আয়ুর্বেদিক উপায়ে পিগমেন্টেশন সমস্যার সমাধান অত জটিল নয়। আমাদের ঘরোয়া টোটকায় সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই দূর করতে পারবেন ত্বকের কালো ছোপ।
আয়ুর্বেদিক উপায়ে পিগমেন্টেশন সমস্যার সমাধান খুজতে গিয়ে অনেকেই মুশকিলে পড়েন। আদৌ কি এ উপায়ে ত্বকের ছোপ ছোপ দাগ বা পিগমেন্টেশন তোলার উপায় রয়েছে? রয়েছে ত বটেই।
ধূলোবালি, রোদে অনেকক্ষণ থাকা, ব্রণ বা অ্যাকনের সমস্যা বাদে জীনগত কারণেও পিগমেন্টেশন হয়। ব্রণ বা অ্যাকনের ক্ষেত্রে ছোপ ছোপ দাগ সারা মুখে ছড়াতে পারে।
অনেকেই পিগমেন্টেশনের সমস্যা দূর করতে বিউটি পার্লারে যান না হয় রাসায়নিক প্রসাধনী কিনে আনেন। কিন্তু ত্বকে ছোপ ছোপ দাগ দেখা দিলে প্রাথমিক পর্যায়ে আয়ুর্বেদিক টোটকা অনুসরণ করলে সুফল পাওয়া যায়।
আজ পিগমেন্টেশন দূর করার প্রাকৃতিক উপায়সহ এর খুঁটিনাটি বিষয় জানাব।
ত্বকে পিগমেন্টেশন সমস্যা হয় কেন?
বাইরে নিয়মিত বের হলে ধূলোবালির প্রকোপ তো রয়েছেই। একই সঙ্গে রয়েছে তীব্র রোদ। ত্বকে সরাসরি রোদ পড়লে পিগমেন্টেশন সমস্যা হয়ে থাকে। এই সমস্যার ধরন বা কারণ কিছু কিছু ক্ষেত্রে একটু আলাদা। যেমন–
পর্যাপ্ত পানি না খাওয়া
ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে হলে পানি পান করতেই হবে। পানি আপনার কোষে প্রয়োজনীয় তরলের জোগান দেয়। যারা দিনে পর্যাপ্ত পানি পান করেন না তাদের ত্বক আর্দ্রতা হারিয়ে কালো ছোপ পড়ার প্রবণতা অনেক বেড়ে যায়।
রোদের তীব্রতায়
অনেকের ত্বকে তুলনামূলক কম মেলানিন থাকে। ২০২১ সালেই একটি গবেষণায় দেখা গেছে, যাদের ত্বকে মেলানিনের ঘাটতি রয়েছে তাদের ত্বকে পিগমেন্টেশনের সমস্যা বেশি দেখা দিতে পারে।
ডায়বেটিসে ভুগলে
মেলানিন উৎপাদন কম হলে যেমন সমস্যা তেমনি বাড়লেও। যারা দীর্ঘদিন ডায়বেটিসে ভোগেন তাদের ত্বকে প্রচুর মেলানিন উৎপন্ন হয় যার ফলে ত্বকে পিগমেন্টেশনের সমস্যা দেখা দেয়।
পিগমেন্টেশনের চটজলদি সমাধানে কয়েকটি প্যাক
ত্বক যখন ছোপ ছোপ কালো দাগে ভরে যায় তখন হারবাল স্কিন কেয়ারই আপনার জন্য শ্রেয়। ঘরে বসেই আপনি কয়েকটি ভেষজ ফেসপ্যাক বানিয়ে নিতে পারবেন।
তবে এসব ফেসপ্যাক কোনো ক্যামিক্যাল পণ্য ব্যবহারের আগে ত্বকে লাগিয়ে দেখুন। তা না হলে অতটা কাজে আসবে না।
আরেকটি বিষয়। আপনার ত্বকে পিগমেন্টেশন ডিজঅর্ডার থাকলে আয়ুর্বেদিক উপায়ে তার সমাধান করা যাবে না। এক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেয়াই ভাল।
টমেটোর ফেসপ্যাক
রোদে বেশি ঘুরাঘুরি করলে আপনার জন্য এই ফেসপ্যাকটি পিগমেন্টেশন দূর করতে বেশি সাহায্য করবে। উপকরণ একটিই–টমেটো।
উপকরণ
- টমেটো বাটা

ব্যবহারবিধি
- টমেটো ধুয়ে কিউব করে কেটে নিন
- ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
- তারপর ত্বকে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
- সপ্তাহে তিনদিন ব্যবহার করুন।
উপকার
টমেটোতে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। টমেটো মেলানিন উৎপাদনকে সক্রিয় করে। আবার যাদের মাত্রাতিরিক্ত ম্যালানিন উৎপন্ন হয় ত্বকে তাদের ত্বকে মেলানিনের উৎপাদন কমাতেও সহযোগীতা করে।
চালের গুড়ো ও দুধের ফেসপ্যাক
আপনার ত্বকে পিগমেন্টেশন যদি আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করে তাহলে ন্যাচারাল স্কিনকেয়ার হিসেবে এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।
উপকরণ
- চালের গুঁড়ো

- লেবু
- গোলাপ জল
- চন্দন গুঁড়ো
- কাঁচা দুধ
ব্যবহারবিধি
- প্রথমে একটি পাত্রে দুই চামচ চালের গুঁড়ো নিন।
- চালের গুঁড়োতে এক চামচ লেবু দিন।
- এবার আমাদের পেস্ট তৈরি করতে হবে এবং এজন্য দুই থেকে তিন চা চামচ গোলাপ জল মিশিয়ে নিতে পারেন।
- পেস্ট বানিয়ে রেখে দিন।
- অন্য একটি পাত্রে দুই থেকে চার চামচ চন্দন গুঁড়ো নিন। এবার এতে কাঁচা দুধ মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করুন।
- চালের গুঁড়োর পেস্টটি মিশিয়ে নিন তাহলেই তৈরি আপনার ফেস প্যাক।
- ভেজা ত্বকে ফেসপ্যাক লাগিয়ে হাত দিয়ে বৃত্তাকার গতিতে ত্বক ম্যাসাজ করে নিন।
- ৩০ মিনিট মতো রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
উপকার
এই ফেসপ্যাক ব্যবহারে আপনার ত্বকে পিগমেন্টেশন ছড়াতে দেবে না।
হলুদের প্যাক
পিম্পল বা অ্যাকনের কারণে ত্বকের ওপর প্রায়ই দাগ পড়ে। এই দাগ দূর করার জন্য হলুদ বা কস্তুরি হলুদ অনেক কার্যকর।
উপকরণ
- হলুদ

- দই
- বেসন

ব্যবহারবিধি
- দই ও বেসনের সঙ্গে হলুদ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।
- মুখে লাগিয়ে নিন।
- শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।
- গরম কালে মুখ ধোয়ার জন্য ঈষদুষ্ণ জল ব্যবহার করতে পারেন।
উপকার
ত্বকের যেকোনো অ্যাকনের দাগ প্রাথমিক পর্যায়ে তোলার জন্য ও ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ন্যাচারাল স্কিন কেয়ার।
পিগমেন্টেশন সমস্যা থেকে দূর থাকার কিছু পরামর্শ
- প্রচুর পানি পান করুন।
- ত্বকে ময়লা জমতে দেবেন না। বাইরে বের হলেও ধুয়ে নিবেন।
- অবশ্যই ত্বকে সানস্ক্রিন ব্যবহার করবেন।
- রাসায়নিক প্রসাধনী ব্যবহার না করাই ভালো।
- ঘরোয়া টোটকা কার্যকর হলেও প্রতিদিন ব্যবহার করার রুটিন করবেন না।
শেষ কথা
আয়ুর্বেদিক উপায়ে পিগমেন্টেশন সমস্যার সমাধান করা যায় খুব সহজেই। আপনাকে শুধু সমস্যার প্রকৃতি অনুসারে বুঝে নিতে হবে সমাধান।
আমরা আজ তিনটি প্যাকের কথা বলেছি। এই তিনটি প্যাকই পিগমেন্টেশনের প্রাথমিক তিন সমস্যার সমাধানের পরামর্শ দিয়ে থাকে। যদি ঠিকঠাক ব্যবহার করতে পারেন তাহলে আপনার ত্বকে কালো ও ছোপ ছোপ দাগ দূর হবে নিমেষেই।



