টমেটো দিয়ে প্রাকৃতিক রুপচর্চা যেমন সময় সাশ্রয়ী তেমনি কার্যকরী। ঘরে বসেই নানাবিধ উপায়ে টমেটোর বিভিন্ন মিশ্রণ তৈরী করে ত্বক ও চুলের পরিচর্যা করা যায়।
আমাদের দেশে বহুল প্রচলিত লাল রঙের এই সবজিটির উৎপত্তি মেক্সিকোতে। শীতকালীন সবজি হলেও সারা বছরই আমাদের ঘরের ফ্রীজগুলোতে জায়গা করে নেয় টমেটো। রান্নাকে আরো সুস্বাদু করার পাশাপাশি এর রয়েছে আরো অসংখ্য গুণাবলি। কোলন ক্যান্সার ও স্তন ক্যান্সারের মতো মরণঘাতি রোগ প্রতিরোধ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও সর্দি-কাশি নিরাময়ে রয়েছে টমেটোর বিশেষ ভূমিকা। তবে খাওয়া ও রোগ প্রতিরোধের পাশাপাশি ত্বক ও চুলের পরিচর্যায় এটি অসাধারণ কাজ করে।
নিজের ত্বক ভালো রাখতে চান না এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া কঠিন। তাই ঘরে বসেই কিভাবে টমেটো দিয়ে প্রাকৃতিক রুপচর্চা করবেন তা জানতে আপনাকে পড়তে হবে নিচের লেখাটি।
এ আর্টিকেল পড়ে আপনারা জানতে পারেবেন –
- টমেটো মুখে দিলে কী হয়?
- পাকা টমেটো মুখে মাখার নিয়ম
- টমেটো দিয়ে ফর্সা হওয়ার উপায়
- ত্বকের উজ্জ্বলতা বাড়াতে টমেটোর ব্যবহার
- ব্রনের সমস্যা সমাধানে টমেটো
- রোদে পোড়া কালো দাগ দূর করতে টমেটো
- রুপচর্চায় টমেটোর ১১টি ব্যবহার
- চুলের যত্নে টমেটোর ব্যাবহার
- ছেলেদের ত্বকের যত্নে টমেটো
- রুপচর্চাতে টমেটো ব্যবহার এর সময় সতর্কতা
টমেটো মুখে দিলে কী হয়?
নিয়মিত টমেটো মাখলে ত্বক উজ্জ্বল হয়। টমেটোতে রয়েছে অ্যাস্ট্রিনজেন্ট এজেন্ট, যা রোমকূপ পরিষ্কার করতে সাহায্য করে। এর পাশাপাশি রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগ যেমন – বিটা ক্যারোটিন, ভিটামিন ই, সি ও লাইকোপেন, যা ত্বকের জ্বালাপোড়া ভাব দূর করতে সাহায্য করে। তাছাড়া টমেটোতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের রোদে পোড়া দাগ দূর করতেও ভীষণ কার্যকরী। টমেটো দিয়ে প্রাকৃতিক রুপচর্চা করার মাধ্যমে ত্বক ফিরে পায় তার পুরনো দীপ্তি ও লাবণ্য।
পাকা টমেটো মুখে মাখার নিয়ম
১। প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করুন : প্রথমেই প্রস্তুত করে নিন একটি পাকা টমেটো, একটি পরিষ্কার বাটি ও একটি কাঁটা-চামচ বা ব্লেন্ডার। প্যাক তৈরী করতে চাইলে মধু, দই অথবা অন্য কোনো প্রাকৃতিক উপাদানও সংগ্রহ করতে পারেন।
২। টমেটো ধুয়ে স্লাইস করুন : ময়লা ও জীবাণু দূর করতে ভালো করে টমেটোটি ধুয়ে নিন। তারপর সহজে মিশ্রনের সুবিধার্থে কেটে ছোট ছোট টুকরো করে নিন।
৩। ব্লেন্ড বা ম্যাশ করুন : এরপর টমেটোটি কাঁটা-চামচ দিয়ে ম্যাশ করতে পারেন, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন।
৪। মুখ পরিষ্কার করুন : টমেটো মাখার আগে মুখমন্ডল ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। এ ক্ষেত্রে ফেসওয়াশ বা মৃদু ক্লিনজারের সাহায্যও নিতে পারেন।
৫। প্রয়োগ করুন : এবার আঙ্গুল অথবা ব্রাশ দিয়ে পূর্বে প্রস্তুতকৃত টমেটোর পেস্টটি আলতো করে পুরো মুখমন্ডলে লাগিয়ে নিন। খেয়াল রাখুন যেন পেস্টটি কোনোভাবেই চোখের ভেতরে প্রবেশ না করে।
৬। শুকাতে দিন : লাগানো হয়ে গেলে প্যাকটি মুখে বসে যাওয়ার জন্য ১৫-২০ মিনিট অপেক্ষা করুন।
৭। ধুয়ে ফেলুন : প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। এভাবেই ঘরে বসে করতে পারেন টমেটো দিয়ে প্রাকৃতিক রুপচর্চা।
টমেটো দিয়ে ফর্সা হওয়ার উপায়
একটি টমেটো, এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পাঁচ-ছয়টি জাফরানের কেশর দিয়ে পেস্ট তৈরি করে নিয়ে প্রতিদিন একবার ত্বকে, গলায় ও ঘাড়ে দশ মিনিট আলতো ভাবে ম্যাসাজ করুন। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিন। অবশ্যই ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। এতে করে ত্বক উজ্জ্বল ও ফর্সা হবে এবং ত্বকে থাকা ছোপ ছোপ কালো দাগ দূর হয়ে যাবে। এভাবেই কোনো রকম কৃত্রিম উপাদান ব্যবহার না করে একেবারে প্রাকৃতিক রুপ চর্চার মাধ্যমে ত্বকের রং কয়েক শেড পর্যন্ত ফর্সা করা সম্ভব।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে টমেটোর ব্যবহার
একটি টমেটো পেস্ট, এক টেবিল চামচ বেসন ও তিন-চার ফোঁটা মধু ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিয়ে ১৫-২০ মিনিট ত্বকে রেখে শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে অন্তত চার দিন ব্যবহার করলেই ফলাফল দেখতে পাবেন।
ব্রনের সমস্যা সমাধানে টমেটো
এক চা চামচ ওটমিল, একটি টমেটোর জুস, কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর কটনবলে গোলাপজল ডুবিয়ে নিয়ে ত্বকে টোনারের মতো তিন দিন ব্যবহার করুন। এর ফলে ত্বকে ব্রণ ও ব্রণের দাগসহ অন্য যে কোনো দাগ ধীরে ধীরে দূর হয়ে যাবে।
রোদে পোড়া কালো দাগ দূর করতে টমেটো
একটা বড় টমেটোর রস, এক চা চামচ শঙ্খের গুঁড়া, এক চা চামচ গোলাপজল নিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে তিন দিন ব্যবহার করলে রোদে পোড়া দাগ দূর হবে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে।
রুপচর্চায় টমেটোর ১১টি ব্যবহার
টমেটো ও দই ফেস প্যাক
উপাদান : একটি তাজা টমেটো, ফ্রেস দই

তৈরির নিয়ম : একটি তাজা টমেটোকে অর্ধেক করে ভাল করে ব্লেন্ড করে নিন। এবার পেস্টটি একটি পাত্রের মধ্যে নিন। তাতে ফ্রেস দই মিশিয়ে একটি প্যাক বানান।
ব্যবহার : পুরো মুখে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। গলা ও ঘাড়েও এই প্যাক লাগাতে পারেন। ১৫-২০ মিনিট ত্বকের উপর রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন করলে ত্বকের পুরনো তারুণ্য ও উজ্জ্বলতা ফিরে পাবেন।
টমেটো ও মধু ফেস প্যাক
উপাদান : একটি টমেটো, ১ চা চামচ মধু
তৈরির নিয়ম : একটি টমেটোর অর্ধেক কেটে, সেই কাটা টমেটোটি গ্রেট করে নিন। এবার গ্রেট করা টমেটো থেকে রস বের করে জুস তৈরি করুন। একটি পাত্রের মধ্যে সংগ্রহ করে তাতে ১ চা চামচ মধু মিশিয়ে ফেস প্যাক বানান।
ব্যবহার :মুখ, গলা ও ঘাড়ে এই প্যাক লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। পরিস্কার জল দিয়ে মুখ ও গলা ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক ব্যবহার করলে উপকার মিলবে।
টমেটো ও লেবুর ফেস প্যাক
উপাদান : টমেটো, লেবুর রস, মধু
তৈরির নিয়ম : টমেটো পিষে তাতে এক চা চামচ লেবুর রস এবং সমান পরিমাণ মধু মিশিয়ে নিন।
ব্যবহার : এই পেস্টটি মুখে লাগান এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দারুন উপকার পাবেন।
টমেটো ও চিনির ফেস প্যাক
উপাদান : টমেটো, এক চামচ চিনি

তৈরির নিয়ম : এটি তৈরি করতে টমেটো ম্যাশ করে রস বের করুন। এবার এই রসে এক চামচ চিনি মেশান।
ব্যবহার :তারপরে এই মিশ্রণটি মুখে লাগিয়ে ধীরে ধীরে ঘষুন। এরপর এটি মুখে রেখে দিন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকের আর্দ্রতা সংরক্ষণ করে।
টমেটো ও জোজোবা তেলের ফেস প্যাক
উপাদান : টমেটো, চা চামচ জোজোবা তেল, ৩-৫ ফোঁটা টি-ট্রি অয়েল

তৈরির নিয়ম : হাফ টমেটোর পাল্পের সঙ্গে এক চা চামচ জোজোবা তেল এবং ৩-৫ ফোঁটা টি-ট্রি অয়েল ভাল করে মিশিয়ে নিন।
ব্যবহার : এরপর মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এভাবে ত্বকের পরিচর্যা করলে স্কিন আর্দ্র থাকবে, ব্রণ এবং স্কিন ইনফেকশনের মতো ত্বকের সমস্যাও দূর হবে।
টমেটো দিয়ে তৈরি আরো নানা রকমের ফেস প্যাক সম্পর্কে জানতে ভিজিট করুন –
টমেটো জেল ফেসিয়াল
উপাদান : টমেটো, এক চা চামচ এলোভেরা জেল, নারকেল তেল
তৈরির নিয়ম : টমেটোর রসের মধ্যে এক চা চামচ এলোভেরা জেল ও কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিন।
ব্যবহার :মুখে মেখে নিন। ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
ভালো ফল পেতে সপ্তাহে ২ দিন এইভাবে ফেসিয়াল করুন। এক মাসেই তফাৎটা বুঝতে পারবেন।
টমেটো এন্ড অলিভ অয়েল ফেসিয়াল
উপাদান : টমেটো, এক চা চামচ ভার্জিন অলিভ অয়েল

তৈরির নিয়ম : একটি তাজা টমেটো অর্ধেক করে কেটে নিন।
হাফ টমেটোর রস বের করে একটি পাত্রে রাখুন ও তার সাথে এক চা চামচ ভার্জিন অলিভ অয়েল মিশিয়ে নিন।
ব্যবহার :মিশ্রনটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন।
শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। উজ্জ্বল ও মসৃণ ত্বক পেতে সপ্তাহে অন্তত দুইবার এই ফেসিয়ালটি করুন।
টমেটো স্ক্রাব
উপাদান : টমেটো, দুই চামচ চালের গুঁড়া, এক টেবিল চামচ কাঁচা দুধ
তৈরির নিয়ম : টমেটো স্ক্রাব তৈরী করার জন্য প্রথমে একটি পাত্রে দুই চামচ চালের গুঁড়া নিন। এর সাথে এক টেবিল চামচ টমেটো পেস্ট ও এক টেবিল চামচ কাঁচা দুধ ভালো করে মিশিয়ে নিন।
ব্যাস এভাবেই তৈরী হয়ে গেলো টমেটো স্ক্রাব।
ব্যবহার : এরপর স্ক্রাবটি আঙ্গুলে নিয়ে সার্কুলেশন করে মুখে ম্যাসাজ করতে থাকুন। এভাবে ৫ মিনিট ম্যাসাজ করুন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন ও শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
ব্রণ দূর করতে ও ত্বক উজ্জ্বল করতে এই স্ক্রাবটি ভীষণ উপকারী।
টমেটো ক্লিনজার
উপাদান : টমেটোর রস, এক চা চামচ নিম পাতার গুঁড়া
তৈরির নিয়ম : টমেটো ক্লিনজার তৈরি করতে টমেটোর রসের সাথে এক চা চামচ নিম পাতার গুঁড়া মিশিয়ে নিন।
ব্যবহার : এবার তা দিয়ে মুখে আলতো ভাবে ম্যাসাজ করে ধুয়ে নিন। ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে নিয়মিত এই ক্লিনজারটি ব্যবহার করতে পারেন।
এছাড়া বাজারের কিছু জনপ্রিয় টমেটো ক্লিনজিং প্রোডাক্টের নাম নীচে দেওয়া হল –
- Cosmetofood Skinergy Tomato & Charcoal De-Tan Face Cleanser
- Glamroot Tomato Skin Brightening Facial Cleansing Gel with Tomato extract & Aloe Vera
- Lashika Tomatino Foaming with Tomato, Curcumin, Potato & Vit C & B6 Face Wash
টমেটো এক্সফোলিয়েটর
উপাদান : টমেটো, এক চা চামচ চিনি
তৈরির নিয়ম : প্রথমে একটি হাফ টমেটো নিয়ে তার ওপরে এক চা চামচ চিনি ছড়িয়ে দিন।
ব্যবহার : তারপর টমেটোটি সারা মুখে ৫ মিনিট ঘষে ধুয়ে ফেলুন।
এভাবেই টমেটো দিয়ে প্রাকৃতিক রুপচর্চা করার মাধ্যমে ত্বকের মৃত কোষগুলো দূর করা সম্ভব।
এছাড়া বাজারের কিছু জনপ্রিয় টমেটো এক্সফোলিয়েটর প্রোডাক্টের নাম নীচে দেওয়া হল –
- Joy Skin Fruits Blemish Clarifying Tomato Face Wash
- Botnica Tomatina Tomato Foaming By TATILY LONDON
- VLCC Mandarin And Tomato Face Wash
টমেটো ময়েশ্চারাইজার
উপাদান : টমেটো, অলিভ অয়েল বা নারকেল তেল, ১ টেবিল চামচ এ্যালোভেরা জেল, ১ চা চামচ নারকেল তেল, ১ চা চামচ গ্লিসারিন

তৈরির নিয়ম : টমেটোর রস বের করে নিয়ে একটি পাত্রে রাখুন। তারপর অল্প আঁচে অলিভ অয়েল বা নারকেল তেল দিয়ে রসটি গরম করুন।
রসটি একটু টেনে আসলে নামিয়ে ফেলুন। এরপর ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে ছেঁকে নিন।
আরেকটি পাত্রে ১ টেবিল চামচ এ্যালোভেরা জেল, ১ চা চামচ নারকেল তেল ও ১ চা চামচ গ্লিসারিন নিয়ে নিন।
তারপর সেই পাত্রে ৩ চা চামচ ছেঁকে নেওয়া টমেটোর রস মিশিয়ে ভালোভাবে পেস্ট তৈরী করুন। এরপর একটি পরিষ্কার ও শুকনো কৌটায় নিয়ে সংরক্ষণ করুন।
ব্যবহার : ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এই ক্রিমটি দিনে অন্তত দুইবার পরিষ্কার মুখে ব্যবহার করুন।
এছাড়া বাজারের কিছু জনপ্রিয় টমেটো ময়েশ্চারাইজারের নাম নীচে দেওয়া হল –
- Nat Habit Fresh Whipped Tomato Rosehip Face Malai Cream
- Nat Habit Fresh Whipped Tomato Patchouli Face Malai Cream
- LA Organo Tomato Hydrating Soothing Gel
চুলের যত্নে টমেটোর ব্যাবহার
খুশকি দূর করতে:
৩টি পাকা টমেটো চটকে নিন। ২ টেবিল চামচ লেবুর রস মেশান। প্রয়োজনে ব্লেন্ড করে নিতে পারেন।
তারপর পেস্টটি আঙুলের সাহায্যে চুলের গোড়ায় লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
শ্যাম্পু করার প্রয়োজন নেই। দ্রুত ফলাফল পেতে সপ্তাহে দুইবার ব্যবহার করুন ।
ঘন চুলের জন্য:
একটি পাকা টমেটো চটকে ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মেশান। মিশ্রণটি সামান্য গরম করে চুলের গোড়ায় লাগান। কয়েক মিনিট ম্যাসাজ করে অপেক্ষা করুন ১ থেকে ২ ঘণ্টা।
এরপর ঠাণ্ডা পানি ও ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। ঘন ও উজ্জ্বল চুল পেতে সপ্তাহে দুইবার ব্যবহার করুন।
কন্ডিশনার হিসেবে:
২টি পাকা টমেটোর রসের সাথে ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ব্যবহারের আগে কিছুক্ষণ রেখে দিন।
চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। আধা ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন।
ছেলেদের ত্বকের যত্নে টমেটো
ছেলেরা ত্বকের পরিচর্যায় টমেটোর রসের সাথে শসার রস ব্যবহার করে খুব সহজেই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন একটি ফেস প্যাক, যা ফ্রিজে ৪ দিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব।
টমেটো দিয়ে প্রাকৃতিক রুপচর্চা করে ছেলে ও মেয়ে উভয়ই লাভবান হবেন।
রুপচর্চাতে টমেটো ব্যবহার এর সময় সতর্কতা
- মুখে ফেস প্যাক লাগিয়ে চুলার সামনে বা রোদে যাবেন না।
- চোখে ও মুখের ভেতর যেন প্যাক ঢুকে না যায় সে ব্যপারে সতর্ক থাকবেন।
- চোখে প্যাক চলে গেলে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ভালো ভাবে চোখ-মুখ ধুয়ে নিবেন।
- কোনো প্যাক লাগানোর ফলে এলার্জি হলে বা কোনো রিয়েকশন দেখা দিলে সাথে সাথে তা ব্যবহার করা বন্ধ করবেন ও বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন।
যুগ যুগ ধরে সারা বিশ্বে খাওয়ার পাশাপাশি অরগানিক রুপ চর্চা বা অরগানিক স্কিন কেয়ার করতে ব্যপকভাবে ব্যবহৃত হয়ে আসছে টমেটো।
ঘরে বসে খুব সহজেই হাতের কাছের সরঞ্জামের সাহায্যে টমেটো দিয়ে প্রাকৃতিক রুপচর্চা করা সম্ভব।
এই ধরণের ঘরোয়া রুপ চর্চা বা হোম মেড স্কিন কেয়ার আমাদের খরচ ও সময় – দুটোই অনেকাংশে বাঁচিয়ে দেয়।
তাই ন্যাচারাল স্কিন কেয়ার –এর ক্ষেত্রে টমেটোর জুড়ি নেই।
FAQ
- টমেটো কি ত্বকের জন্য ভালো?
- টমেটো ত্বকের জন্য ভীষণ উপকারী। সুস্থ-সুন্দর ত্বকের জন্য নিয়মিত টমেটো ব্যবহার করতে পারেন।
- সব ধরনের স্কিনে কি টমেটো ব্যবহার করা যায়?
- টমেটোর মধ্যে যেসব উপাদান রয়েছে, তা সব রকম ত্বকের জন্যই উপকারী। টমেটো যেকোনো ত্বকেই পুষ্টি যোগায় আর ত্বকের ঔজ্জ্বল্য বহুগুণে বাড়িয়ে দেয়।
- সপ্তাহে কয়বার টমেটো ত্বকে ব্যবহার করা উচিত?
- ভালো ফল পেতে সপ্তাহে অন্তত তিন দিন ত্বকে টমেটো ব্যবহার করা উচিত।



