infixnatural.com/

রূপচর্চায় পাকা পেঁপে- ত্বকের ও চুলের যত্নে দারুণ সব ব্যাবহার!

রূপচর্চায় পাকা পেঁপে

রূপচর্চায় পাকা পেঁপে প্রাচীনকাল থেকেই জনপ্রিয়। পাকা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ও এনজাইম যা প্রাকৃতিক রূপচর্চায় চুলের যত্নে ও ত্বকের যত্নে দারুণ উপযোগী। রূপচর্চায় পাকা পেঁপে ত্বকের ও চুলের যত্নে দারুণ সব ব্যবহার এই লেখাটি শেষ পর্যন্ত পড়ে সবকিছু জানতে পারবেন। রূপচর্চায় পাকা পেঁপে কীভাবে কাজে লাগাবেন দেখে নিন।

রূপচর্চায় পাকা পেঁপে এর উপকারিতার তুলনা হয়না। শুধু সবজি হিসেবে খাবারের জন্য নয়  ত্বকের পাশাপাশি শরীরের অনেক সমস্যার সমাধান করতে সহয়তা করে পাকা পেঁপে।পেঁপে তে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই ও এনজাইম যা  ত্বক ও চুলের উজ্জ্বলতা ফিরে আনে ও ত্বকের বলিরেখা,  পিগমেনটেশন, চুল পড়া দূর করতে সহয়তা করে।

সূচিপত্র

আর্টিকেলটির মাধ্যমে যে বিষয় সম্পর্কে জানতে পারবেন: 

১) ত্বকের যত্নে পাকা পেঁপে উপকারিতা

২) ত্বকের যত্নে পাকা পেঁপের ৭টি ফেস প্যাক

৩)চুলের যত্নে পাকা পেঁপের উপকারিতা

৪)চুলের যত্নে পাকা পেঁপের এর ৪টি হেয়ার প্যাক

৫)স্বাস্থ্য সুরক্ষায় পেঁপে 

৬)পাকা পেঁপের ব্যবহারের সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন 

ত্বকের যত্নে পাকা পেঁপে উপকারিতা

কালচে দাগ ও ব্রণ দূর করে –পাকা পেঁপের মধ্যে থাকা ভিটামিন এ, ভিটামিন সি এবং পাপাইন এনজাইম ত্বকের কালচে দাগ ও ব্রণ দূর করতে সাহায্য করে। প্রতি ১০০ গ্রাম পাকা পেঁপেতে রয়েছে ৬০ মিলিগ্রাম ভিটামিন-সি

ত্বকের পুষ্টি যোগায় – পাকা পেঁপেতে থাকা ভিটামিন এ এবং পাপাইন এসিড ত্বকের চামড়া শুকিয়ে যাওয়া রোধ করে এবং প্রচুর পরিমাণে প্রোটিন প্রদান করে।ত্বকে আদ্রতা ফিরিয়ে আনে।

উজ্জ্বলতা বাড়ায় – মুখের বিভিন্ন দাগ দূর করার পাশাপাশি পেঁপে মুখের উজ্জ্বলতাও ফিরিয়ে আনতে সহায়তা করে।

ত্বক প্রাণবন্ত রাখতে – পেঁপেতে প্রচুর পরিমানে পানি রয়েছে যা ত্বককে সজীব ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে।

 ত্বকের যত্নে পাকা পেঁপের ৭টি ফেস প্যাক

.পেঁপে এবং মধুর ফেসপ্যাক

উপাদান :

১/২ কাপ পাকা পেঁপে

২ চা চামচ গুঁড়া দুধ

১ টেবিল চামচ মধু

তৈরির  নিয়ম

প্রথমে পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপর পেঁপের টুকরোগুলো ম্যাশ করে নিতে হবে।ম্যাশ করা পেঁপেতে দুধ এবং মধু যোগ করুন। একটি সূক্ষ্ম পেস্ট পেতে ভালভাবে মেশান। তবে দুধ বা দুধ জাতীয় প্রোডাক্ট ব্যবহারে অ্যালার্জি থাকলে দুধের পরিবর্তে মধুর পরিমাণ বাড়িয়ে দিন।

ব্যবহার

এই প্যাকটি সারা মুখে এবং ঘাড়ে লাগান। শুকনোর পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।ভালো উপকার পেতে সপ্তাহে ১ -২ বার ব্যবহার করুন।

উপকারিতা

এই প্যাকটি আপনার ত্বককে নরম, কোমল এবং মসৃণ রাখতে সাহায্য করবে এবং দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড  আপনার ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে।

. পেঁপে এবং লেবুর ফেসপ্যাক

উপাদান

১/২ কাপ পাকা পেঁপে

১ চা চামচ মধু

এক চা চামচ লেবুর রস

১ চা চামচ চন্দন গুঁড়া

তৈরির নিয়ম

প্রথমে পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে ম্যাশ করুন। তারপর অন্যান্য উপাদান একে একে যোগ করুন এবং ভালো ভাবে মিশিয়ে নিন।

ব্যবহার

এই ফেসপ্যাকটি আপনার মুখে এবং ঘাড়ে সমানভাবে লাগান। প্যাকটি মুখে প্রায় ১০–১৫ মিনিট রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে সপ্তাহে ২ – ৩ বার ব্যবহার করুন। তাহলে অরগানিক রূপচর্চায় ত্বকের যত্নে এটি আপনার জন্য হতে  পারে পার্রফেক্ট একটি ফেসপ্যাক।

উপকারিতা

প্রাকৃতিক রূপচর্চায় এক অন্যতম উপাদান মধু। মধু ত্বকে পুষ্টি যোগায়। সাথে পেঁপের এনজাইম  এবং লেবুতে থাকা ভিটামিন–সি সূর্যে ত্বক পরিষ্কার করতে সহয়তা করে। পাশাপাশি এই প্যাকটি মুখের রোদে পোড়া দাগ দূর করতে সহয়তা করবে।

. পেঁপে, কলা এবং শসার ফেসপ্যাক

উপাদান

১/৪ কাপ পাকা পেঁপে

১/২ কাপ শসা

১/৪ কাপ পাকা কলার টুকরো

তৈরির নিয়ম

প্রথম সবগুলো উপকরণ ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করুন।

ব্যবহারের নিয়ম

এই প্যাকটি মুখে এবং ঘাড়ে ১৫ মিনিটের জন্য লাগিয়ে বসে থাকুন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে প্রথমে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।পরে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে ফেলুন। ভালো ফলাফল পেতে সপ্তাহে ১ বার ব্যবহার করুন।

উপকারিতা

রূপচর্চায় পাকা পেঁপের পাশাপাশি শসা এবং কলাও ঘরোয়া রূপচর্চায় অনেক সহয়তা করে। শসা ত্বককে হাইড্রেট ও প্রশান্ত করতে সাহায্য করে। এটি অতিরিক্ত সিবাম হ্রাস করে ত্বক উজ্জ্বল করার পাশাপাশি একটি অ্যান্টি-ব্রণ প্রভাবও প্রদর্শন করতে পারে। কলা আপনার ত্বককে ময়শ্চারাইজিং করবে।

. পেঁপে এবং ডিমের ফেসপ্যাক

উপকরণ

১/২ কাপ পাকা পেঁপের টুকরো

১ টি ডিমের সাদা অংশ

রূপচর্চায় পাকা পেঁপে

তৈরির নিয়ম

প্রথমে পেঁপের টুকরোগুলোর স্মুথ পেস্ট তৈরি করে নিন। তারপর ডিমের সাদা অংশ ফেনা না হওয়া পর্যন্ত ফেটিয়ে নিন।পরে মিশ্রন দুটি ভালো মতো মিশিয়ে নিন।

ব্যবহার

প্যাকটি মুখে এবং ঘাড়ে ১৫ মিনিট লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে সপ্তাহে ১ বার প্যাকটি ব্যবহার করুন।

রূপচর্চায় পাকা পেঁপের পাশাপাশি ত্বকের যত্নে ডিম একটি জনপ্রিয় উপাদান।  এই প্যাকটি আপনার ত্বককে টোনিং এবং ত্বক টানটান করতে সহয়তা করবে।

. পাকা পেঁপে এবং কমলার ফেসপ্যাক

১/২ কাপ পাকা পেঁপে

৫–৬ টুকরো কমলা

তৈরির নিয়ম

প্রথমে পাকা পেঁপের টুকরো গুলো ভালো করে ম্যাশ করে নিন। তারপর কমলার টুকরো থেকে রস বের করে পেঁপের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিন।

ব্যবহার

এই প্যাকটি ১৫ মিনিট মুখে এবং ঘাড়ে লাগিয়ে রেখে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রাকৃতিক রূপচর্চায় ভালো ফলাফল পেতে এই প্যাকটি সপ্তাহে ২ বার ব্যবহার করুন।

উপকারিতা

কমলা এবং পেঁপেতে ভিটামিন সি রয়েছে যা প্রাকৃতিক অ্যাস্ট্রিংজেন্ট হিসাবে কাজ করে এবং মুখের অতিরিক্ত তৈলাক্ততা কমায়। এছাড়াও এই প্যাকটি ত্বক-উজ্জ্বল করতে সহয়তা করে।

. পেঁপে এবং দুধের ফেসপ্যাক

উপকরণ

৩–৪ কিউব পাকা পেঁপে

কাঁচা দুধ ১ চা চামচ

তৈরির নিয়ম

প্রথমে পেঁপে কিউবগুলো ভালো মতো ম্যাশ করে নিন। তারপর এর মধ্যে  দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

ব্যবহার

এই প্যাকটি মুখে এবং ঘাড়ে ১৫ – ২০ মিনিট লাগিয়ে রাখুন।তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে সপ্তাহে ৩ বার ব্যবহার করুন।

উপকারিতা

দুধে হালকা এক্সফোলিয়েটিং এবং ক্লিনজিং বৈশিষ্ট্য রয়েছে, যা এর ল্যাকটিক অ্যাসিড সামগ্রীর জন্য দায়ী। এই ফেসপ্যাকটি মুখের দাগ কমাতে এবং আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে।

পেঁপে এবং মুলতানি মাটির ফেসপ্যাক

উপকরণ

3-4 কিউব পাকা পেঁপে

২ টেবিল চামচ মুলতানি মাটি

রূপচর্চায় পাকা পেঁপে

গোলাপজল

তৈরির নিয়ম

প্রথমে পাকা পেঁপের টুকরোগুলো ম্যাশ করে মুলতানি মাটির সাথে মিশিয়ে নিন। পেস্ট তৈরি করতে পানি বা গোলাপজল যোগ করুন।

ব্যবহার

এই প্যাকটি মুখে লাগিয়ে শুকানোর পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। রূপচর্চায় পাকা পেঁপের ভালো ফলাফল পেতে সপ্তাহে ১–২ বার ব্যবহার করুন।

উপকারিতা

মুলতানি মাটি ত্বককে ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে। এটি আপনার মুখ থেকে অতিরিক্ত ময়লা এবং সিবাম অপসারণ করতে সহায়তা করে। এই প্যাকটি মুখের তৈলাক্ত ভাব দূর করে মুখ উজ্জ্বল দেখাতে সহয়তা করে।

চুলের যত্নে পাকা পেঁপের উপকারিতা

চুল পড়া রোধে করে – পাকা পেঁপে চুল পড়া রোধ করতে সহয়তা করে। পাশাপাশি চুলের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়।

খুসকি দূর করে – সপ্তাহে দুইবার চুলে পাকা পেঁপে ব্যবহার করলে খসকি দূর হবে।

প্রাকৃতিক কন্ডিশনার – পাকা পেঁপে চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে। পাশাপাশি চুলকে উজ্জ্বল আর মসৃণ করে তোলে।

চুলের যত্নে পাকা পেঁপের হেয়ার প্যাক

রূপচর্চায় পাকা পেঁপে ব্যবহার করে চুলের যত্ন নিতে পারবেন অতি সহজ উপায়ে।পাকা পেঁপে ঘরোয়া রূপচর্চা চুলের যত্নে দরুন উপকারী। এখন আপনাদের এমন ৪ টি হেয়ার প্যাকের কথা বলবো যা ব্যবহার করে আপনি খুব সহজে অর্গানিক রূপচর্চায় চুলের যত্ন নিতে পারবেন।

.পাকা পেঁপে টক দইয়ের হেয়ার প্যাক

উপাদান

৪ টেবিল চামচ পাকা পেঁপে

২ টেবিল চামচ টকদই

তৈরির নিয়ম

প্রথমে ৪ টেবিল চামচ পাকা পেঁপে ব্লেন্ড করে পেস্ট করে নিন। এই পেস্টের মধ্যে ২ টেবিল চামচ টকদই দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

ব্যবহার

এই হেয়ারপ্যাকটি পুরো চুলে ভালো করে লাগিয়ে অন্তত ৩০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। এরপর চুল শ্যাম্পু করে ভালোকরে ধুয়ে নিন।

উপকারিতা

এই হেয়ারপ্যাকটি চুলে ব্যবহার করলে চুল কম ঝরবে।

. পাকা পেঁপে এবং পাকা কলার হেয়ারপ্যাক

উপকরণ

২ টেবিল চামচ পাকা পেঁপে

১ টি পাকা কলা

রূপচর্চায় পাকা পেঁপে

তৈরির নিয়ম

 ২ টেবিল চামচ পাকা পেঁপের সাথে একটি কলা ভালোমতো ব্লেন্ড করে নিন।

ব্যবহার

এই হেয়ারপ্যাকটি চুলে ভালো করে লাগিয়ে ৪৫ মিনিট রেখে দিন। এরপর সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে নিন।

উপকারিতা

এই হেয়ারপ্যাকটি চুলে ব্যবহার করলে চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসবে।

. পাকা পেঁপে নিমের হেয়ারপ্যাক

উপকরণ

২ টেবিল চামচ পাকা পেঁপে টুকরো

১ টেবিল চামচ নারকেল তেল

২ চা চামচ নিমের গুঁড়া

তৈরির নিয়ম

প্রথমে পাকা পেঁপের টুকরোগুলো ভালো করে ম্যাশ করে নিন। তারপর এর মধ্যে নারকেল তেল ও নিমের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

ব্যবহার

ওই হেয়ার প্যাকটি চুলে ভালো করে লাগিয়ে আধা ঘন্টা রেখে  ধুয়ে ফেলুন।

উপকারিতা

এই হেয়ার প্যাকটি খুশকি দূর করতে সহয়তা করে।

. পাকা পেঁপে অলিভ অয়েলের হেয়ার প্যাক

উপকরণ

২ টেবিল চামচ পাকা পেঁপের টুকরো

এক টেবিল চামচ অলিভ অয়েল

এক চা চামচ মধু

১ টি পাকা কলা

তৈরির নিয়ম

পাকা পেঁপের টুকরো আর কলা একসাথে ব্লেন্ড করে নিন। তারপর এতে অলিভ অয়েল ও মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

ব্যবহার

এই হেয়ার প্যাকটি চুলে ২০ মিনিট লাগিয়ে রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

উপকারিতা

এই হেয়ার প্যাকটি চুলকে আরো প্রাণবন্ত করতে সহয়তা করে।

এছাড়াও আপনি পাকা পেঁপের Organic product ব্যবহার করতে পারেন। পাকা পেঁপের উপাদান রয়েছে এমন ভালো Organic product গুলো হলো,

১. Oshea Papaya Face Wash

২. Organic Essence Papaya Face Wash

৩. Zordan Papaya :Facewash

৪. Garnier Ultimate Blends Hair Food Papaya

স্বাস্থ্য সুরক্ষায় পেঁপে

রূপচর্চায় পাকা পেঁপে যেমন ত্বক ও চুলের যত্নে দারুণ উপযোগী তেমনি স্বাস্থ্য সুরক্ষায় পেঁপের রয়েছে নানান গুরুত্বপূর্ণ  কার্যকারিতা।

হৃদরোগ প্রতিরোধে সহায়ক – পেঁপেতে রয়েছে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই। অ্যান্টিঅক্সিডেন্ট সম্পূর্ণ হওয়ায় পেঁপে হৃদরোগ ঝুঁকি কমাতে সহায়তা করে পাশাপাশি কোলেস্টেরলের অক্সিডেশন প্রতিরোধ করে।

হজমে সহয়তা করে – পেঁপেতে রয়েছে পেপেইন এবং কাইমোপাপেইন এনজাইম। উভয় এনজাইম হজমে সহয়তা করে।

রোগ প্রতিরোধক ব্যবস্থাপনা – পেঁপেতে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যা শরীরকে ব্যাকটেরিয়া এবং ভাইরাস রোগের বিরুদ্ধে লড়াই করতে সহয়তা করে।

ক্যান্সারের ঝুঁকি কমায় – পেঁপে লাইকোপিনের একটি ভালো উৎস। লাইকোপেন প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে।

যে বিষয় গুলো খেয়াল রাখবেন

পাকা পেঁপে এমন একটি ফল যা পুষ্টি ও এনজাইম সমৃদ্ধ যা ত্বক ও চুলসহ স্বাস্থ্য সুরক্ষায় নানাভাবে উপকার করে। তবে রূপচর্চায় পাকা পেঁপে ব্যবহার করার সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

প্যাচ টেস্ট: আপনার ত্বকে পাকা পেঁপে ব্যবহার করার আগে, আপনার এটিতে অ্যালার্জি নেই তা নিশ্চিত করার জন্য একটি প্যাচ পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। অল্প পরিমাণে ম্যাশ করা পেঁপে ত্বকের অল্প অংশে লাগান এবং কোন প্রতিক্রিয়া আছে কিনা তা দেখার জন্য 24 ঘন্টা অপেক্ষা করুন।

কাঁচা পেঁপে এড়িয়ে চলুন: কাঁচা এবং পাকা পেঁপে উভয়েরই ত্বকের জন্য উপকারীতা রয়েছে, তবে ত্বকে কাঁচা পেঁপে ব্যবহার করা এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ কারণ এটি ত্বকে জ্বালাপোড়া এবং ফোস্কা তৈরি করতে পারে

সূর্য সুরক্ষা: ত্বকে পাকা পেঁপে ব্যবহার করার পরে, বাহিরে যাওয়ার পূর্বে সানস্ক্রিন ব্যবহার করা এবং ত্বকের যত্নের জন্য মৃদু স্কিনকেয়ার পণ্য ব্যবহার করা গুরুত্বপূর্ণ।

FAQ

ক) মুখে পাকা পেঁপে দিলে কি হয়?

উত্তরঃ পাকা পেঁপে ত্বক মোলায়েম করতে সহায়তা করে। পাশাপাশি ত্বকের বিভিন্ন কালচে দাগছোপ দূর করতেঊ সহায়তা করে।

খ) পাকা পেঁপে ব্যবহার করে কি ফরসা হওয়া যায়?

উত্তরঃ পাকা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা ত্বকে রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করতে সহয়তা করে।

গ) পেঁপে কি মুখের জন্য ভালো?

উত্তরঃ পেঁপে মুখের জন্য উপযোগী তবে রূপচর্চায় পাকা পেঁপে ব্যবহার করা ভালো। কাচা পেঁপে বয়বহার করলে অনেক সময় মুখে ফোস্কা পরতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment

Name

Home Shop Cart Account
Shopping Cart (0)

No products in the cart. No products in the cart.