infixnatural.com/

ত্বকের যত্নে টক দই এর ব্যবহার

ত্বকের যত্নে টক দই

আমাদের ত্বকের যত্নে টক দই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি আমরা টক দই এর সঠিক ব্যবহার সম্পর্কে জানি তাহলে খুব সহজেই উজ্জ্বল ও মসৃণ ত্বক পেতে পারি।

ত্বকের যত্নে টক দই এর ব্যবহার সম্পর্কে এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হবে।

আমাদের ত্বককে আরো উজ্জ্বল ও মসৃণ করার জন্য বিভিন্ন ধরনের নামিদামি ব্রান্ডের দেশি ও বিদেশী ক্রিম, ফেসওয়াশ ব্যবহার করি।

কিন্তু আমাদের আশেপাশে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদান ও খাবারের উপাদান গুলো ব্যবহার করে বানিয়ে নিতে পারি আকর্ষণীয় ফেসপ্যাক।

এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে টক দই।

বিভিন্ন ধরনের প্রাকৃতিক উৎপাদনের সাথে টক দই যুক্ত করে আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ফেসপ্যাক তৈরি করতে পারি।

এই ফেসপ্যাক গুলো ব্যবহারে মুখের ব্রণ, অতিরিক্ত তৈলাক্তভাব, রুক্ষতা ইত্যাদি সমস্যা থেকেও রেহাই পেয়ে আরো উজ্জ্বল ও মসৃণ ত্বক উপহার পেতে পারি।

ত্বকের যত্নে টক দই এর ব্যবহার

বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সাথে টক দই যুক্ত করে আমাদের ত্বকে ব্যবহার করলে ত্বক আরো উজ্জ্বল ও মসৃণ হবে।

ঘরোয়া রূপচর্চায় টক দইয়ের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পুরুষ ও মহিলা উভয় নিজেদের ত্বককে আরো উজ্জ্বল ও মসৃণ করার লক্ষ্যে ও অতিরিক্ত তৈলাক্তভাব, রুক্ষতা, মুখের ব্রণ দূরীকরণে টক দই ব্যবহার করতে পারেন।

পূর্বের তুলনায় বর্তমানের তরুণ তরুণীরা রূপচর্চার দিকে বেশি গুরুত্ব দেয়।

কিন্তু অনেক সময় বাজার থেকে বিভিন্ন বেনামী ব্র্যান্ডের ফেসওয়াস ও ক্রিম গুলো সেবনের ফলে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়।

ফেসওয়াশ ও ক্রিম এর মধ্যে থাকা বিভিন্ন মেডিসিন পদার্থগুলো আমাদের ত্বকের ক্ষতি করে।

তাই আমরা চাইলে ফেসওয়াস ও ক্রিম এর পরিবর্তে প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পরিবেশে বিভিন্ন ধরনের ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করতে পারি।

যেগুলো ১০০% প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এগুলো ব্যবহারের ফলে ত্বকে কোন ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

আপনাদের সুবিধার্থে এই লেখাটিতে তকের যত্নে টক দইয়ের ব্যবহার করার পদ্ধতি এবং টক দই দিয়ে তৈরি কয়েকটি প্রাকৃতিক ফেসপ্যাক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১.টক দই ও মধু ব্যবহার

মধুর উপকারিতা সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। টক দইয়ের সাথে মধু কম্বিনেশন আমাদের প্রদান করতে পারে দারুন একটি ফেসপ্যাক।

যেটি ব্যবহারে আমাদের মুখের কালচে আবরণ দূর করে ত্বকের উজ্জ্বল আবরণ বের করে আনে।

ত্বকের যত্নে টক দই

ফেস প্যাকটি তৈরির জন্য প্রথমে একটি পাত্রে ১ চা চামচ মধু ও ১ চা চামচ টক দই ভালোভাবে মিশিয়ে নিন।

এরপরে মিশ্রণটি ভালোভাবে মুখে লাগিয়ে দিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।

তারপরে ঠান্ডা পানি দিয়ে মুখমণ্ডল ধুয়ে ফেলুন। এভাবে করে টানা ১-২ মাস এই ফেসপ্যাকটি ব্যবহার করুন।

২.টক দই ও টমেটো ব্যবহার

টক দই ও টমেটোর কম্বিনেশন এর তৈরি ফেসপ্যাকটি মূলত যাদের ত্বকের রোদে পোড়া ভাব থাকে এবং একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে তাদের জন্য এটি ম্যাজিকের মত কাজ করবে।

তবে এই ফেসপ্যাকটি একটানা কমপক্ষে ২ থেকে ৩ মাস ব্যবহার করতে হবে, তাহলে আপনার ত্বকের পরিবর্তন আপনি নিজেই দেখতে পাবেন।

ফেসপ্যাকটি তৈরির জন্য প্রথমে একটি চা চামচ ও বাটি নিন। এরপরে পরিমাণ অনুযায়ী টক দই নিন, ঠিক একই পরিমাণে টমেটো বাটা বা টমেটোর রস নিন।

কিছু সময় টমেটোর রস ও টক দই ভালোভাবে মিশ্রন করে আপনার ত্বকে লাগিয়ে দিন। এরপরে কমপক্ষে ১০ থেকে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।

৩.শুধু টক দই ব্যবহার

কোন ধরনের মিশ্রণ ব্যতীত শুধুমাত্র টক দইও আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকে থাকা রোদে পোড়া ভাব ও গভীরে থাকা ময়লা পরিস্কারে টক দই ব্যবহার করা যেতে পারে।

এছাড়াও শুধুমাত্র টক দই ব্যবহারে ত্বকের উজ্জ্বল আবরণ বের করে আনে।

প্রথমে মুখে এবং গলায় শুধুমাত্র টক দই লাগান।

এরপরে ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করে একটি ভেজা ও পরিষ্কার তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে ফেলুন।

টক দই ব্যবহারের ফলে আপনাদের ত্বক থেকে একটু গন্ধ বের হতে পারে।

তাই টক দই ব্যবহার করে কমপক্ষে ১ ঘণ্টা রোদ ও জনসংগম এড়িয়ে চলুন।

এভাবে করে নিজেদের ত্বকের সুরক্ষায় প্রতিদিন শুধু টক দই ব্যবহার করতে পারেন।

গলা ও মুখমন্ডল ব্যতীত শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের যত্নে টক দই ব্যবহার করা যেতে পারে।

৪.টক দই ও পাতিলেবু ব্যবহার

ত্বক পরিষ্কারের জন্য টক দই ও পাতিলেবুর মিশ্রণ ব্যবহার করতে পারেন।

আপনার ত্বকের ভেতরে থাকা ময়লা দূরীকরণে টক দই এর সাথে পাতিলেবুর মিশ্রণ খুবই গুরুত্বপূর্ণ একটি ফেসপ্যাক।

এছাড়াও ফেস প্যাকটি আরো উন্নত করার জন্য সাথে মধু যুক্ত করতে পারেন।

১ কাপ টক দই এর সাথে ১ চা চামচ পাতি লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে নিয়ম করে ১ বার এই প্যাকটি ব্যবহার করতে পারেন।

এছাড়াও টক দই ও পাতি লেবুর সাথে ১ চা চামচ মধু মিশিয়ে প্যাকটি আরো উন্নত করতে পারেন।

ত্বকের ভেতরে থাকা ময়লা দূরীকরণে টানা ২ মাস এই ফেসপ্যাকটি ব্যবহার করুন।

৫.টক দই ও হলুদ ব্যবহার

অনেক সময় অতিরিক্ত রোদের কারণে শরীর ঘেমে শরীরের বিভিন্ন অংশগুলো কালো হয়ে যায়। তারমধ্যে কনুই, ঘাড়, হাঁটু এবং আন্ডার আর্ম অন্যতম।

এই সকল স্থানের কালো দাগ গুলো দূর করতে টক দই ও হলুদের ফেসপ্যাকটি ম্যাজিক এর মত কাজ করবে।

ফেসপ্যাকটি তৈরির জন্য প্রথমে একটা বাটিতে পরিমান মত টকদই নিন। এরপরে টকদই এর সাথে হলুদ মিশিয়ে মিশ্রণটি কালো দাগ হয়ে যাওয়া স্থানে লাগিয়ে কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট রাখুন।

এই মিশ্রণটি শুকিয়ে শরীরের ওই অঙ্গে লেগে যাওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এভাবে করে কমপক্ষে ১ থেকে ২ মাস টক দই ও হলুদের ফেসপ্যাকটি ব্যবহার করুন।

আমাদের শেষকথা

সম্মানিত পাঠকবৃন্দ আশা করি ত্বকের যত্নে টক দই এর ব্যবহার সম্পর্কে জানতে পেরেছেন।

আমরা বাজার থেকে ক্রয় করা বিভিন্ন বেনামী ফেসওয়াস ও ক্রিমগুলো ব্যবহার না করে ঘরে বসে প্রাকৃতিক উপায়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করতে পারি যা আমাদের ত্বকের জন্য অনেক উপকারী।

টক দই ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা হলো: অনেকের মিষ্টি ও মিষ্টান্ন জাতীয় উপাদান গুলোতে এলার্জি সমস্যা থাকে।

যেহেতু টক দই একটি মিষ্টান্ন জাতীয় উপাদান সেহেতু যাদের এলার্জি সমস্যা আছে তাদের টক দই দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার না করা উত্তম।

যদি ভুলবশত ব্যবহার করে থাকেন এবং, টক দই মুখে ব্যবহার করার পরে প্রচন্ড জ্বালা ও ব্যথা অনুভব করেন তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment

Name

Home Shop Cart Account
Shopping Cart (0)

No products in the cart. No products in the cart.