চুল ঝরে পড়া নিয়ে চিন্তিত? আসুন জেনে নেয়া যাক চুল ঝরে পড়ার আসল কারন ও এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার প্রাকৃতিক উপায় সম্পর্কে।
চুল ঝরে পড়া বর্তমানে সবার একটি সাধারণ সমস্যা হয়ে দাড়িয়েছে। ছেলে হোক কিংবা মেয়ে, যুবক কিংবা বৃদ্ধ বর্তমানে সবাই কম বেশি চুল ঝরে পড়ার সমস্যায় ভুগছে।
প্রতিদিন ৫০ থেকে ১০০ টা চুল ঝরে পড়লে বিশেষজ্ঞরা এটাকে স্বাভাবিক বলে মনে করেন।
তবে এর থেকে বেশি চুল ঝরে পড়াটা অস্বাভাবিক এবং মেডিকেলের ভাষায় এই অবস্থাকে টেলোজেন এফ্লুভিয়াম বলে।
ঘরের আনাচে কানাচে, বালিশে, পরিধেয় কাপড়ে আর চিরুনি ভর্তি ঝরে পড়া চুল জীবনকে নাজেহাল করে দিচ্ছে।
সেই সাথে চুল হারাচ্ছে নিজের সৌন্দর্য ও জৌলুস।
চুল পড়া রোধ করতে হলে আমাদের লাইফস্টাইলে আনতে কিছুটা পরিবর্তন সেই সাথে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে নিয়মিত চুলের যত্ন নিশ্চিত করতে হবে।
এছাড়া চুল ঝরে পড়ার সঠিক কারণ ও এর পরিচর্যা সম্পর্কে বিস্তারিত তথ্য ও টিপস শেয়ার করতে আজকের আয়োজনটি আপনার জন্য।
চুল ঝরে পড়ার কারন:
আমাদের চুল ঝরে পড়া প্রতিরোধ করতে চাইলে প্রথমেই আমাদের জেনে নেয়া দরকার কেন প্রতিনিয়ত এতো চুল ঝরে পড়ছে।
চুল ঝরে পড়ার আসল কারন জানা থাকলে চুলের পরিচর্যা করতে একটু বেশিই সুবিধা হবে। চলুন জেনে নেয়া যাক ঠিক কী কী কারনে মাথার চুল ঝরে পড়ে।
তাছাড়া চুল ঝরে পড়ার জন্য অনেক গুলো কারণ দায়ী থাকতে পারে।
যেমন: আপনার পারিপার্শ্বিক অবস্থা, খাদ্যাভ্যাস, চুলের সঠিক যত্নের অভাব, সঠিক প্রোডাক্ট ব্যবহার না করা, সূর্যের ক্ষতিকর রশ্নি ইত্যাদি।
এর প্রধান কারণগুলো হলো-
১. চুলের সঠিক পরিচর্যার অভাব
নিয়মিত চুলের যত্ন না নিলে এবং চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সঠিকভাবে সরবরাহ না করলে চুল আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে ও ঝরে পড়ে।
২. সঠিক খাদ্যাভ্যাসের ঘাটতি
চুলের জন্য উপকারী এমন খাবার নিয়মিত গ্রহণ না করে ক্ষতিকর খাবার বেশি গ্রহন করলে চুল ঝরে পড়ে। অতিরিক্ত চিনি ও চর্বি জাতীয় খাবার চুলের জন্য ক্ষতিকর।
৩. সূর্যের অতিবেগুনী রশ্মি
সূর্যের অতিবেগুনী রশ্মি চুলের পুষ্টি উপাদানকে শোষন করে চুলকে রুক্ষ ও ভঙ্গুর করে দেয় যার ফলে চুল ঝরে পড়ে।
৪. কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট চুলে ব্যবহার করা
যে কোনো রাসায়নিক উপাদান দিয়ে তৈরি প্রোডাক্ট ব্যবহার করলে আপাতদৃষ্টিতে চুল সুন্দর হলেও এটি ধীরে ধীরে চুলের স্বাস্থ্য নষ্ট করে এবং চুলের গোড়া নরম করে দেয়
৫. ঔষধের প্রভাবে
মারাত্মক কোনো শারিরীক ব্যাধিতে আক্রান্ত হলে এবং উচ্চ মাত্রার ঔষধ সেবনের ফলে চুল ঝরে পড়তে পারে।
চুল ঝরে পড়া রোধ করতে প্রাকৃতিক সমাধান :
চুল ঝরে পড়া রোধ করতে কার্যকরী সমাধান হতে পারে ন্যাচারাল হেয়ার কেয়ার।
প্রাকৃতিক উপাদানকে মূল উপকরণ হিসেবে ব্যবহার করে চুল পড়া প্রতিরোধ করতে পারলে এটা দীর্ঘস্থায়ী সমাধান হিসেবে কাজ করবে।
করতে পারেন প্রাকৃতিক উপাদানে তৈরি তেল, হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক। সেই সাথে খাদ্য তালিকায় যোগ করতে পারেন চুলের জন্য উপকারী বিভিন্ন প্রাকৃতিক উপাদান।
চলুন দেখে নেয়া যাক চুল ঝরে পড়া রোধ করার গুরুত্বপূর্ণ কিছু টিপস-
১. সঠিক খাদ্যাভাস
চুল ঝরে পড়া রোধ করতে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে ক্যারোটিন, প্রোটিন, ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ খাবার।
প্রতিদিন সবুজ শাকসবজি, রঙিন ফল, সামুদ্রিক মাছ, গাজর, ডিমের কুসুম সহ বিভিন্ন পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে।
২. মেথির পানি
এছাড়াও প্রতিদিন সকালে খালিপেটে মেথি ভেজানে পানি পান করলে চুল ঝরে পড়া রোধ হয়।
নিয়মিত চার পাঁচটা কালোজিরা বীজ চিবিয়ে খেলেও চুল পড়া ধীরে ধীরে কমতে থাকে
৩. পেয়াজের রস
চুল পড়া নিয়ন্ত্রণে ব্যবহার করে পারেন পেয়াজের রস। পেয়াজের রস বের করে সপ্তাহে দুই দিন নিয়মিত স্ক্যাল্পে লাগালে চুল ঝরে পড়া প্রতিরোধ হবে। এক্ষেত্রে অবশ্যই ৩০ মিনিট পর চুলে শ্যাম্পু করতে হবে।

৪. মেথির তেল
ব্যবহার করতে পারেন মেথির তেল। গোটা মেথি ও নারকেল তেল জ্বাল করে ঠান্ডা হলে ছেকে বোতলজাত করে রাখতে পারেন। এটি সপ্তাহে ২ থেকে তিনদিন ব্যবহার করলে চুল পড়া কমবে।

৫. মেথী ও মেহেদীর হেয়ার প্যাক
চুলের যত্নে সপ্তাহে কমপক্ষে ১ থেকে দুইদিন ঘরোয়া হেয়ারপ্যাক ব্যবহার করা উচিত। কাঁচা মেহেদী বাটা বা মেহেদী পাউডার এর সাথে দুটো ভিটামিন ই ক্যাপসুল এর তেল, মেথি পাউডার ও নারকেল তেল মিক্স করে হেয়ার প্যাক তৈরি করতে পারেন।
এই প্যাকটি পুরো চুলে লাগিয়ে ৩০ থেকে ৪০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।
এটি চুলপড়া প্রতিরোধে অত্যন্ত কার্যকরী একটি হেয়ার প্যাক।
৬.ডিম ও মেহেদীর হেয়ার প্যাক
এছাড়াও ডিমের সাদা অংশ, মেহেদী পাউডার, লেবুর রস ও আমন্ড অয়েল মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করে সপ্তাহে ২ থেকে ১ দিন ব্যবহার করলে চুল ঝরে পড়া সমস্যা কমবে। এক্ষেত্রেও ৩০ থেকে ৪০ মিনিট পর শ্যাম্পু করে নিতে হবে।

চুল ঝরে পড়া সমস্যা সমাধানে প্রাকৃতিক উপাদান সঠিকভাবে নিয়মিত ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। সেই সাথে সঠিক ডায়েট চার্ট অনুসরণ করতে হবে এবং চুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
আশাকরি উপরে উল্লিখিত উপায়গুলো সঠিকভাবে মেনে চললে খুব সহযেই চুল ঝরে পড়া সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। চুলের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত এর পরিচর্যার বিকল্প আর কিছু হতে পারে না।



