আজ আমরা রুপচর্চায় ফুল এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানবো । যা প্রাকৃতিক রুপচর্চায় প্রাচীন কাল থেকেই বিভিন্ন ফুল এর ব্যবহার হয়ে আসছে, যা ন্যাচারাল স্কিন কেয়ার এবং ন্যাচারাল হেয়ার কেয়ার এ অসাধারণ ভূমিকা রাখে।
বর্তমান সময়ে সকল মেয়েরাই রুপচর্চা করতে পছন্দ করে এবং সকল মেয়েরাই চায় তাদের ত্বক আরো সুন্দর এবং কোমল হয়ে উঠুক । তবে বর্তমান সময়ে অনেক রকম কসমেটিক্স থাকার কারনে অনেকে প্রাকৃতিক রুপচর্চা বা অরগানিক রুপ চর্চা করতে চাই না।
যার ফলে অনেক রকম এর পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে এইসকল কসমেটিক্স ব্যবহার এর জন্য । আর এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচতে হলে প্রাকৃতিক রুপচর্চা করা উচিত। আর প্রাকৃতিক রুপচর্চায় ফুল এর ব্যবহার অন্যবদ্য ।
কারণ ফুল এর মাধ্যমে অনেক রকম উপকার হয়ে থাকে ত্বকের এবং নানান রকম সুবিধাও হয়ে থাকে । তাই এইখানে থেকে আপনি কি কি ধরনের ফুল এর ব্যবহার করে অরগানিক রুপ চর্চা করতে পারবেন এবং কি কি নিয়মে তা ব্যবহার করবে সেইটা নিয়ে আলোচনা করা হয়েছে ।
এ আর্টিকেলটি পড়ে আপনারা যা জানতে পারবেন
১। রুপচর্চায় কি কি ফুল এর ব্যবহার করা যাবে ?
২।ফুল- সৌন্দর্য ধরে রাখার অব্যর্থ দাওয়াই কি না ?
৩। মসৃণ ত্বক পেতে ফুলের ব্যবহার ।
৪।ত্বকের উজ্জ্বলতা ফেরাতে কোন ফুল এর ব্যবহার করতে হবে ?
৫।ফুলের ৭টি ফেসপ্যাক এবং কিভাবে ব্যবহার করতে হবে ?
৬। রুপচর্চায় ফুল ব্যবহারের উপকারীতা এবং অপকারীতা ।
রুপচর্চায় এই ফুলগুলোর ব্যবহার:
রুপচর্চায় ফুল এর ব্যবহার অনিবার্য । তবে আপনারা অনেকেই জানেন না যে , কোন ফুল এর মাধ্যমে আমাদের ত্বকে কি ধরনের প্রভাব ফেলে থাকে ।
তবে এইখানে আমরা বিশেষ ধরনের কয়েকটি ফুল নিয়ে কথা বলবো যেইগুলো আমাদের ন্যাচারাল স্কিন কেয়ার বা ন্যাচারাল হেয়ার কেয়ার এর জন্য অনেক কাজে দেয় । আর এই ফুলগুলোর ব্যবহারও অনেক বেশি পরিমানে হয়ে থাকে । তাই নিচে সেইসকল ফুলগুলো নিয়ে আলোচনা করা হলো ।
গোলাপ:
আমাদের সবার গোলাপ ফুল ভালো লেগে থাকে । আর এই গোলাপ ফুল সবার পছন্দের সাথে সাথে আমাদের ত্বক এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী । আর বিভিন্ন ধরনের ফেসপ্যাক থেকে শুরু করে কসমেটিক্স এই গোলাপ ফুল ব্যবহার করা হয়ে থাকে ।তবে সবচেয়ে গোলাপ ফুল এর ব্যবহার করা হয় গোলাপ জল হিসেবে ।
এই গোলাপ জল ত্বকের খুব সুন্দরভাবে যত্ন নিয়ে থাকে । তাছাড়া ত্বকের উজ্জ্বলতা, ত্বকের কোমলতা, ত্বকের ময়েশ্চারাইজার বৃদ্ধি করার ক্ষেত্রে অনেক বেশি কাজে দেয় এই গোলাপ ফুল এবং গোলাপ জল । ।
জবা:
জবা ফুল ত্বকের সাথে সাথে আমাদের চুল এর জন্যও খুবই উপকারী একটি ফুল । জবা ফুলে মূলত রয়েছে প্রোটিন, ভিটামিন, অ্যাসিড,অ্যান্টিঅক্সিডেন্ট যার ফলে আমাদের ত্বকের অতিরিক্ত তেলগুলো দূর করতে সক্ষম ।
যার ফলে ন্যাচারাল স্কিন কেয়ার এর জন্য আপনার জবা ফুলটি ব্যবহার করা খুবই গুরুত্বপুর্ন । আর এই জবা ফুল এর মাধ্যমে ন্যাচারাল হেয়ার কেয়ার করা যায় । এই জবা ফুলের মাধ্যমে আমাদের চুলের গোড়া শক্ত হয়ে থাকে ।
গাঁদা:
গাঁদা ফুল আমাদের সবার কাছেই পরিচিত একটি ফুল । আর এই ফুল এর মাধ্যমে চেহারা পরিচ্ছন্ন এবং সৌন্দর্য বজায় রাখতে ব্যবহার করা হয় ।
অরগানিক রুপ চর্চা এর ক্ষেত্রে গাঁদা ফুল আমাদের ত্বকের তাপ প্রদাহ কমিয়ে আনে, সাথে আমাদের মুখের নানান রকম দাগ দূর করতেও ব্যবহার করা হয়ে থাকে । ব্রন বা ডার্ক সার্কেল দূর করতেও অনেক বেশি কাজে দিয়ে থাকে এই গাঁদা ফুলটি ।
পদ্ম:
পদ্ম ফুল ন্যাচারাল স্কিন কেয়ার এবং ন্যাচারাল হেয়ার কেয়ার উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে । এই ফুলটি চুলে ব্যবহৃত হয় চুল পরিচ্ছন্ন করার জন্য এবং ত্বকের নানান রকম সেবা করার জন্য ।
ফুল– সৌন্দর্য ধরে রাখার অব্যর্থ দাওয়াই
ফুল এর মাধ্যমে যেমন আমরা আমাদের প্রাকৃতিক রুপচর্চা করে থাকি, ঠিক তেমন ভাবেই ফুল এর মাধ্যমে আমরা নানান রকম ওষুধ তৈরি করে থাকি । এইগুলো এমন ওষুধ তৈরি হয়ে থাকে যেইগুলো সেবন করলে আমাদের ন্যাচারাল স্কিন কেয়ার এবং ন্যাচারাল হেয়ার কেয়ার ঠিক ভাবে হয়ে থাকে, আবার আমাদের শারীরিক নানান রকম রোগ ও দূর হতে থাকে ।
অনেক ফুল আয়ুর্বেদিক দাওয়াই হিসেবে কাজ করে থাকে । এর মধ্যে অনেক ফুল রয়েছে জেগুলো আমাদের কাছে পরিচিত আবার অনেক ফুল রয়েছে যেইগুলো অপরিচিত । পরিচিত ফুলগুলোর মধ্যে রয়েছে জবা, গাঁদা, তুলসী এইগুলো । আবার অপরিচিতগুলোর মধ্যে রয়েছে চামোমাইল,লেভেন্ডার,রোজমারি ,জ্যাসমিন । এইসকল ফুল যেমন আমাদের দাওয়াই হিসেবে সৌন্দর্য রাখতে সাহায্য করে ঠিক তেমন ভাবে আমাদের শারীরিক ভাবে অনেক বেশি উন্নতি করে থাকে ।
মসৃণ ত্বক পেতে ফুলের ব্যবহার
অরগানিক রুপ চর্চাতে আমরা সবচেয়ে বেশি চেয়ে থাকি আমাদের ত্বক যেন মসৃণ হয়ে থাকে ।
আর রুপচর্চায় ফুল এর ব্যবহার এর মাধ্যমেই আমরা মসৃণ ত্বক পেতে পারি ।
এর মধ্যে কিছু ফুল রয়েছে যেইগুলো খুবই ভালোভাবে কাজে দিয়ে থাকে । আর সবার আগেই নাম আসবে গোলাপ ফুল এর ।
- গোলাপ ত্বকের আদ্রতা ধরে রাখে এবং ত্বকের নানান রকম ক্ষত খুব দ্রুত সেরে ফেলে। কারণ গোলাপ এর মধ্যে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ, যার ফলে আপনার ত্বকে এত কিছু করতে পারবে গোলাপ ফুল । আর এই গোলাপ ফুল এর পাপড়ি ব্যবহার করেই আপনি আপনার ত্বককে অনেক সুন্দর ভাবে মসৃণ করতে পারবেন ।
- এছাড়া গাঁদা ফুল এর মাধ্যমেও আপনি আপনার ত্বককে মসৃণকরতে পারবেন । গাঁদা ফুল থেকে প্রাপ্ত ক্যালেন্ডুলা ক্রিম ব্যবহার করলে আপনার ত্বককে প্রশমিত ও মসৃণ করে ফেলতে পারবে ।
- আপনি জুঁইয়ের পাপড়ি পানিতে মিশিয়ে ফেসিয়াল মিস্ট হিসাবে ব্যবহার করতে পারবেন । এতে করে আপনার ত্বককে সতেজ এবং মসৃণ বোধ করতে সাহায্য করবে ।
ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ফুল
অরগানিক রুপ চর্চায় আমরা ত্বকের উজ্জ্বলতা ফেরানোর জন্য অনেক কিছু করে থাকি। যার মধ্যে ফুল একটি । রুপচর্চায় ফুল এর ব্যবহার প্রাচীন যুগ থেকে হয়ে আসছে ।
আর বর্তমানে এই ফুলের ব্যবহার আরো বৃদ্ধি পেয়েছে ।
আর তাই প্রাকৃতিক রুপচর্চাতে আমাদের ত্বকের উজ্জ্বলতা ফেরানোর জন্য বিভিন্ন রকম ফুল ব্যবহার করি।
এর মধ্যে রয়েছে গোলাপ,গাঁদা, জুই, ল্যাভেন্ডার । এই সকল ফুলগুলোর মাধ্যমে আমরা মূলত আমাদের ত্বকের উজ্জালতা ফিরিয়ে এনে থাকি ।
মূলত এই সকল ফুলগুলোর ফেসপ্যাক সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ।
আর এই ফেসপ্যাক এর সাথে আমরা অনেকেই ফেসমাস্কও ব্যবহার করি। এই সকল কিছু আমরা আলাদা ভাবে জানবো ।
আরো অনেক রকম ফুল এর মাধ্যমে উজ্জলতা ফেরানো যায়, যা এইখানে আপনি পেয়ে যাবেন www.dermstore.com
ফুলের ৭টি ফেসপ্যাক
এইখানে আমরা ফুলের ৭টি ফেসপ্যাক এর সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো ।
১. গোলাপ ফুল :
প্রয়োজনীয় উপাদান : গোলাপ এর শুকানো পাপড়ি বা রোজ পাওডার, ১ চামচ ময়দা , ২ চামচ কাঁচা দুধ
তৈরির নিয়ম : শুকানো পাপড়িটি গুড়ো করে নিতে হবে প্রথমে । এরপর উপরের সকল উপকরন একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ফেলুন ।
কিভাবে ব্যবহার করবেন : প্যাক তৈরি করা হয়ে গেলে আপনার মুখে লাগিয়ে নিবেন এবং ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে নিবেন ।
২. জবা ফুল :
প্রয়োজনীয় উপাদান : জবা ফুলের পাপড়ি, ২ চামচ মুলতানি মাটি এবং ২ চামচ টকদই ।
তৈরির নিয়ম : সকল উপকরন গুলো ভালো মতো মিশিয়ে নিবেন কয়েক মিনিটের মতো । এরপর সেটি ব্যবহার করবেন ।

কিভাবে ব্যবহার করবেন : মিশিয়ে নেয়া হয়ে গেলে আপনার মুখে লাগিয়ে নিবেন এরপর প্যাকটি শুকানো না পর্যন্ত অপেক্ষা করবেন ।
শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিবেন ভালোমতো । প্রতি এক সপ্তাহে এই প্যাকটি ব্যবহার করতে পারবেন ।
৩. গাঁদা ফুল :
প্রয়োজনীয় উপাদান : গাঁদা ফুলের পাপড়ি, ৩ চামচ কাঁচা দুধ,১ চামচ মধু এবং ১টি লেবুর রস।
তৈরির নিয়ম :প্রথমে ফুলের পাপড়িটি ভালোমতো বেটে পেস্ট করে ফেলবেন ।
এরপর সকল উপকরন মিশিয়ে নিবেন । এরপর ব্যবহার করবেন ।

কিভাবে ব্যবহার করবেন : ভালোমতো মিশিয়ে ফেলার পর আপনার মুখে ১০ মিনিট এর মতো রেখে দিন ।
এরপর শুকিয়ে গেলে প্যাকটি উঠিয়ে ফেলুন ।
৪. লোটাস ফুল :
প্রয়োজনীয় উপাদান : লোটাস ফুলের কয়েকটি পাপড়ি, ৫ চামচ কাঁচা দুধ এবং বাদাম তেল ।
তৈরির নিয়ম : ফুলের পাপড়ি গুলো ভালোমতো বেটে পেস্ট করুন । এরপর সবকিছু মিশিয়ে পেস্ট করে ফেলুন ।

কিভাবে ব্যবহার করবেন : উপরের সবকিছু মিশিয়ে নেয়া হয়ে গেলে আপনার মুখে লাগিয়ে ফেলুন।
এরপর ২০ মিনিট রেখে দেয়ার পর ঠান্ডা পানি দিয়ে ভালোমতো ধুয়ে ফেলুন ।
৫. জুঁই ফুল :
প্রয়োজনীয় উপাদান : জুঁই ফুলের এক মুঠো পাপড়ি, নারকেল তেল ।
তৈরির নিয়ম : এক চামচ নারকেল তেল দিয়ে এক মুঠো পাপড়িগুলো বেটে নিয়ে পেস্ট করে ফেলুন ।

কিভাবে ব্যবহার করবেন : পেস্ট হওয়ার পর আপনার মুখে লাগিয়ে নিবেন এবং এরপর ২০ মিনিট এর মতো রেখে দিবেন । এর মধ্যে হালকা ম্যাসাজও করবেন মুখে ।
এরপর ১০ মিনিট হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিবেন ।
৬. পদ্ম পাতা :
প্রয়োজনীয় উপাদান : কয়েকটি পদ্ম পাতা, এক চিমটি হলুদ গুঁড়া এবং পানি ।
তৈরির নিয়ম : প্রথমে পাতা গুলো ভালোমতো বেটে নিবেন , এরপর সকল উপকরন দিয়ে মিশিয়ে নিবেন দিয়ে প্যাক তৈরি করবেন ।

কিভাবে ব্যবহার করবেন : প্যাক তৈরি হবার পর পুরো মুখে ভালো মতো মেখে নিন । এরপর কিছুক্ষন রেখে দিয়ে ধুয়ে ফেলুন ।
৭. জাফরান ফুল :
প্রয়োজনীয় উপাদান : দুই চামচ দুধ, জাফরান ।
তৈরির নিয়ম : সারারাত এর জন্য দুধের মধ্যে জাফরান মিশিয়ে রাখুন । এরপর সকালে তা ব্যবহার করুন ।
কিভাবে ব্যবহার করবেন : পাতলা কিছু দিয়ে প্যাকটি মুখে মেখে নিন ।
এরপর ১৫ মিনিট অপেক্ষা করুন । ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলনু ।

এইখানে দেয়া সকল ফেসপ্যাকগুলো বাড়িতে তৈরি করার উপায় হিসেবে দেয়া হয়েছে ।
যদি আপনি বাহিরের ব্র্যান্ড এর ফেসপ্যাক ব্যবহার করতে চান, তবে আমাদের দেয়া কয়েকটা সাজেস্ট ফেসপ্যাক ব্যবহার করে দেখতে পারেন।
আর এইসকল অনলাইন প্লাটফরম হইতে আপনি ফেস্প্যাকগুলো কিনতে পারবেন vaseegrahveda বা keralaspicesonline ।
তাছাড়া আপনি যদি রোজ পাওডার কিনতে চান তবে এইখানে থেকে নিতে পারেন arorganiccare বা naturals ।
রুপচর্চায় ফুল এর ব্যবহার করতে চাইলে উপরের দেয়া সকল প্রোডাক্ট গুলো কিনতে পারেন ।
রুপচর্চায় ফুল ব্যবহারের উপকারীতা এবং অপকারীতা
একটি রিসার্সে দেখা গেছে পুরো বিশ্বে ত্বকের যত্ন এর জন্য প্রাকৃতিক পন্য বিশিষ্ট মেকআপ বা ফেসপ্যাক প্রোডাক্ট এর মার্কেট সাইজ হচ্ছে ৭.৩ বিলিয়ন ডলার এর বেশি। এর মধ্যে মেয়েরাই ৭৭.৭% এইসকল পন্য কিনে থাকে ।
তাই বোঝায় যায় রুপচর্চায় মানুষ কি পরিমান প্রাকৃতিক পন্য ব্যবহার করে থাকে ।
আর তার মধ্যে প্রায় সবাই রুপচর্চায় ফুল ব্যবহার করতে বেশি সাচ্ছন্দ্যবোধ করে ।
তবে সবকিছুর উপকারিতা এবং অপকারিতা রয়েছে । নিচে এইগুলো দেয়া হলো
উপকারীতা :
- ত্বকে মসৃণ, উজ্জ্বলতা সৃষ্টি করে ।
- ত্বককে পরিস্কার এবং সুন্দর রাখতে সাহায্য করে ।
- আমাদের ন্যাচারাল স্কিন কেয়ার এ ফুল এর ব্যবহার এর মাধ্যমে মনকে শান্তি রাখতে সাহায্য করে ।
- ত্বকের যৌবন,আদ্রতা এবং কোমলতা বজায় রাখে ।
অপকারীতা :
- অতিরিক্ত ব্যবহারে মুখে অনেক রকম সমস্যা হতে পারে
- এলার্জি থাকলে ত্বক নষ্ট হয়ে যেতে পারে ।
- অনেক রকম সংবেদনশীল সমস্যা দেখা দিতে পারে ।
শেষ কথা
রুপচর্চায় ফুল এর ব্যবহার আমরা সবাই করতে পছন্দ করি এবং আমাদের সকলের উচিত সকল রকম পদ্ধতি জেনেই, আমাদের ন্যাচারাল স্কিন কেয়ার বা ন্যাচারাল হেয়ার কেয়ার করা উচিত তবেই আমরা সুস্থভাবে জীবন যাপন করতে পারবো ।
আশা করি আমাদের এই লিখা থেকে আপনি সকল তথ্য পেয়েছেন
FAQ
১। রুপচর্চায় ফুল ব্যবহার করা কি ভালো?
উত্তর : হ্যাঁ, রুপচর্চায় ফুল ব্যবহার করা অত্যন্ত ভালো। ফুলের উপাদানিক গুণ ত্বকের জন্য উপকারী হতে পারে।
২। ফুলের ফেস প্যাক ব্যবহার করলে ত্বকে কি কোন সমস্যা হবে?
উত্তর : ফুলের ফেস প্যাক ব্যবহার করলে সাধারণভাবে কোনো সমস্যা হবে না। তবে, কিছু ব্যক্তিগত সমস্যা থেকে থাকে তাহলে হতে পারে ।
৩। ফুলের ফেস প্যাক কি প্রতিদিন ব্যবহার করা যাবে?
উত্তর : ফুলের ফেস প্যাক প্রতিদিন ব্যবহার করা যাবে, তবে এটি সতর্কতা নিয়ে করতে হবে।



