infixnatural.com/

রুপচর্চায় নিম

রুপচর্চায় নিম

রুপচর্চায় নিম – ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধনে ব্যবহার হয়ে আসছে প্রাচীন কাল থেকেই। এজন্য ত্বক ও  চুলের  যত্ন থেকে সাস্থ্য সুরক্ষা  সর্বত্র নিম হয়ে উঠেছে এক আস্থার প্রতীক।

ভূমিকা: রুপচর্চার সমাধান খুঁজতে আমরা নামি-দামি সব কোম্পানির পেছনে ছুটি অথচ রুপচর্চার সবচেয়ে সহজ সমাধান, আমাদের সকলের মাঝেই থাকে, সকলের হাতের কাছে। রুপচর্চায় নিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক উপাদান। দেশ ও দেশের বাহিরে নামি-দামি অনেক হারবাল ফেসিয়াল, সাবান, শ্যাম্পুর মূল উপাদান হিসেবে নিম এর ব্যবহার হয়ে আসছে। নিম পাতা এক জানি হারবাল গাছ, যা নানা ধরনের রোগ বালাই দূর করতে সাহায্য করে। তাছাড়াও নিম পাতার রস ত্বক এবং চুলের যত্নে খুবই কার্যকারী। নিম পাতা ব্যবহার করে ব্রণ, ব্ল্যাকহেড, বলিরেখা, খুশকি কিংবা চুল পড়া সহ নানা কাজে ব্যবহৃত হয়। 

সূচিপত্র

ক) ত্বকের যত্নে নিম এর উপকারিতা।

খ) ত্বকের যত্নে নিম এর ৭টি ফেস প্যাক।

গ) চুলের যত্নে নিম এর উপকারিতা।

ঘ) চুলের যত্নে নিম এর ৪টি হেয়ার প্যাক।

ঙ) নিম এর তেল কি? নিম এর তেল ত্বকের ও চুলের যত্নে কি কাজে লাগে?

চ) নিম ব্যবহারের সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন।

ছ) উপসংহার।

জ) তথ্যসূত্র

ঝ) FAQ. 

ত্বকের যত্নে নিম এর উপকারিতা

  • নিম পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাংগাল এবং অ্যান্টিভাইরাল উপাদান আছে যার ফলে এটি ত্বকের ইনফেকশন সারাতে খুবই গুরুত্বপূর্ণ।
  • ত্বকে অতিরিক্ত ময়লা ও তেল জমে থাকার কারণে ব্রণ সৃষ্টি হয়। নিম পাতা এগুলো সারিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • নিম একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে নরম ও কোমল করে তুলতে সাহায্য করে। 
  • নিম মুখের ব্ল্যাকহেড, হোয়াইটহেড এবং বড় রোমকূপের সমস্যা সমাধানে খুবই কার্যকারী।
  • নিম স্কাল্পের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে। এছাড়া এটি চুল বড় করতে এবং খুশকির সমাধান দূর করতে খুব কার্যকারী।

ত্বকের যত্নে নিমের ৭টি ফেস প্যাক

নিম, লেবু, এবং গোলাপ জলের ফেইস প্যাক

ক) উপাদান: নিম, লেবু, এবং গোলাপ জল।

খ) তৈরির নিয়ম: সামান্য পরিমাণে নিম পাতার পাউডার নিন এবং তাতে গোলাপ জল এবং লেবুর রস মিশিয়ে একটি পেস্ট বানিয়ে ফেলুন।

গ) ব্যবহার: ব্যবহার করার জন্য, এই পেস্টটি মুখে লাগিয়ে নিন এবং ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ঘ)উপকারিতা: এই প্যাক ব্রণের সমস্যার জন্য বেশ উপকারী। 

নিম পাতার রসের ফেস প্যাক

ক) উপাদান: নিম পাতা আর পানি।

খ) তৈরির নিয়ম: কিছু পরিমাণে  নিমপাতা সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে একটি পেস্ট বানিয়ে নিন। 

গ) ব্যবহার: ব্যবহারের সময় এই পেস্টটি মুখে লাগিয়ে ৫-১০ অপেক্ষা করুন। ১০ মিনিট পরে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ঘ)উপকারিতা: এই ফেস প্যাকটি চেহারার তেল ও জমে থাকা ময়লা  পরিষ্কার করে।

নিম,বেসন, আর টকদই এর ফেস প্যাক

ক) উপাদান: নিম পাউডার, বেসন আর টকদই। 

খ) তৈরির নিয়ম: ১ চামচ টকদই-এর সাথে, সামান্য পরিমাণে নিম পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

ত্বকের যত্নে টক দই

গ) ব্যবহার: ব্যবহারের সময় এই প্যাক মুখে ও ঘাড়ে লাগিয়ে নিন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। একবার শুকিয়ে গেলে আপনার মুখ ও ঘাড় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ঘ) উপকারিতা: শুষ্ক ত্বকের জন্য এই প্যাকটি অনেক বেশি কার্যকরী

নিম এবং দুধের ফেস প্যাক: 

ক) উপাদান: নিম পাউডার, গুঁড়ো দুধ এবং লেবুর রস।

খ) তৈরির নিয়ম: সামান্য পরিমাণে নিম পাউডার এর সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে তাতে কয়েক ফোটা লেবুর রস মিলিয়ে একটি পেস্ট বানিয়ে ফেলুন। 

গ) ব্যবহার: ব্যবহার করার সময় এই পেস্টটি মুখে বা ঘাড়ে লাগিয়ে নিন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। একবার শুকিয়ে গেলে আপনার মুখ ও ঘাড় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

ঘ) উপকারিতা: এই ফেস প্যাক ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে।

নিম ও হলুদের ফেসপ্যাক;

ক) উপাদান: নিমপাতা, হলুদের গুঁড়ো আর অ্যালোভেরা জেল।

খ) তৈরির নিয়ম: ২ চা চামচ নিম পাতার পেস্ট, ৩-৪  চিমটি হলুদ গুঁড়ো ও ১ চা চামচ অ্যালোভেরা জেল এক সাথে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে ফেলুন।

গ) ব্যবহার: ব্যবহার করার সময় এই পেস্টটি আপনার মুখে লাগান এবং ১০ মিনিটের জন্য বা এটি পুরোপুরি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে এটি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

ঘ) উপকারিতা:এতে ত্বক নরম হওয়ার পাশাপাশি চকচকে হবে।

নিম এবং তুলসির ফেসপ্যাক;

ক) উপাদান: নিম পাতা, তুলসী পাতা আর সামান্য পরিমাণে চন্দন। 

খ) তৈরির নিয়ম: একমুঠো শুকনো নিম ও তুলসী পাতার পাউডার বানিয়ে তাতে ১ চা চামচ চন্দনের গুঁড়া আর পরিমাপ অনুযায়ী পানি মিশিয়ে একটি পেস্ট বানিয়ে ফেলুন। 

রুপচর্চায় নিম

গ) ব্যবহার: ব্যবহার করার সময়,এই প্যাকটি আপনার মুখে লাগিয়ে ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন। ১৫ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক কালো দাগ, ফাইন লাইনস এবং ব্রণ কমাতে সাহায্য করে।

নিম ও পেঁপের ফেসপ্যাক;

ক) উপাদান: নিমপাতার পাউডার আর পেঁপে পাল্প।

খ) তৈরির নিয়ম: সমপরিমাণে নিম পাতার পাউডার এবং পেপে পাল্প এক সাথে মিশিয়ে একটি উপাদান বানিয়ে ফেলুন। 

গ) ব্যবহার: ব্যবহারের সময়, এই পেস্টটি আপনার মুখে লাগিয়ে নিন এবং প্যাকটি শুকানোর পর্যন্ত অপেক্ষা করুন। একবার শুকিয়ে গেলে, ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ঘ) উপকারিতা: ইনস্ট্যান্ট উজ্জ্বলতার জন্য এটি বেশ উপকারী। 

চুলের যত্নে নিম এর উপকারিতা

  • নিমপাতা মাথার চুলকানি কমায়  চুল শক্ত করে, চুলের শুষ্কতা কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
  • নিমের তেলে প্রচুর ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড থাকে যা চুলের গ্রোথের জন্য ভালো। 
  • নিম পাতা মাথার খুস্কি দূর করতে সাহায্য করে।

যাদের হেয়ার ফল আছে, তাদের জন্য নিম পাতা অরগানিক হেয়ার কেয়ার হিসেবে বেশ উপকারী। 

চুলের যত্নে নিম এর ৪টি হেয়ার প্যাক

নিম পাতা এবং অলিভ অয়েল

ক) উপাদান: নিম পাতা এবং অলিভ অয়েল।

খ) তৈরির নিয়ম: ১০-১২টা নিম পাতা নিয়ে সেগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। তারপর নিমপাতা গুঁড়ো করে পাউডার বানিয়ে এর মধ্যে পরিমাণ অনুযায়ী অলিভ অয়েল মিশিয়ে নিন। সব কিছু মিশিয়ে নিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন।

রুপচর্চায় নিম

গ) ব্যবহার: ব্যবহার করার জন্য এই পেস্টটি ভালো করে আপনার চুলে এবং স্ক্যাল্পে লাগিয়ে নিন এবং কিছুক্ষণ অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পু করার পরে অবশ্যই কন্ডিশনার লাগিয়ে নিতে ভুলবেন না।

ঘ) উপকারিতা: এই পেস্টটি চুলের গোড়া শক্ত করে। 

★নিম পাতা এবং হেনা

ক) উপাদান: নিমপাতা, হেনা বা মেহেন্দি আর নারিকেল তেল।

খ) তৈরির নিয়ম: ২৫-৩০টি নিম পাতা নিয়ে একটি ব্লেন্ডারে ২ টেবিল চামচ হেনা পাউডার মিশিয়ে নিন, তাতে ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে  পরিমাণ অনুযায়ী পানি মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করতে হবে।

রুপচর্চায় নিম

গ) ব্যবহার: ব্যবহারের জন্য এই পেস্টটি আপনার চুলে লাগিয়ে নিয়ে  ৩০ মিনিট রেখে দিন, তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।

ঘ) উপকারিতা: এটি আপনার চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করবে।

নিম পাতা এবং কারি পাতা;

ক) উপাদান: নিম পাতা এবং কারি পাতা আর নারকেল তেল।

খ) তৈরির নিয়ম: ২৫-৩৫টি নিম পাতা নিয়ে এর সঙ্গে ৩০টি কারি পাতা মিশিয়ে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে তাতে ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন এবং তাতে সামান্য পরিমাণে পানি মিশিয়ে একটি পেস্ট বানিয়ে ফেলুন।

গ) ব্যবহার: ব্যবহার করার জন্য আপনার স্ক্যাল্পে এবং চুলে এই পেস্টটি ভালো করে লাগিয়ে নিন। তারপর ৩০ মিনিট অপেক্ষা করে,শ্যাম্পু করে নিন।

ঘ) উপকারিতা: চুল নরম রাখতে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে।

★নিমপাতা এবং অ্যালোভেরা জেল

ক) উপাদান: নিম পাতা, অ্যালোভেরা জেল এবং পানি।

খ) তৈরির নিয়ম: ১৫-২০টি নিম পাতা নিয়ে তাতে ২-৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে একটি ব্লেন্ডারে দিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে নিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবং সেই পেস্টটিতে ১/২ কাপ পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।

গ) ব্যবহার: ব্যবহার করার সময় এই পেস্টটি চুলে লাগিয়ে মালিশ করে নিন এবং অভাবেই রেখে দিন।৪৫ মিনিট অপেক্ষা করে তারপর শ্যাম্পু করে নিন।

ঘ) উপকারিতা: এই পেস্টটি স্ক্যাল্পের সমস্যা সমাধান করতে, চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। 

রুপচর্চায় নিম খুব কার্যকারী একটি বস্তু তবে আপনি বাসায় বসে এই পেস্ট বা ফেস প্যাক বানাতে না চান, কিংবা আপনার কষ্টকর মনে হয়, সেক্ষেত্রে বাজারে কিছু প্রচলিত প্রডাক্ট আছে। যেমন;

  • ফ্যাবিন্দিয়া নিম তুলসী ফেসপ্যাক।
  • খাদি প্রাকৃতিক নিম-তুলসি সাবান।
  • কাম আয়ুর্বেদ জৈব নিম তেল।
  • হিমালয় হার্বালস পিউরিফাইং নিম ফোমিং ফেস ওয়াশ।

নিম এর তেল ত্বকের ও চুলের যত্নে কী কাজে লাগে?

এই নিম তেল হলো নিম গাছের বীজ থেকে তৈরি হওয়া এক জাতীয় তেল। এটি ত্বকে এবং চুলের যত্নে ব্যবহার হয়। রুপচর্চায় নিম একটি অত্যন্ত উপকারী সমাধান। এতে আছে আ্যন্টিব্যাকটেরিয়াল এবং এন্টিফাঙ্গাল গুন যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।নিম তেল চুল ঝড়ে যাওয়া এবং স্ক্যাল্পের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। তাছাড়াও এটি ইনফেকশন নিয়ন্ত্রণ করতে এবং খুষ্কি সমস্যার সমাধান করতে পারে। যারা অরগানিক স্কিন কেয়ার কিংবা অরগানিক হেয়ার কেয়ার সমাধান খুঁজছেন, তাদের জন্য নিম একটি আস্থার কারণ হতে পারে।

নিম ব্যবহারের সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন

  • কোন রকম আ্যারজিক রিঅ্যাকশন দেখা দিলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। 
  • ভালো এবং টাটকা পাতা ব্যবহার করুন।
  • পেস্ট ব্যবহারের সময় চোখ বন্ধ রাখুন।
  • ভালো ভাবে ধুয়ে পাতা বা ছাল ব্যবহার করুন।
  • অতিরিক্ত মাত্রায় নিম পাতা বা নিম এর তেল ব্যবহার বর্জন করুন।

উপসংহার

রুপচর্চায় নিম একটি অত্যন্ত উপকারী এবং কার্যকারী প্রাকৃতিক উপাদান, যা দিয়ে চুল ও ত্বকের নানা সমস্যার সমাধান হয়। অরগ্যানিক হেলথকেয়ার আইটেমের চাহিদা বাড়ায়, বর্তমানে নিম এর চাহিদাও বেড়ে ২০২৩ সালে এসে ২.৬৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায় চিকিৎসা নিতে হলে, নিম একটি আস্থার কারণ হতে পারে। তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করেই নিমের ব্যবহার করা উচিত।

FAQ

ক) নিমের তেল কি চুলের জন্য ভালো ?

রুপচর্চায় নিম এবং নিম এর  তৈরি উপাদান গুলি, বহুকাল আগে থেকে চুলের যত্নের কাজে ব্যবহৃত হয়ে আসছে। নিম একটি অত্যন্ত উপকারী উপাদান, যা ত্বক এবং চুলের যত্নের জন্য বেশ উপকারী। এতে রয়েছে আ্যন্টিব্যাকটেরিয়াল এবং এন্টিফাঙ্গাল গুনাবলি যা ত্বক এবং চুলের নানা সমস্যার সমাধান দিতে সক্ষম। 

খ) নিম ব্যবহার করে কি ফরসা হওয়া যায়?

রুপচর্চায় নিম ও নিম গাছের তৈরী উপাদান প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। নিম বা নিমের তৈরি ফেস প্যাক, মুখে জমে থাকা তেল ও ব্যাক্টেরিয়ার সংক্রমণ কমায়, ফলে ত্বক হয় কোমল ও উজ্জ্বল। তাই হ্যাঁ নিম ব্যবহারে ফরসা হওয়া যায়।

গ) নিম ব্যবহার করে কি ব্রনের সমস্যা দূর করা যায়? 

ত্বকে জমে থাকা ময়লা এবং তেলের কারণে ব্রণের সমস্যা হয়। নিম পাতা ব্যবহার করে মুখে জমে থাকা ময়লা বা তেলের স্তর থেকে মুক্তি পাওয়া যায়। ফলে ত্বক হয়ে উঠে উজ্জ্বল এবং যার কারণে ব্রণের প্রভাব কমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment

Name

Home Shop Cart Account
Shopping Cart (0)

No products in the cart. No products in the cart.