প্রাকৃতিক রূপচর্চায় লেবু ব্যবহার অতন্ত্য জনপ্রিয়। প্রাচীনকাল থেকেই প্রাকৃতিক রূপচর্চার প্রতি মানুষের চাহিদা বেশি।লেবু ব্যবহার করে কীভাবে ঘরোয়া রূপচর্চা করতে পারি এই লেখাটি শেষ পর্যন্ত পড়ে সবকিছু জানতে পারবেন।
সূচিপত্র
আর্টিকেলটির মাধ্যমে যে বিষয় সম্পর্কে জানতে পারবেন:
১.লেবু দিয়ে রূপচর্চা
২.লেবু ও চিনি দিয়ে ফর্সা হওয়ার উপায়
৩.লেবু ও হলুদ দিয়ে ফর্সা হওয়ার উপায়
৪.লেবু দিয়ে ফর্সা হওয়ার উপায়
৫.ত্বকের যত্নে লেবুর ৯টি ফেসপ্যাক
৬.ঠোঁট ফাটা রোধ করতে লেবুর ব্যবহার
৭.চুলের যত্নে লেবুর রসের ব্যবহার
৮.ত্বকে লেবু ব্যবহারের সর্তকতা
৯.ত্বকে লেবুর রস ব্যবহারের উপকারিতা
১০.ত্বকে লেবুর রস ব্যবহারের অপকারিতা
১১.লেবুর রস মুখে সারাসরি ব্যবহার করলে কী হয়?
লেবু দিয়ে রূপচর্চা
প্রাকৃতিক ঘরোয়া উপায়ে সকলেই ফর্সা হতে চায়।প্রাকৃতিক রূপচর্চায় লেবু একটি প্রধান উপকারণ । লেবু ত্বকের নানা সমস্যা দূর করে ত্বকে উজ্জ্বল করতে সহয়তা করে।তবে সব জিনিসেরই উপকারিতার পাশাপাশি অপকারিতাও রয়েছে। তেমন ত্বকে লেবুর রস ব্যবহারের উপকারিতার পাশাপাশি অপকারিতাও রয়েছে।রয়েছে কিছু সর্তকতা, নিয়ম কানুন। এইসব সর্তকতা বজায় রেখে নিয়ম অনুযায়ী ত্বকে লেবুর রস ব্যবহারে আপনি খুব সহজেই লাবন্যময়ী ত্বক পেতে পারেন।লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি যা মুখের ব্রন উঠা বন্ধ করতে সাহায্য করে।লেবুতে আরো রয়েছে ক্যালসিয়াম, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক থেকে শুরু করে নখ, চুল আরো আর্কষনীয় করে তোলে।তবে লেবু দিয়ে ঘরোয়া রূপচর্চার জন্য কিছু নিয়ম রয়েছে। নিয়ম অনুযায়ী প্রাকৃতিক রূপচর্চায় লেবু দিয়ে রূপচর্চা করলে লেবু হয়ে উঠতে পারে আপনার ন্যাচারাল স্কিন কেয়ারের একটি পচ্ছন্দের উপকরণ।
লেবুতে অন্যান্য ফলের চেয়ে প্রচুর ভিটামিন সি রয়েছে। যেমন প্রায় ১০০ গ্রামে ৫০ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে।আর আমরা জানি ভিটামিন সি আমাদের ত্বকের জন্য কতটা উপকারী।
লেবু ও চিনি দিয়ে ফর্সা হওয়ার উপায়
প্রাকৃতিক রূপচর্চায় লেবু ও চিনি দিয়ে তৈরি করা যেতে পারে একটি আর্কষনীয় স্ক্রাব। সপ্তাহে দুইদিন এই স্ক্রাব ব্যবহার করলে কয়েক মাসের মধ্যে আপনি ফর্সা হতে পারবেন।এই স্ক্রাবটা ম্যাসাজ করার ফলে ত্বকের মৃত কোষ ঝরে পরে ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে।সব ধরনের ত্বকের জন্য এই স্ক্রাবটি উপযোগী। এই স্ক্রাবটি তৈরী করতে দুই চামচ লেবুর রসের সাথে আধা চা চামচ চিনি নিন।তারপর আলতো হাতে মুখে ম্যাসাজ করুন।কয়েক মিনিট ম্যাসাজ করার পর মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লেবু ও হলুদ দিয়ে ফর্সা হওয়ার উপায়
হলুদ ত্বকের কালো দাগ দূর করার সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি করতে সহয়তা করে।হলুদ ত্বকের রোদের পোড়া দাগ দূর করতেও সহয়তা করে।১ চামচ হলুদের গুঁড়োর মধ্যে ২ চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।এই প্যাকটি ১৫ মিনিট মুখে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।এই প্যাকটি সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করতে পারেন।অর্গানিক স্কিন কেয়ার করতে চাইলে এই প্যাকটি ব্যবহার করতে পারেন।
লেবু দিয়ে ফর্সা হওয়ার উপায়
লেবু ত্বকের রং ফর্সা করতে সহয়তা করে।প্রাকৃতিক রূপচর্চায় লেবু ব্যবহারের ফলে খুব সহজেই ঘরোয়া উপায়ে ফর্সা হতে পারবেনা।লেবুর রস দিয়ে তৈরি স্ক্রাব, ফেইসপ্যাক ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর করে ত্বক ফর্সা করতে সহয়তা করে।পাশাপাশি রোদে পোড়া কালচে দাগ দূর করতে সহয়তা করে।
লেবুর কয়েকটি ফেস প্যাক
১. শশা ও লেবুর ফেস প্যাক
অর্গানিক রূপচর্চায় লেবু ও শশা সহযোগে তৈরি ফেইস প্যাক হতে পারে আপনার ঘরোয়া রূপচর্চার জন্য একটি পচ্ছন্দের ফেইস প্যাক।
উপাদান
কয়েক টুকরো শশা
১ চা চামচ গোলাপজল
১ চা চামচ লেবুর রস
তৈরির নিয়ম
এই ফেইস প্যাকটি তৈরি করতে প্রথমে কয়েক টুকরো শশা পেস্ট করে নিন।তারপর এই পেস্টে এক চামচ গোলাপজল আর একচামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিন।
ব্যবহার
১০ মিনিট মুখে রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আরো ভালো উপকার পেতে পরে ময়শ্চেরাইজার ব্যবহার করুন।এই ফেসপ্যাকটি ত্বক উজ্জ্বল রাখার পাশাপাশি ত্বককে সজীব ও টানটান রাখতে সহয়তা করে।
২. টকদই ও লেবুর ফেস প্যাক
উপাদান
এক টেবিল চামচ টকদই
টমেটোর রস
এক টেবিল চামচ লেবুর রস
তৈরির নিয়ম
একটি পাত্র এক টেবিল চামচ টকদই, টমেটোর রস আর এক টেবিল চামচ লেবুর রস একসাথে ভালো করে মিশিয়ে নিন।
ব্যবহার
এই প্যাকটি ৩০ মিনিট মুখে রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন।এই ফেসপ্যাকটি ত্বকের হারিয়ে যাওয়া আদ্রতা ফিরিয়ে আনবে।
৩. বেসন ও লেবুর ফেস প্যাক
প্রাকৃতিক রূপচর্চায় বেসন সেই প্রাচীনকাল থেকে ব্যবহার করা হয়।
উপাদান
এক টেবিল চামচ বেসন
এক টেবিল চামচ লেবুর রস
১ টেবিল চামচ মধু
তৈরির নিয়ম
এক টেবিল চামচ বেসনে সাথে ১ টেবিল চামচ লেবুর রস আর এক টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে পেস্ট করে নিন।

ব্যবহার
প্যাকটি ব্যবহার করার আগে ভালো করে মুখ পরিস্কার করে নিন।প্যাকটি মুখে দিয়ে শুকানোর জন্য অপেক্ষা করুন।তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।এই প্যাকটি ত্বককে সজীব ও নরম ও উজ্জ্বল করবে।
৪. অ্যালভেরা ও লেবুর ফেস প্যাক
উপাদান
অ্যালভেরা জেল
এক চা চামচ লেবুর রস
এক চা চামচ মধু
তৈরির নিয়ম
অ্যালভেরা জেলের সাথে এক চা চামচ লেবুর রস ও এক চা চামচ মধু ভালো করে মিশিয়ে নিন।

ব্যবহার
প্যাকটি মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটি ফেইসের তারুণ্যতা ধরে রাখতে সহয়তা করে।
৫. ডিমের কুসুম ও লেবুর ফেস প্যাক
উপাদান
এক চা চামচ লেবুর রস
১ চা চামচ ডিমের কুসুম
এক চা চামচ মধু
৫-৭ ফোঁটা ওলিভ ওয়েল
২ চা চামচ গমের ময়দা
তৈরির নিয়ম
নরমাল ত্বকের জন্য ১ চা চামচ লেবুর রসের সাথে এক চা চামচ ডিমের কুসুম, ১ চা চামচ মধু, ৫-৭ ফোঁটা ওলিভ ওয়েল ও ২ চা চামচ গমের ময়দা মিশিয়ে একটি প্যাক তৈরি করুন।

ব্যবহার
প্যাকটি মুখে দিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। প্যাকটি শুকিয়ে এলে মুখ ধুয়ে ফেলুন।প্যাকটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।এই প্যাকটি ত্বক উজ্জ্বল করতে সহয়তা করে।
৬. ডিমের সাদা অংশ ও লেবুর ফেস প্যাক
উপাদান
অর্ধেক লেবুর রস
ডিমের সাদা অংশ
এক টেবিল চামচ কমলা লেবুর রস
তৈরির নিয়ম
অর্ধেক লেবু রসের সাথে ডিমের সাদা অংশ আর এক টেবিল চামচ কমলা লেবুর রস গরম পানিতে ভালো ভাবে মিশিয়ে নিন।

ব্যবহার
প্যাকটি ত্বকে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।এই প্যাকটি ত্বকের তৈলাক্ত ভাব কম করার পাশপাশি উজ্জ্বল বাড়ায়।
৭. কলা ও লেবুর ফেস প্যাক
উপকরণ
অর্ধেক কলা
এক চা চামচ লেবুর রস
১ চা চামচ মধু
তৈরির নিয়ম
অর্ধেক পাকা কলা চটকে নিন, তাতে এক টেবিল চামচ পানি মেশানো লেবুর রস এবং এক চা চামচ মধু দিয়ে মিশ্রিত করুন।
ব্যবহার
ফেস প্যাকটি মুখে লাগিয়ে শুকোতে দিন। তার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক নরম ও মসৃণ করে তোলে এই ফেস প্যাক।
৮.লেবুর স্ক্রাব
২টি লেবুর খোসা
আধা কাপ লেবুর রস
৬ টেবিল চামচ
২টি ডিমের সাদা অংশ
২ টেবিল চামচ জলপাই তেল
৩ টেবিল চামচ বাদামী চিনি
তৈরির নিয়ম
২টি লেবুর খোসা, আধা কাপ লেবুর রস ২টি লেবু থেকেই মোটামুটিভাবে এই পরিমাণ রস পাওয়া যায়, ৬ টেবিল চামচ সুজি, ৬ টেবিল চামচ হলুদের রস, ২টি ডিমের সাদা অংশ, ২ টেবিল চামচ জলপাই তেল ও ৩ টেবিল চামচ বাদামি চিনির
ব্যবহার
স্ক্রাবটি আলতো হাতে ত্বকে ম্যাসাজ করুন কয়েক মিনিট।
তারপর ১৫-১০ মিনিট রেখে দিন শুকানোর পর্যন্ত। ১০-১৫ মিনিট পর তোয়ালে দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। ত্বকের মৃত কোষ সরে যাবে, ত্বক উজ্জ্বল হয়ে উঠবে, ত্বকের বিভিন্ন স্থানের রঙের অসামঞ্জস্য দূর হবে।ভালো ফলাফল পেতে সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।
৯. মুসুর ডাল ও লেবুর ফেসপ্যাক
উপাদান
মুসুর ডালের গুঁড়ো
দুই চা চামচ লেবুর রস
অ্যালোভেরা জেল
টকদই
তৈরির নিয়ম
বাজারে মুসুর ডালের গুঁড়ো পাওয়া যায় সেই মুসুর ডালের গুঁড়োও ব্যবহার করা যাবে।বা ঘরোয়া ভাবেও মুসুর ডালের গুঁড়ো প্রস্তুুত করে নেওয়া যাবে।ডাল পানিতে সারারাত ভিজিয়ে রাখুন।ডাল থেকে পানি আলাদা করে পানি শুকিয়ে রোদ শুকনো করে নিজেও বাড়িতে গুঁড়ি করে নিতে পারেন। মুসুর ডালের গুঁড়োর মধ্যে দু চামচ লেবুর রস মিশিয়ে নিন। সেই মিশ্রনের মধ্যেই আবার অ্যালোভেরা জেল, টকদই সব খুব ভাল করে মিশিয়ে নিন।

ব্যবহার
মুসুর ডাল ও লেবুর ফেসপ্যাকটি ত্বকে ১০ মিনিট লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।এই ফেসপ্যাকটি ত্বককে স্মুথ ও লাবণ্যময় করবে।
লেবু দিয়ে ফর্সা হওয়ার আরও উপায় জানতে ভিজিট করুন- www.mybeautynaturally.com
এছাড়াও আপনি লেবুর ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। লেবুর উপাদান রয়েছে এমন ভালো ফেসওয়াশগুলো হলো,
1. Natural concept lemon facewash
2.Organic umeed lemon facewash
3.YC facewash with lemon extract
4.Clariss facewash lemon
ঠোঁট ফাটা রোধ করতে লেবুর ব্যবহার
ঠোঁট ফাটা রোধ করতে লেবুর রস ব্যবহার করতে পারেন।লেবুর রস ঠোঁটের মরা কোষ দূর করে ঠোঁট নরম রাখতে সহয়তা করে।রাতে ঘুমানোর আগে ঠোঁট লেবুর রস লাগিয়ে ঘুমান।সকালে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন।
চুলের যত্নে লেবুর রসের ব্যবহার
চুলে শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে কয়েক ফোঁটা লেবুর রস ভালো করে মিশিয়ে শ্যাম্পু করুন।শ্যাম্পুর সাথে লেবুর রস ব্যবহার করলে চুল ঝরেঝরে থাকে।এছাড়াও ডিমের সাদা অংশের সাথে লেবুর রস ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে চুলে ব্যবহার করতে পারেন।এই পেস্টটি নিয়মিত চুলে ব্যবহার করলে চুলের গোড়া শক্ত হয়।
ত্বকে লেবু ব্যবহারের সর্তকতা
সেনসেটিভ স্কিনের জন্য লেবু ব্যবহার সমস্যার কারণও হতে পারে।তাই লেবুর কোনো প্যাক মুখে লাগানোর আগে প্যাকটি কানের পিছনের ত্বকে খানিকটা লাগিয়ে দেখতে পারেন।যদি কোনো সমস্যা অনুভব হয় তাহলে প্যাকটি পরিহার করুন।
ত্বকে লেবুর রস ব্যবহারের উপকারিতা
লেবু শুধু খাওয়ার জন্যই নয় ন্যাচারাল স্কিন কেয়ারের জন্য একটি উপযোগী ঘরোয়া উপাদান। ত্বক পরিস্কার ও উজ্জ্বল রাখতে লেবুর কোনো বিকল্প নেই।পাশাপাশি ব্রন মুক্তি ত্বক পেতে চাইলে লেবুর রস ব্যবহার ছাড়া আর কোনো উপায় নেই।
ত্বকে লেবুর রস ব্যবহারের অপকারিতা
ঘরোয়া রূপচর্চায় লেবুর ব্যবহারের যেমন উপকারিতা রয়েছে তেমন অপকারিতাও রয়েছে। লেবুতে রয়েছে সাইট্রিক এসিড। যাদের স্কিন সেনসিটিভ তাদের জন্য সাইট্রিক এসিড ত্বকে চুলকানি সমস্যা তৈরী করে।ত্বক অনেক শুষ্ক করে তোলে।পাশাপাশি লেবুর রস ত্বকে পিগমেন্টেশনেরও সমস্যা তৈরী করে।
প্রাকৃতিক রূপচর্চায় লেবু রস মুখে সারাসরি ব্যবহার করলে কী হয়?
লেবুর রসের পিএইচ অম্লীয়। আর আমাদের ত্বকের পিএইচ ৪.৭-৫.৮ এর মধ্যে। তাই লেবুর রস সরাসরি মুখে ব্যবহার করলে ত্বকের ভারসাম্য নষ্ট হয়ে যায়।
আর্টিকেলটি পড়ে হয়তো সবাই লেবুর উপকারিতা ও রূপচর্চায় লেবু কীভাবে ব্যবহার করবেন বুঝতে পেরেছেন।প্রাকৃতিক রূপচর্চায় লেবুর ব্যবহারের মাধ্যমে আমরা খুব সহজে অল্প সময়ে ঘরোয়াভাবে রূপচর্চা করতে পারি।
FAQ
1.লেবুর রস মুখে মাখলে কি সত্যি ফর্সা হওয়া যায়?
উত্তর : লেবুর রস মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহয়তা করে।লেবুতে থাকা ভিটামিন-সি ত্বকের কালচে দাগ দূর করে।
2.মুখে সরাসরি লেবু লাগানো কী উচিত?
উত্তর:ত্বকে সরাসরি লেবুর রস ব্যবহার করলে ত্বকের ভারসাম্য নষ্ট হয়ে যায়। ত্বকে চুলকানি, জ্বালাপোড়া সহ নানা সমস্যা দেখা দিতে পারে।
3.লেবুর রসের অপকারিতা কী কী?
উত্তর: ত্বকে লেবুর রস ব্যবহারে উপকারিতার পাশাপাশি অপকারিতাও রয়েছে।সেনসিটিভ ত্বকে লেবুর ব্যবহার করলে চুলকানির সমস্যা দেখা দিতে পারে।এছাড়াও পিগমেন্টেশনের সমস্যাও তৈরী করতে পারে।



