজ করাই সবথেকে ভালো।
উপকারিতা: মেথি ভেজানো তেল নিয়মিত ব্যবহার করলে চুল লম্বা ও মজবুত হয়।
২) চুলের রুক্ষতা দূর করতে হেয়ার অয়েল
উপাদান:
১. মেথি
২. ক্যাস্টর অয়েল
৩. নারকেল তেল
তৈরির নিয়ম: আধা কাপ নারকেল তেল ও আধা কাপ ক্যাস্টর অয়েলের সাথে ২ টেবিল চামচ মেথির গুঁড়া মিশিয়ে একটি স্টিল বা সিলভারের পাত্রে নিতে হবে। একটি পাত্রে পানি গরম করে তার ওপর পাত্রটা বসিয়ে ডবল হিটিং পদ্ধতিতে তেলের মিশ্রনটি ভালোভাবে হিট করে নিতে হবে। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে বোতলে সংরক্ষণ করতে হবে।
ব্যবহার: সপ্তাহে ২/১ বার রাতে ঘুমানোর সময় হালকা গরম করে তেলটি মাথায় ম্যাসাজ করতে হবে। পরের দিন শ্যাম্পু করে ধুয়ে ফেললেই হবে।
উপকারিতা: তেলটি চুলের গোড়া শক্ত করে, চুলের রুক্ষতা দূর করে চুলকে ঝলমলে করে তোলে।
৩) চুলকে ঘন ও কালো করার হেয়ার অয়েল
উপাদান:
১. মেথি
২. কালোজিরা
৩. নারকেল তেল
তৈরির নিয়ম: মেথি ও কালোজিরা একসাথে কড়া রোদে শুকিয়ে পাউডার করে তা নারকেল তেলের সাথে মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ঠান্ডা হলে বোতলে ভরে তিন সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায়।
ব্যবহার: সপ্তাহে ২/৩ বার তেলটি মাথায় লাগিয়ে ৪/৫ ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলতে হবে।
উপকারিতা: মেথি কালোজিরার তেল মাথায় নতুন চুল গজাতে সহায়তা করে এবং চুলকে কালো ও ঝলমলে করে।
চুলে মেথি ব্যবহার করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি
১) ব্যবহৃত মেথি যেন একদম পিওর ও ভেজালমুক্ত হয় তা নিশ্চিত হতে হবে।
২) যাদের মেথিতে এলার্জির সমস্যা আছে তাদের মেথী ব্যবহার করা উচিত নয়।
৩) শ্যাম্পু করার সময় অবশ্যই চুল থেকে মেথি পুরোপুরি পরিষ্কার করতে হবে, নয়তো পরবর্তীতে এটি চুলের সাথে জট বেধে থাকবে।
৪) চোখের ভেতরে যেন কোনো ভাবেই মেথি বা মেথির রস প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে।
৫) যে কোনো রেমিডি তৈরিতে সব গুলো উপাদান সঠিক উপায়ে সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে।
চুলের যত্নে মেথি সঠিক উপায়ে নিয়মিত ব্যবহার করলে চুল নিয়ে দুঃশ্চিতার কোনো কারন নেই। চুলের সমস্যা ও ধরন অনুযায়ী মেথির তৈরি উপযুক্ত রেমিডি ব্যবহার করে হতে পারবেন সুন্দর ও মসৃন চুলের অধিকারী। মেথিতে থাকা ভেষজ গুনাগুন চুলের যে কোনো সমস্যা সমাধান করবে কোনো সাইড ইফেক্ট ছাড়াই। তাই চুলের যত্নে মেথি ব্যবহার করে চুলের সঠিক পরিচর্চা করুন এবং সুস্থ ও সুন্দর চুলের অধিকারী হয়ে উঠুন।
FAQ:
১) মেথি কি প্রতিদিন চুলে দেওয়া যাবে?
উত্তর: মেথির তৈরি হেয়ার প্যাক বা হেয়ার অয়েল প্রতিদিন ব্যবহার না করে সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করা ভালো।
২) মেথি কি চুলের জন্য ভালো?
হ্যাঁ, মেথিতে থাকা ভেষজ গুনাগুন চুলের জন্য বেশ উপকারী যা চুলের যাবতীয় সমস্যার সমাধান করে।
৩) মেথি খেলে কি চুল পড়া বন্ধ হয়?
হ্যাঁ, প্রতিদিন সকালে মেথি ভেজানো পানি কিংবা মেথি খেলে চুলের গোড়া শক্ত হয় এবং চুলপড়া বন্ধ হয়।



