infixnatural.com/

মেডিটেশন এর সুফল

মেডিটেশন এর সুফল

তাই আজকের এই আর্টিকলে আমরা জানবো মেডিটেশন এর সুফল এবং কখন ও কিভাবে এটি শুরু করতে পারেন এই সম্পর্কে। মন কে নিয়ন্ত্রণ করতে পারলে অনেক অসম্ভব কে সম্ভব করা যায়, এই কথা আমরা সবাই জানি কিন্তু মন কে নিয়ন্ত্রণ করবো কিভাবে সেইটা অনেকেই জানি না।

মেডিটেশন এর মাধ্যমে আপনার অবচেতন মনের সাহায্যে যখন সেই বিশাল কম্পিউটারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে আপনার চাহিদা পেশ করবেন, কি চাই আপনার? সাফল্য, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, সমস্যার সমাধান, নাকি সুখ? যেটাই হোক তখন সেগুলো অতি সহজেই আপনি অর্জন করতে পারবেন।

তিন হাজার কোটি নিউরন আছে আমাদের মস্তিষ্কে। অর্থাৎ আমাদের মস্তিষ্কের ক্ষমতা যে-কোন কম্পিউটারের চেয়ে বহুগুণ বেশি। এই মস্তিষ্কের পরিপূর্ণ ব্যবহার করতে হলে বাম ও ডান দুই অংশকেই কাজে লাগাতে হবে। এতদিন আমরা শুধু বাম মস্তিষ্ক ব্যবহার করেছি, এবার উভয় মস্তিষ্ক ব্যবহার করা শিখবো এবং কিভাবে সাফল্য অর্জন করতে হয় সেই সম্পর্কে জানবো।

মেডিটেশন কি?

এই মেডিটেশন হলো একটি মানসিক অনুশীলন যা আপনাকে ও আপনার মনকে শান্ত করতে সাহায্য করে।

মেডিটেশন বিভিন্নভাবে করা যেতে পারে, তবে সাধারণত এটি শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে বা একটি নির্দিষ্ট চিন্তা বা ছবিতে মনোনিবেশ করা হয়।

ধ্যানকে প্রায়শই একটি ধর্মীয় বা আধ্যাত্মিক অনুশীলন হিসাবে দেখা হয়, তবে এটি ধর্ম নিরপেক্ষভাবে ও অনুশীলন করা যেতে পারে। যদিও মেডিটেশন হলো ধৈর্যের এবং সময় সাপেক্ষ একটি অনুশীলন তবুও মাত্র ৪ সপ্তাহে আপনি এটি সম্পূর্ণ শিখতে পারবেন। মেডিটেশন এর সুফল এবং কখন ও কিভাবে এটি শুরু করতে পারেন তা এই আর্টিকেলটির মধ্যে আলোচনা করা হয়েছে।

মেডিটেশন এর সুফল

ধ্যান হলো মানসিক শান্তি এবং স্ব-সচেতনতার একটি অনুশীলন যা আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য অনেকগুলি সুবিধা প্রদান করতে পারে। কিছু উল্লেখযোগ্য সুবিধাগুলি নিচে বর্ণনা করা হলো।

ধ্যান আপনাকে শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে এবং বর্তমানের মুহূর্তে থাকতে সাহায্য করবে, যা চাপ এবং উদ্বেগকে কমাতে পারে। ধ্যান আপনাকে শান্ত এবং স্থিতিশীল করতে সাহায্য করবে, যা আপনার ঘুমের উন্নতি করতে পারে।

আপনাকে এবং আপনার মনকে শান্ত করতে এবং এক জায়গায় রাখতে সাহায্য করবে, যা ফোকাস এবং ঘনত্ব বৃদ্ধি করতে পারে। আপনার শরীরের বেদনা উপশম করবে এবং ব্যথা সহনশীলতা বাড়াতে সাহায্য করবে। আপনার মানসিক দক্ষতা এবং সুস্থতা বাড়াতে সাহায্য করবে, যার ফলে আপনি আরও সুখী, ভারসাম্যপূর্ণ এবং প্রশান্ত বোধ করবেন।

আপনার জন্য সেরা মেডিটেশন?

আপনার জন্য সেরা মেডিটেশন কোনটি এটি আপনাকেই নির্ধারণ করতে হবে। হাজার হাজার বছর পূর্ব থেকে মেডিটেশনের অনুশীলন হয়ে আসছে, অনেক ধরনের মেডিটেশন বর্তমানে প্রচলিত রয়েছে। তবে এর মধ্য থেকে আপনার পছন্দ ও সুবিধা অনুযায়ী মেডিটেশন বাছাই করতে হবে।

মেডিটেশনের মাধ্যমে আমাদের মন ও শরীর একটি বিষয়বস্তুতে ফোকাস করে। মেডিটেশনের ক্ষেত্রে আপনার কাছে অনেক বিকল্প পদ্ধতি থাকবে। তবে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী সেরা মেডিটেশনটি বাছাই করতে হবে।

তবে আপনারা চাইলে একজন অভিজ্ঞ মেডিটেশন শিক্ষকের থেকে গাইড নিয়ে এটি শুরু করতে পারেন। আপনাদের সুবিধার্থে একেবারে নতুনদের জন্য নিচে একটি মেডিটেশনের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

কিভাবে মেডিটেশন শুরু করতে হয়?

মেডিটেশন শুরু করার জন্য প্রথমে আপনাকে কিছু নিয়মকানুন সম্পর্কে জানতে হবে। আপনি যেই ধরনের মেডিটেশন শুরু করেন না কেন, এই নিয়মকানুন গুলো সব ধরনের মেডিটেশন এর জন্য প্রযোজ্য হবে।

  • প্রথমে একটি শান্ত ও নিরিবিলি জায়গায় অবস্থান করুন।
  • এরপরে চোখ বন্ধ করে আলতোভাবে নিচের দিকে তাকান।
  • আস্তে আস্তে নিঃশ্বাস প্রশ্বাস নিতে থাকুন।
  • বহিরাগত সকল চিন্তা থেকে নিজের মনকে আলাদা রাখুন।
  • শরীরের ভেতর থেকে শ্বাস টেনে বের করুন এবং একটি পূর্ণ মৃদু শ্বাস ছাড়ুন।
  • আপনি মুহূর্তের মধ্যে নিজেকে শান্ত করুন।
  • এরপরে ধীরে ধীরে শ্বাস ভিতরে নিন এবং ধীরে ধীরে শ্বাস বের করুন।
  • একটু শব্দ করে শ্বাস-প্রশ্বাস চলাচল করবে। যেমন: “ওওওওওওওওওওওমমম”

প্রথম সপ্তাহের অনুশীলন

ঘুম থেকে উঠে বালিশ ঠিকঠাক করে নিয়ে চিত হয়ে শোবেন। দু’চোখ বন্ধ করে চোখের মণি দুটো সামান্য একটু ওপর দিকে তুলবেন। ১০০ থেকে ১ পর্যন্ত উল্টোভাবে গুনবেন ধীরে ছন্দোবদ্ধ ভাবে, শ্বাস- প্রশ্বাসের সঙ্গে তাল মিলিয়ে ১ পর্যন্ত গোনার পর মনে মনে ৩ বার নিজেকে বলবেন, যখনই আমি এইভাবে বিশ্রাম করব, তখনই আরও গভীরে চলে যাব, আরও দ্রুত।

১-৫ পর্যন্ত ধীরে ধীরে গুনে অনুশীলন শেষ করবেন। ৩ পর্যন্ত গুনে একটু থামুন, মনে মনে বলুন, ৫ পর্যন্ত গোনার পর যখন আমি চোখ মেলব, তখন পূর্ণ সজাগ হয়ে উঠব এবং চমৎকার বোধ করব।

এভাবে প্রথম ৭ দিন একটানা করতে থাকুন, আপনার মাঝে ভালোলাগা সৃষ্টি হবে।

দ্বিতীয় সপ্তাহের অনুশীলন

ঘুম থেকে উঠে চিত হয়ে শুয়ে লম্বা করে একটা দম ছেড়ে চোখ বন্ধ করুন। চোখের মণি সামান্য

একটু ওপর দিকে তুলুন। ঢিল করে দিন শরীরটা, ৫০ থেকে ধীরে গুনে নেমে আসুন ১ পর্যন্ত। ছন্দোবদ্ধ ভাবে গুনবেন শ্বাস-প্রশ্বাসের সঙ্গে তাল মিলিয়ে।

১ পর্যন্ত গোনার পর মনে মনে ৩ বার নিজেকে বলুন যখনই আমি এইভাবে বিশ্রাম করব তখনই আরও গভীরে চলে যাব, আরও দ্রুত। তারপর তিনবার বলুনঃ পজিটিভ মনোভাব গ্রহণ করছি পজিটিভ চিন্তা করব, পজিটিভ কথা বলব, পজিটিভ কাজ করব। পজিটিভ চিন্তা-ভাবনা আমাকে সমস্ত সুফল ও সুবিধা এনে দেবে। অনুশীলন শেষ করে আগের মতই ধীরে ধীরে ১ থেকে ৫ পর্যন্ত গুনে ঘামুন।

এবং মনে মনে বলুনঃ ৫ গোনার পর যখন আমি চোখ মেলব, তখন একই ভাবে পূর্ণ সজাগ হয়ে উঠব এবং আগের মতো চমৎকার ও সুস্থ বোধ করব। তারপর ৪ ও ৫ গুনে চোখ খুলুন মনে মনে আবার বলুন, আমি পূর্ণ সজাগ হয়ে গেছি, চমৎকার লাগছে। এভাবে দ্বিতীয় সপ্তাহের অনুশীলন চালিয়ে যান।

তৃতীয় সপ্তাহের অনুশীলন

তৃতীয় সপ্তাহের অনুশীলন আরো সহজ হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে চিত হয়ে শুয়ে চোখ বন্ধ করুন, মণিদুটো সামান্য ওপরে তুলুন লম্বা করে দম ছেড়ে শরীর ঢিল করে দিন। তারপর ধীরে ধীরে ২৫ থেকে উল্টো গুনে নেমে আসুন ১ পর্যন্ত। ছন্দোবদ্ধভাবে গুনবেন, শ্বাস-প্রশ্বাসের সাথে তাল মিলিয়ে।

১ পর্যন্ত গোনার পর মনে মনে ৩ বার নিজেকে বলুনঃ যখনই আমি এইভাবে বিশ্রাম করব, তখনই আরও গভীরে চলে যাব, আরও দ্রুত। তারপর ৩ বার মনে মনে বলুনঃ পজিটিভ মনোভাব গ্রহণ করছি, পজিটিভ চিন্তা করছি,পজিটিভ কথা বলছি,পজিটিভ কাজ করছি, পজিটিভ চিন্তাভাবনা আমাকে সমস্ত সুফল ও সুবিধা এনে দিচ্ছে।

এক দুই তিন, ৫ পর্যন্ত গুনে যখন আমি চোখ মেলব তখন পূর্ণ সজাগ হয়ে যাব, চমৎকার ও সুস্থ বোধ করব। চার.পাঁচ – চোখ মেলুন। বলুনঃ পূর্ণ সজাগ হয়ে উঠেছি আমি, চমৎকার লাগছে।

চতুর্থ ও শেষ সপ্তাহের অনুশীলন

ঘুম থেকে উঠে আরামদায়ক একটা চেয়ারে বসুন। চোখ বন্ধ করে সামান্য ওপরে তুলুন মণি দুটো, লম্বা করে দম নিন, তারপর দম ছাড়তে ছাড়তে শরীরটা শিথিল করে দিন। মাথা নেমে যাবে নিচে

খুব ধীরে ৫ থেকে ১ পর্যন্ত গণনা করুন। নিচের তিনটি সাজেশন প্রতিটি মনে মনে তিনবার করে বলুনঃ

  • যখনই আমি এইভাবে বিশ্রাম করব, তখনই আরও গভীরে চলে যাব, আরও দ্রুত।
  • পজিটিভ মনোভাব গ্রহণ করছি, পজিটিভ চিন্তা করছি, পজিটিভ কথা বলছি, পজিটিভ কাজ করছি, পজিটিভ চিন্তা-ভাবনা আমাকে সমস্ত সুফল ও সুবিধা এনে দিচ্ছে।
  • দিন দিন সবদিক থেকে আমি ভাল হচ্ছি, বড় হচ্ছি, আরও সুখী হচ্ছি।

নিয়ম মাফিক ১ থেকে ৫ গুনে পূর্ণ সজাগ হয়ে যান, চমৎকার ও সুস্থ বোধ করুন। এভাবে করে আপনি ৪ সপ্তাহ অনুশীলন এর মাধ্যমে পেতে পারেন অমরত্বের মেধাশক্তি ও মানসিক প্রশান্তি।

শেষ কথা

এই ৪ সপ্তাহ অনুশীলন এর মাধ্যমে আপনার এই অভ্যাস গড়ে উঠবে কিন্তু এই অনুশীলন আপনাকে প্রতিদিন চালিয়ে যেতে হবে। ধ্যান সহজ কিন্তু ধৈর্য ধরে চালিয়ে যেতে হবে। যদি আপনি চান আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি করতে, তাহলে ধ্যান হতে পারে তার মোক্ষম অস্ত্র।

মেডিটেশন এর সুফল এবং কখন ও কিভাবে এটি শুরু করতে পারেন এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা ও ধারাবাহিক ভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা এখন থেকে মেডিটেশন সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment

Name

Home Shop Cart Account
Shopping Cart (0)

No products in the cart. No products in the cart.